Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
'আমি মৃত্যু দেখেছি', মহাকাশ ভ্রমণ করে এসে বললেন উইলিয়াম শাটনার! 

অফবিট

টিবিএস ডেস্ক
11 October, 2022, 02:45 pm
Last modified: 11 October, 2022, 02:56 pm

Related News

  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

'আমি মৃত্যু দেখেছি', মহাকাশ ভ্রমণ করে এসে বললেন উইলিয়াম শাটনার! 

'স্টার ট্রেক' অভিনেতা বলেন, "আমি দেখেছি শীতল, অন্ধকার-কালো ধূ ধূ শূন্যতা। এমন এক অন্ধকার যা পৃথিবীতে কোনোদিন দেখা বা অনুভব করা যায় না। খুব গভীর অন্ধকার, যেন চারদিক ঢেকে যাচ্ছে, আমাদের গ্রাস করে ফেলছে!"
টিবিএস ডেস্ক
11 October, 2022, 02:45 pm
Last modified: 11 October, 2022, 02:56 pm
কানাডিয়ান অভিনেতা উইলিয়াম শাটনার। ছবি: সংগৃহীত

বছরের পর বছর ধরে নভোচারীরা তাদের মহাকাশ ভ্রমণকে 'শ্বাসরুদ্ধকর' ও 'অসাধারণ' অভিজ্ঞতা বলে বর্ণনা করে এসেছেন। কানাডিয়ান অভিনেতা উইলিয়াম শাটনারেরও সেই একই অভিজ্ঞতা হয়েছে, কিন্তু মহাকাশ নিয়ে তার পর্যবেক্ষণটা একটু অন্যরকম! বহু অ্যাডভেঞ্চারপ্রেমীর স্বপ্ন থাকে যে ভ্রমণ, সেই অভিজ্ঞতা লাভ করে ফিরে এসে 'স্টার ট্রেক' অভিনেতা বলছেন- তিনি শুধুই মৃত্যু দেখেছেন সেখানে!

গত বছরের অক্টোবরে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মহাকাশে ভ্রমণ করেন উইলিয়াম শাটনার। সম্প্রতি প্রকাশ পেয়েছে শাটনারের আত্মজীবনীমূলক বই 'বোল্ডলি গো', সহ-লেখক হিসেবে আছেন টিভি ও ফিল্ম লেখক জশুয়া ব্র্যান্ডন। ষাটের দশকের টিভি শো 'স্টার ট্রেক'-এ মহাকাশযানের অধিনায়কের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পাওয়া শাটনারের বাস্তব জীবনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল, তা এই বইয়ে তুলে ধরা হয়েছে।

কিন্তু অভিনেতার লেখনীতে মনে হচ্ছে না তিনি খুব সুখকর ভ্রমণ করেছিলেন! 'বোল্ডলি গো'র একটি উদ্ধৃতাংশে শাটনার লিখেছেন, "আমি দেখেছি শীতল, অন্ধকার-কালো ধূ ধূ শূন্যতা। এমন এক অন্ধকার যা পৃথিবীতে কোনোদিন দেখা বা অনুভব করা যায় না। খুব গভীর অন্ধকার, যেন চারিদিক ঢেকে যাচ্ছে, আমাদের গ্রাস করে ফেলছে! আমি পৃথিবীর পথের আলোর রেখার দিকে ফিরে তাকালাম। পৃথিবীর ন্যুজতা, মরুভূমির ধূসরতা, নীল আকাশে সাদা মেঘ...সবকিছু যেন একবারে দেখতে পেলাম। এটাই তো ছিল জীবন। আমাদের পৃথিবী, মাদার আর্থ! আর আমি সেই পৃথিবী ছেড়ে যাচ্ছিলাম!"

অভিনেতা এও জানিয়েছেন যে তিনি মহাকাশ ভ্রমণটা যেমন প্রত্যাশা করেছিলেন, বাস্তবে তেমনটা হয়নি- "আমার সব ধারণা ভুল ছিল। যেমনটা দেখবো ভেবেছিলাম, সবকিছুই ভুল ছিল।"

মহাবিশ্বের রূপ দেখে তিনি যেখানে মুগ্ধ হবেন ভেবেছিলেন, সেখানে মানুষ দিন দিন পৃথিবীকে কিভাবে ধ্বংস করছে তা দেখে শাটনার অত্যন্ত শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন ৯১ বছর বয়সী অভিনেতা।

গত ৪ অক্টোবর প্রকাশিত হয়েছে শাটনারের লেখা বই 'বোল্ডলি গো'।

সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ / বিনোদন

উইলিয়াম শাটনার / মহাকাশ ভ্রমণ / মৃত্যু / মহাবিশ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net