Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
মাধ্যমিকের পর প্রাথমিকের ক্লাসও টিভিতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 March, 2020, 04:00 pm
Last modified: 30 March, 2020, 05:09 pm

Related News

  • মস্তিষ্কের সংকোচন ও টিস্যু ক্ষয়ের কারণ হতে পারে কোভিড-১৯: গবেষণা
  • এখনও কাজের সন্ধানে নিম্ন আয়ের মানুষ
  • টেস্ট শুরুর আগে এলোমেলো জিম্বাবুয়ে দল
  • দেশে ফিরতে আলাদা বিমান চান লিন
  • নিজের টাকায় বেকার কর্মীদের বেতন দিচ্ছেন নেইমার

মাধ্যমিকের পর প্রাথমিকের ক্লাসও টিভিতে

বাংলাদেশের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে অনলাইনে পাঠদানের সুযোগ তেমনভাবে না থাকায়, সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান শুরু হয়েছে।
টিবিএস রিপোর্ট
30 March, 2020, 04:00 pm
Last modified: 30 March, 2020, 05:09 pm

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সারা বিশ্বের অধিকাংশ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই পড়াশোনা। বিশ্বের বিভিন্ন দেশেই অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে বাংলাদেশের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে অনলাইনে পাঠদানের সুযোগ নেই বলে, সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান শুরু হয়েছে। ঘরে টেলিভিশনের সামনে বসেই ক্লাস করতে পারছেন শিক্ষার্থীরা।

গত ২৯ মার্চ থেকে 'আমার ঘরে আমার ক্লাস' শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসপ্তাহের মধ্যেই প্রাথমিকের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হবে।

এই ক্লাস দেখে শিক্ষার্থীদের বাড়ির কাজ করে স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

বাসায় বসে শিক্ষকরা কীভাবে এসব ভিডিও কনটেন্ট তৈরি করবেন সেই নির্দেশনা তাদের দেওয়া হয়েছে জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিহউল্লাহ বলেন, ব্যাকগ্রাউন্ড কেমন হবে সে বিষয়েও বলে দিয়েছি। শিশুদের পাঠ তাদের মত করেই তৈরি করা হচ্ছে। শিক্ষকদের তৈরি ভিডিওতে কিছু অ্যানিমেশন যুক্ত করা হবে।

তিনি বলেন, "সংসদ টিভির সঙ্গে আমাদের কথা হয়েছে। এই টিভি ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এসব কনটেন্ট আপলোড করব।"

Related Topics

টপ নিউজ

ঘরে বসে ক্লাস / করোনার প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • মস্তিষ্কের সংকোচন ও টিস্যু ক্ষয়ের কারণ হতে পারে কোভিড-১৯: গবেষণা
  • এখনও কাজের সন্ধানে নিম্ন আয়ের মানুষ
  • টেস্ট শুরুর আগে এলোমেলো জিম্বাবুয়ে দল
  • দেশে ফিরতে আলাদা বিমান চান লিন
  • নিজের টাকায় বেকার কর্মীদের বেতন দিচ্ছেন নেইমার

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net