Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
চলতি অর্থবছরে রেমিট্যান্সে শীর্ষে আমেরিকা, দ্বিতীয় স্থানে নেমেছে সৌদি আরব

অর্থনীতি

তন্ময় মোদক
12 October, 2022, 11:20 am
Last modified: 12 October, 2022, 11:25 am

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

চলতি অর্থবছরে রেমিট্যান্সে শীর্ষে আমেরিকা, দ্বিতীয় স্থানে নেমেছে সৌদি আরব

তৃতীয় স্থানে থাকা আরব আমিরাত থেকে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১২৫ মিলিয়ন ডলার কম রেমিট্যান্স এসেছে।
তন্ময় মোদক
12 October, 2022, 11:20 am
Last modified: 12 October, 2022, 11:25 am
ইনফোগ্রাফ- টিবিএস

আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রেমিট্যান্স কমলেও চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স পাঠানোর সার্বিক তালিকায় এখনো শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত দুই অর্থবছরে দেশটি তালিকার দ্বিতীয় স্থানে ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমেরিকা থেকে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলার।

মাসভিত্তিক তথ্য অনুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশটি থেকে ২৩% কম রেমিট্যান্স এসেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আমেরিকাতে স্থায়ী হওয়ার আগে বিনিয়োগের সুযোগ আগের তুলনায় কমে এসেছে। তাই সেখান থেকে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

এছাড়া গত কয়েক বছরে প্রচুর শিক্ষার্থী সেখানে পড়তে গেছে। তারাও ডলার পাঠাচ্ছে।

এদিকে, গত কয়েক বছর ধরে প্রথম অবস্থানে থাকা সৌদি আরব এই অর্থবছরে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

মূলত শ্রমিকেরা দেশটি থেকে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। চলতি অর্থবছরে মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে এসেছে ৯৯৯ মিলিয়ন ডলার।

আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সৌদি আরব থেকে আসা রেমিট্যান্স কমেছে ২৪% এর বেশি। সৌদি আরব থেকে রেমিট্যান্স কমার হার ১০% এরও কম।

তবে এর ঠিক উল্টো অবস্থা তৃতীয় স্থানে থাকা আরব আমিরাতের। দেশটি থেকে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১২৫ মিলিয়ন ডলার কম এসেছে। কমার হার ৪১% এর বেশি।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, "আরব আমিরাত হুন্ডির একটি হাব হিসেবে কাজ করে। এসব দেশে এখন বাংলাদেশি ব্যবসায়ী রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। তাই সেখানে ফরেন কারেন্সির ডিমান্ড আগের তুলনায় বেড়েছে। সেসব কারেন্সির যোগান দিতে হুন্ডিও স্বাভাবিকভাবে বাড়বে।"

ব্যাংকাররা বলছেন, গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলারের দাম ১০৮ টাকা নির্ধারণ করার কারণেই মূলত রেমিট্যান্সে এই ধ্বস নেমেছে। বাংলাদেশ ব্যাংকের চাপে সেটিকে আবার কমিয়ে ১০৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

ডলার নিয়ে বিশ্বব্যাপী অস্থিরতার কারণে দাম নির্ধারণের আগে ব্যাংকগুলোকে ১১১-১১২ টাকায় রেমিট্যান্স সংগ্রহ করতে হতো।

ব্যাংকারদের এই মতের প্রতিফলন পাওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্সের তথ্যে। আগস্টের শেষ ১৩ কার্যদিবসে রেমিট্যান্স এসেছিল ১.১২ বিলিয়ন ডলার। প্রতিদিন গড়ে ৮৬ মিলিয়ন ডলার।

অন্যদিকে সেপ্টেম্বরে রেট নির্ধারণ করে দেওয়ার পর ১৫ কার্যদিবসে রেমিট্যান্স এসেছে ৯৪৪ মিলিয়ন ডলার, গড়ে ৬৩ মিলিয়ন।

অর্থাৎ, দাম বেঁধে দেওয়ায় পর প্রতিদিন রেমিট্যান্স কম এসেছে ২৩ মিলিয়ন ডলার বা ৩৭%।

অবশ্য, দাম বেঁধে দেওয়ার কারণে রেমিট্যান্স কমতে পারে- এমন আশঙ্কা শুরুর দিকেই করেছিলেন ব্যাংকাররা।

রেট নির্ধারণের পর প্রথম সপ্তাহেই রেমিট্যান্স কম এসেছে বলে জানিয়েছিল এক্সচেঞ্জ হাউজগুলো। তারা বলেছিল, দাম বেঁধে দেওয়ার কারণে রেমিটারদের রেট বেশি দেওয়া যাচ্ছে না। ফলে হুন্ডি চ্যানেল আরো সক্রিয় হতে পারে বলে শঙ্কা জানান তারা।

আমেরিকা প্রথম স্থানে চলে আসা নিয়ে তৌফিকুল ইসলাম খান বলেন, "মধ্যপ্রাচ্য থেকে আমাদের রেমিট্যান্স আসা আগের তুলনায় কমে গেছে। তাই আমেরিকা থেকে রেমিট্যান্স খুব বেশি না বাড়লেও সেটি প্রথম স্থানে চলে এসেছে।"

তালিকায় ১৮তম অবস্থানে থাকা জাপান থেকে রেমিট্যান্স আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রায় দুই-তৃতীয়াংশ কমে গেছে।

আগস্টে দেশটি থেকে ১৩ মিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছিল। সেপ্টেম্বরে সেটি ৫ মিলিয়নে নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে জাপানে বসবাসকারী বাংলাদেশি এবং একজন সিআইপি (কমার্সিয়ালি ইম্পরট্যান্ট পারসন) কাজী সরওয়ার হাবীব টিবিএসকে বলেন, অন্য অনেক দেশের মতো জাপানে প্রবাসীদের যাওয়ার হার কম।

ডলারের রেট বেঁধে দেওয়ার কারণে এই দেশ থেকে রেমিট্যান্স কমতে পারে বলে জানান তিনি। হাবীব আরো বলেন, ওয়েজ আর্নাস বন্ডে বিনিয়োগে অনেক বাধ্যবাধকতা থাকায় প্রবাসীরা বিনিয়োগও কম করছেন।

 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / রেমিটেন্স প্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net