Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
কর্ণাটক হিজাব নিষেধাজ্ঞা মামলা: ‘ভিন্ন মত’ দুই সুপ্রিম বিচারপতির

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 October, 2022, 01:10 pm
Last modified: 13 October, 2022, 01:14 pm

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ
  • কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা
  • কর্ণাটকে কংগ্রেসের বিজয় বিজেপির জন্য যে বার্তা দিচ্ছে
  • ঘৃণার বাজার বন্ধ, ভালোবাসার দোকান খুলেছি: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে রাহুল গান্ধী

কর্ণাটক হিজাব নিষেধাজ্ঞা মামলা: ‘ভিন্ন মত’ দুই সুপ্রিম বিচারপতির

কর্ণাটক হাইকোর্ট এর আগে রায় দেয়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই তাদেরকে শ্রেণিকক্ষে বসতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষার্থীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন।
হিন্দুস্তান টাইমস
13 October, 2022, 01:10 pm
Last modified: 13 October, 2022, 01:14 pm
ছবি- রয়টার্স

ভারতের কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞার মামলাটি বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট থেকে একটি বিভক্ত রায় পেয়েছে। একই মামলায় বিচারপতি হেমন্ত গুপ্ত হিজাব নিষেধাজ্ঞা বহাল রেখেছেন; অন্যদিকে বিচারপতি শুধাংশু ধুলিয়াঁ হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠানোর পক্ষে রায় দিয়েছেন। 

উপযুক্ত নির্দেশনার জন্য বিষয়টি এখন ভারতের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।

বিচারপতি হেমন্ত গুপ্ত কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ২৬টি আপিলই খারিজ করে দিয়েছেন। তার রায় অনুযায়ী, হিজাব ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অপরিহার্য নয়। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধ করার অনুমতি দিয়েছেন তিনি।

এদিকে বিচারপতি শুধাংশু ধুলিয়াঁ আবেদন অনুযায়ী হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রায় দেন। 

মামলাটি এখন বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে পাঠানো হয়েছে।

এর আগে শুনানি চলাকালীন ভারতের সলিসিটর জেনারেল তথা কর্ণাটক সরকারের আইনজীবী তুষার মেহতা দাবি করেন, কোরআনে উল্লেখ থাকলেই কোনো প্রথা জরুরি হয় না। শুধুমাত্র যে প্রথাগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করে সেগুলো জরুরি বলে বিবেচনা করা হয়। 

তিনি দাবি করেন, সংবিধানের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে মামলার শুনানি চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিল শীর্ষ আদালত।

সেসময় বলা হয়, 'ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা দেশের বৈচিত্র্যকে তুলে ধরার একটি সুযোগ দিবে এবং এতে শিশুরা ছোট বয়স থেকেই দেশের বৈচিত্র্য সম্পর্কে অবগত থাকবে।'

প্রসঙ্গত, হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। 

কর্ণাটক হাইকোর্ট এর আগে রায় দেয়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই তাদেরকে শ্রেণিকক্ষে বসতে হবে।

এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষার্থীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই আবেদনের প্রেক্ষিতেই শুনানি শেষ হয় আজ। 

Related Topics

টপ নিউজ

কর্ণাটক / হিজাব নিষিদ্ধ / হিজাব বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ফ্যাশন ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল নকলের অভিযোগ
  • কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা
  • কর্ণাটকে কংগ্রেসের বিজয় বিজেপির জন্য যে বার্তা দিচ্ছে
  • ঘৃণার বাজার বন্ধ, ভালোবাসার দোকান খুলেছি: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে রাহুল গান্ধী

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net