Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ফিনল্যান্ডে প্রদর্শনীতে ভাস্কর হিসেবে আত্মপ্রকাশ করলেন ব্র্যাড পিট!

বিনোদন

টিবিএস ডেস্ক   
20 September, 2022, 05:25 pm
Last modified: 20 September, 2022, 05:49 pm

Related News

  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে নির্মাণের উদ্যোগ নেবে সরকার
  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?

ফিনল্যান্ডে প্রদর্শনীতে ভাস্কর হিসেবে আত্মপ্রকাশ করলেন ব্র্যাড পিট!

জানা গেছে, ২০১৭ সালে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সাথে বিচ্ছেদের পর থেকেই সিরামিক আর্টের প্রতি আগ্রহী হন ব্র্যাড পিট। নিজের এই শিল্পী সত্ত্বা সম্পর্কে অভিনেতা বলেন, "আমার কাছে এটি আত্মপ্রতিফলনের মতো... নিজেকে আবিষ্কার করার তাগিদ থেকেই এই শিল্পের জন্ম হয়েছে।"
টিবিএস ডেস্ক   
20 September, 2022, 05:25 pm
Last modified: 20 September, 2022, 05:49 pm
হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ছবি: পিপলস

অভিনয় দিয়ে এতদিন বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন, এবার আত্মপ্রকাশ করলেন ভাস্কর হিসেবেও! ফিনল্যান্ডের সারা হিলডেন আর্ট মিউজিয়ামের একটি গ্রুপ শো'তে দেখা মিলেছে অন্য রকম ব্র্যাড পিটের! রূপালি পর্দার ক্যামেরা-লাইট-অ্যাকশন ছেড়ে পুরোদস্তুর ভাস্কররূপে হাজির হয়েছেন 'ফাইট ক্লাব' তারকা। ফিনল্যান্ডের 'উই' নামক এই প্রদর্শনীতে সঙ্গীতশিল্পী নিক কেইভ এবং শিল্পী থমাস হাউসিগোর শিল্পকর্মের পাশাপাশি স্থান পেয়েছে ব্র্যাড পিটের তৈরি ভাস্কর্যগুলো।

প্রদর্শনীতে ব্র্যাড পিটের নয়টি ভাস্কর্যের মধ্যে রয়েছে ঘরের আকৃতির একটি কাঠামো যা স্বচ্ছ সিলিকনের ছাঁচে ফেলে গড়া হয়েছে এবং এটির গায়ে বুলেটের আঘাত রয়েছে। ২০১৭ সালে প্রথম এই ভাস্কর্যটিই নির্মাণ করেন হলিউড অভিনেতা। 'হাউজ এ গো গো' নামক ১৮ ইঞ্চি উচ্চতার এই মিনিয়েচার ঘরটি গাছের ছাল দিয়ে তৈরি।

ছবি: সিএনএন

অন্যদিকে, ব্র‍্যাড পিটের তৈরি করা সবচেয়ে বড় ভাস্কর্যটি হলো কফিন-আকৃতির একটি ব্রোঞ্জের বাক্স, যাতে দেখা যাচ্ছে হাত-পা-মুখের আকৃতি... যেগুলো কিনা বাক্স ভেঙে বেরিয়ে আসতে চাইছে। 'এইমিং অ্যাট ইউ আই স মি বাট ইট ওয়াজ টু লেট দিস টাইম' শীর্ষক আরও একটি ভাস্কর্য রয়েছে যা ২০২০ সালে তৈরি। এখানে দেখা যাচ্ছে, দেয়ালে ঝুলানো একটি প্লাস্টার করা ভাস্কর্য, যেখানে আটজন প্রতিকৃতির মধ্যে লড়াইয়ে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সাথে বিচ্ছেদের পর থেকেই সিরামিক আর্টের প্রতি আগ্রহী হন ব্র্যাড পিট। দ্য আর্ট নিউজপেপার'কে ইমেইল করে পাঠানো এক বিবৃতিতে 'বুলেট ট্রেন' তারকা নিজের এই শিল্পী সত্ত্বা সম্পর্কে বলেন, "আমার কাছে এটি আত্মপ্রতিফলনের মতো... নিজেকে আবিষ্কার করার তাগিদ থেকেই এই শিল্পের জন্ম হয়েছে। এর মাধ্যমে আমি নিজে নিজের কাছে সৎ থেকেছি এবং কোনোদিন যদি কাউকে কষ্ট দিয়ে থাকি,  তার দায় নিজের কাঁধে নিচ্ছি।"

ব্র্যাড পিটের তৈরি কফিন-বাক্স আকৃতির ব্রোঞ্জের ভাস্কর্য। ছবি: সিএনএন

এদিকে ফিনল্যান্ডে একই প্রদর্শনীর মাধ্যমে শিল্পী হিসেবে অভিষেক ঘটেছে অস্ট্রেলিয়ান গীতিকার নিক কেইভেরও। তবে ভাস্কর হিসেবে আগে থেকেই এদের চেয়ে পরিচিত থমাস হাউসিগো। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিভিন্ন চিত্রকর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। এবারের প্রদর্শনীতে সেগুলোই স্থান করে নিয়েছে।  

একই মঞ্চে নিজের, নিক কেইভের এবং ব্র্যাড পিটের শিল্পকর্ম প্রদর্শন প্রসঙ্গে হাউসিগো বলেন, "আমি একা আমি নই, আমি হচ্ছি 'আমরা'!

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ফিনল্যান্ড / প্রদর্শনী / ব্র‍্যাড পিট / ভাস্কর্য / অভিষেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে নির্মাণের উদ্যোগ নেবে সরকার
  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ফিনল্যান্ডের পর্যবেক্ষকরা: রাষ্ট্রদূত
  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net