Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ২৪%

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
23 September, 2022, 10:30 am
Last modified: 23 September, 2022, 10:38 am

Related News

  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • জুলাই-নভেম্বরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%, অর্থ ছাড় বেড়েছে ২৬%

অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ২৪%

গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ছিল ৭৩.৩২ মিলিয়ন ডলার।
সাইফুদ্দিন সাইফ
23 September, 2022, 10:30 am
Last modified: 23 September, 2022, 10:38 am
ইনফোগ্রাফ- টিবিএস

অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগষ্ট) বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ২৪ শতাংশ। এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে বিশ্বব্যাংক এবং জাতিসংঘ ছাড়া কারো কাছ থেকে প্রতিশ্রুতি আদায় হয়নি। যদিও এসময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রতিশ্রুতি বেড়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাসে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৮৬৪.২৯ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে বৈদেশিক সহায়তা ছাড় হয়েছিল ১.১৪ বিলিয়ন ডলারের।

এই সময়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক এবং জাতিসংঘের কাছ থেকে ৩০৪.৯২ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। যার সিংহভাগ বা ৩০০ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি এসেছে বিশ্বব্যাংকের কাছ থেকে।

গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ছিল ৭৩.৩২ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১২ বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা ছাড় করার লক্ষ্য রয়েছে। গত অর্থবছরে বৈদেশিক সহায়তার অর্থছাড় ছিল ১০ বিলিয়ন ডলার।

অন্যদিকে গত অর্থবছরের সরকার উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে ৮.১৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেলেও চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.২ বিলিয়ন ডলার ধরা হয়েছে।

ইআরডির কর্মকর্তারা জানান, অর্থবছরের প্রথম দিকে সাধারণ উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় কম হয়। ২১টি মন্ত্রণালয় ও বিভাগ বৈদেশিক সহায়তা বরাদ্দের ১ শতাংশের কম অর্থ ব্যয় করেছে। এর মধ্যে সরকারের ১২টি মন্ত্রণালয় ও বিভাগ বৈদেশিক সহায়তা বরাদ্দের কোনো অর্থ ব্যয় করতে পারেনি।  তবে অর্থবছরের শেষ দিকে অর্থ ব্যয় বাড়বে।

অন্যদিকে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে। বাজেট সহায়তার প্রতিশ্রুতি পাওয়া সঙ্গে সঙ্গে অর্থছাড় হয়ে যায়।  আগের অর্থবছরের মতো চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড় বাড়াতে বাজেট সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, "গত কয়েক অর্থবছরে বাজেট সহায়তা ও কোভিড সহায়তা অর্থছাড়ে ব্যপক ভূমিকা রেখেছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় চলতি অর্থবছরেও উন্নয়নের সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তার আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে উন্নয়ন সহযোগীদের শর্ত মেনে বিভিন্ন সেক্টরে সংস্কার না করলে বাজেট সহায়তা পাওয়া কঠিন হবে।"

তিনি বলেন, "উন্নয়ন সহযোগীরা বাজেট সহায়তা দেওয়া জন্য কিছু শর্ত দেয়। শুধু বৈদেশিক সহায়তার পাওয়ার আশায় আমাদের সংস্কারে যেতে হবে তা না। আমাদের অর্থনীতিতে বলিষ্ঠতা আনতে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে।"

ইআরডি'র তথ্য অনুযায়ী, কোভিড পরিস্থিতি মোকাবেলা এবং অর্থনীতি পুনরুদ্ধারে গত তিন অর্থবছরে (২০১৯-২০ থেকে ২০২১-২২) বাজেট সহায়তা এবং টিকা কেনার জন্য উন্নয়ন সহযোগীরা ৫.৮৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে।

Related Topics

টপ নিউজ

অর্থছাড় / ইআরডি / বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • জুলাই-নভেম্বরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%, অর্থ ছাড় বেড়েছে ২৬%

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net