Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 23, 2026
রেকর্ড ফলন হবে রাশিয়ায়, দরিদ্র দেশ পাবে খাদ্য সহায়তা: পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
09 October, 2022, 07:50 pm
Last modified: 09 October, 2022, 07:54 pm

Related News

  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুক্তরাষ্ট্রের ১০০% শুল্কের হুমকির মধ্যেই জুলাইয়ে ভারতের অর্ধেকের বেশি তেল এসেছে রাশিয়া থেকে
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের আহ্বান
  • রাশিয়া নিষেধাজ্ঞা বিল: ১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতারা

রেকর্ড ফলন হবে রাশিয়ায়, দরিদ্র দেশ পাবে খাদ্য সহায়তা: পুতিন

শনিবার (৯ অক্টোবর) এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 
টিবিএস ডেস্ক 
09 October, 2022, 07:50 pm
Last modified: 09 October, 2022, 07:54 pm
সংগৃহীত প্রতীকী ছবি

রাশিয়ায় রেকর্ড শস্য ফলনের প্রত্যাশা করা হচ্ছে। এই বাস্তবতায় বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে আরও ভূমিকা রাখতে আগ্রহী মস্কো। বিশেষ করে, সবচেয়ে দরিদ্র দেশগুলিকে খাদ্য সহায়তা দেবে। 

শনিবার (৯ অক্টোবর) এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রাশিয়ার কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প কর্মী দিবস উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে এ ভাষণ দেন তিনি। এসময় তিনি কৃষিকে রুশ অর্থনীতির প্রধানতম খাত হিসেবে উল্লেখ করে বলেন, এই খাত শক্তিশালী ও নির্ভরযোগ্য অর্জন করেছে। 'চলতি বছর যার ফলে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। এটি (প্রাক্কলন অনুসারে) ১৫ কোটি টন হতে পারে, যারমধ্যে ১০ কোটি টনই হলো গম'। 

পুতিন আরও বলেন, কিছুকাল আগেও এই মাত্রা অর্জন খুবই কঠিন মনে করা হতো। কিন্তু, বর্তমানে নিজ দেশের নিত্যপণ্যের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি সম্ভাবনাও বাড়ছে রাশিয়ার; তাই আমরা বিশেষ করে দরিদ্র দেশগুলিকে সহায়তা দেব'।

'আমি সবিশেষ গুরুত্ব দিয়ে বলতে চাই– খাদ্য নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলি মোকাবিলায় রাশিয়া অবদান রাখতে প্রস্তুত; যার আওতায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে'।

এসময় পুতিন স্বীকার করেন যে, নজিরবিহীন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ব্যাপক প্রতিকূলতার মুখে তার দেশের কৃষিখাত। তবে এসকল বাধা সরকারি সহায়তার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান তিনি।

রাশিয়ায় কৃষিপ্রযুক্তি উদ্ভাবন ও এ খাতে স্বনির্ভরতা আয়ত্তের ওপর জোর দেন পুতিন। একইসাথে, দেশটির গ্রামীণ এলাকার অধিবাসীদের জীবনযাপনের মান উন্নয়নে কাজ করার কথাও বলেছেন।   

কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প কর্মী দিবস রাশিয়ায় এই খাতে যুক্তদের সরকারি ছুটির দিন। ১৯৯৯ সাল থেকে এটি পালিত হচ্ছে। প্রতি অক্টোবর মাসের দ্বিতীয় রোববার এটি পালিত হয়। 

  • সূত্র: সিজিটিএন 
     
Related Topics

টপ নিউজ

রাশিয়া / রেকর্ড ফলন / খাদ্য সহায়তা / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ফ্রান্সের সেনাদের মহড়া, পোল্যান্ডের সুওয়ালকি গ্যাপের কাছে। ফাইল ছবি: ব্লুমবার্গ
    বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • ছবি: সংগৃহীত
    ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার
  • ছবি: সংগৃহীত
    স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশি কর্মকর্তাদের ৯০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী
  • ছবি: সংগৃহীত
    ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Related News

  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুক্তরাষ্ট্রের ১০০% শুল্কের হুমকির মধ্যেই জুলাইয়ে ভারতের অর্ধেকের বেশি তেল এসেছে রাশিয়া থেকে
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের আহ্বান
  • রাশিয়া নিষেধাজ্ঞা বিল: ১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতারা

Most Read

1
পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ফ্রান্সের সেনাদের মহড়া, পোল্যান্ডের সুওয়ালকি গ্যাপের কাছে। ফাইল ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশি কর্মকর্তাদের ৯০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে

5
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net