Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকার বেশি পুরষ্কার 

খেলা

টিবিএস রিপোর্ট
21 September, 2022, 10:50 pm
Last modified: 21 September, 2022, 10:56 pm

Related News

  • মোজতবা খামেনিসহ ১০ ইরানি কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • নারী ও পুরুষ ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকার বেশি পুরষ্কার 

এছাড়া, বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারী ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট
21 September, 2022, 10:50 pm
Last modified: 21 September, 2022, 10:56 pm
ছবি: সাকলাইন রিজভি/ টিবিএস

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান মানিক।

বিজয়ী দলের নারী দলকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন আতাউর রহমান। তিনি তমা গ্রুপেরও চেয়ারম্যান।

গণমাধ্যমকে আতাউর বলেন, পুরস্কার হিসেবে নারী ফুটবলারদের জন্য এ অর্থ তিনি বরাদ্দ দিয়েছেন।

আতাউর বলেন, এ পুরস্কারের ফলে মেয়েরা তাদের ভালো খেলা চালিয়ে যাওয়ার উৎসাহ পাবে।

'আমি আশা করি এর ফলে তারা আরও উৎসাহ পাবেন। আমরা দেখেছি বেশিরভাগ মেয়ে খুবই সুবিধাবঞ্চিত অবস্থা থেকে উঠে এসেছে। তারা আমাদের গর্বিত করেছে,' বলেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট।

এদিকে, দলের গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার জন্য নতুন বাড়ি নির্মাণের আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ খবরের সত্যতা নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে নির্দেশনা দেওয়া হয়। সাথে সাথেই আমরা এলজিইডির প্রকৌশলী ও নানিয়াচর উপজেলা নির্বাহী অফিসারকে সেখানে পাঠিয়েছি।'

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) থেকেই ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। একইসাথে শিগগিরই তার বাসায় যাওয়ার সেতুটির কাজও শুরু হবে বলে জানান ডিসি।

এছাড়া, বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারী ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

'নারী ফুটবল দল তাদের ব্যতিক্রমী পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জনের মাধ্যমে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রতি আমাদের প্রশংসা এবং সমর্থনের প্রতীক হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছি,' বিবৃতিতে বলেন পাপন।

বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদীর স্ত্রী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালামও ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

'আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত। পুরো জাতি এ সাফল্য উদযাপন করছে। নারী দলের বাফুফে ভবনে আসার দৃশ্য টেলিভিশনে সরাসরি দেখেছি ও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,' বলেন মুর্শেদী।

কলিসন্দুরের আট নারী ফুটবলারের জন্য সর্বমোট দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। আট নারী ফুটবলারের সবার পরিবার ২৫ হাজার টাকা করে পাবেন।

Related Topics

টপ নিউজ

নারী ফুটবলার / পুরষ্কার ঘোষণা / সাফ উইম্যান্স চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • মোজতবা খামেনিসহ ১০ ইরানি কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • নারী ও পুরুষ ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net