Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
র‌্যাবের সংস্কারের প্রশ্নই আসে না: মহাপরিচালক

বাংলাদেশ

ইউএনবি
01 October, 2022, 04:00 pm
Last modified: 01 October, 2022, 04:05 pm

Related News

  • গত ২২ বছরে ‘ক্রসফায়ারে’ নিহত ২,৯৫৭; পুলিশের হাতে ৪৬%
  • আসামি ধরার প্রতিযোগিতায় ভুলের দায় নেবে কে? এক ঘটনা, দুই বাহিনী–ভিন্ন আসামি
  • র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন ও এপিবিএনের ক্ষমতা বাড়াতে দুই বিল পাস
  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ 

র‌্যাবের সংস্কারের প্রশ্নই আসে না: মহাপরিচালক

আমরা আমাদের নির্ধারিত নিয়মে কাজ করছি। আমরা আইন লঙ্ঘন করে কিছু করি না। সেক্ষেত্রে সংস্কারের প্রশ্নই আসে না- বলেন তিনি
ইউএনবি
01 October, 2022, 04:00 pm
Last modified: 01 October, 2022, 04:05 pm
ছবি- সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিবাদ ও অপরাধ মোকাবিলায় কৃতিত্বপূর্ণ অপরাধবিরোধী এই এলিট ফোর্সকে সংস্কারের কোনো প্রশ্নই আসে না।

তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে, আমি কোনো সংস্কারের কারণ দেখি না। এর সংস্কারের ব্যাপারে আমরা কিছুই করছি না। আমরা আমাদের নির্ধারিত নিয়মে কাজ করছি। আমরা আইন লঙ্ঘন করে কিছু করি না। সেক্ষেত্রে সংস্কারের প্রশ্নই আসে না।'

শনিবার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সরকার সরকারি চ্যানেলের মাধ্যমে এর জবাব দিয়েছে। এটা (আমাদের জন্য) কোনো চ্যালেঞ্জ নয়।'

তিনি আরও বলেন, এলিট ফোর্স আইন-শৃঙ্খলা রক্ষা এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক মোকাবিলায় তাদের ভূমিকা অব্যাহত রাখবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ডিজি এসব কথা বলেন।

সম্প্রতি পিটার হাস জানান যে র‌্যাবের বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো র‌্যাবকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করায় এর জবাবদিহিতা ও সংস্কার না হওয়া পর্যন্ত সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

এলিট এই আইন-শৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি জোরপূর্বক গুম এবং তথাকথিত ক্রস-ফায়ার ঘটনার জন্য দায়ী করা হয়েছে। যদিও সংস্থাটি তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় 'সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ' এবং জার্মান থিঙ্ক ট্যাঙ্ক 'ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং' আয়োজিত এক আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

হাস বলেছিলেন যে র‌্যাব এবং এর সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য তাদের শাস্তি দেয়া নয়; বরং তাদের আচরণ পরিবর্তন এবং জবাবদিহি করা।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আমরা অতীতের ঘটনাগুলোর জবাবদিহিতা চাই।

 

Related Topics

টপ নিউজ

র‍্যাব / র‍্যাব মহাপরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • গত ২২ বছরে ‘ক্রসফায়ারে’ নিহত ২,৯৫৭; পুলিশের হাতে ৪৬%
  • আসামি ধরার প্রতিযোগিতায় ভুলের দায় নেবে কে? এক ঘটনা, দুই বাহিনী–ভিন্ন আসামি
  • র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন ও এপিবিএনের ক্ষমতা বাড়াতে দুই বিল পাস
  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ 

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net