Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ঢাকার বাইরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে 

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
20 September, 2022, 10:00 am
Last modified: 20 September, 2022, 11:24 am

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

ঢাকার বাইরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে 

এ বছর এখন পর্যন্ত ২০% ডেঙ্গু রোগী ঢাকার বাইরের, যা গত দুই বছরের তুলনায় বেশি। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত ৪৫ রোগীর মধ্যে ২৪ জনই ঢাকার বাইরের রোগী।
তাওছিয়া তাজমিম
20 September, 2022, 10:00 am
Last modified: 20 September, 2022, 11:24 am
ফাইল ছবি/টিবিএস

গত দুই বছরের তুলনায় এ বছর ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর হার বেশি। ঢাকার বাইরে ডেঙ্গুতে মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিতে সারাদেশের হাসপাতালগুলোকে চিঠি দেওয়া, ডেঙ্গু শনাক্তে টেস্টিং কিট সরবরাহ করা, ডাক্তারদের রোগী ম্যানেজমেন্টের ট্রেনিং দিলেও ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা ও ঢাকার বাইরে মশা মারতে উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী আব্দুর রহমান (৪১) গত ৯ সেপ্টেম্বর (শনিবার) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় পরদিন পাবনার ইশ্বরদীর স্থানীয় চিকিৎসক তাকে একটি ইনজেকশন দেয়। অবস্থার উন্নতি না হলে সোমবার তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তার প্লাটিলেটের মাত্র ছিল ৫৫ হাজার, পরদিন প্লাটিলেট লেবেল ২৮ হাজারে নেমে আসে। 

পাবনা জেনারেল হাসপাতালে প্লাটিলেট দেয়ার ব্যবস্থা না থাকায় এবং রোগীর অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত তিনটার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে রোগীর স্বজনেরা। তখন তার শরীরে প্লাটিলেটের মাত্রা ছিল ৬ হাজার। ঢাকা মেডিকেলে দুই দফা প্লাটিলেট দেওয়ার পর সোমবার সুস্থ হয়ে বাসায় ফেরেন আব্দুর রহমান।

আব্দুর রহমানের মতো তার অনেক সহকর্মীও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইশ্বরদী ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। পাবনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু সেলে ভর্তি রোগীদের অধিকাংশই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মী বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে সেখানে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশি কোনো কর্মী ভর্তি হয়নি। 

শুধু পাবনা নয়, ঢাকার বাইরের অন্যান্য জেলাগুলোতেও ডেঙ্গু রোগী বাড়ছে। এ বছর এখন পর্যন্ত ২০% ডেঙ্গু রোগী ঢাকার বাইরের, যা গত দুই বছরের তুলনায় বেশি। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত ৪৫ রোগীর মধ্যে ২৪ জনই ঢাকার বাইরের রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৬ সালে দেশে ডেঙ্গু রোগীর ৯৯ শতাংশই ছিল ঢাকায় এবং মাত্র ১ শতাংশ ছিল ঢাকার বাইরে। ২০১৭ সালে ঢাকায় রোগী ছিল ৯৬ শতাংশ ও ঢাকার বাইরে ৪ শতাংশ। পরের বছর ২০১৮ সালে শতভাগ রোগীই ছিল ঢাকায়। ২০১৯ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়, সে বছর ঢাকায় রোগী ছিল ৫১ শতাংশ ও ঢাকার বাইরে ৪৯ শতাংশ। এরপর থেকেই ঢাকার বাইরে রোগী বাড়তে থাকে। ২০২০ সালে ঢাকার ডেঙ্গু রোগী ছিল ৮৭ শতাংশ ও ঢাকার বাইরে ১৩ শতাংশ এবং ২০২১ সালে ঢাকায় ৮৩ শতাংশ ও ঢাকার বাইরে ১৭ শতাংশ। কিন্তু চলতি বছর এরই মধ্যে ঢাকায় ৮০% ও ঢাকার বাইরে ২০% ডেঙ্গু রোগী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, 'এ বছর ঢাকার বাইরে অনেক বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, পৌরসভাকে মশা মারতে উদ্যোগ নিতে হবে। বাড়িতে, টবে পানি জমতে দেয়া যাবে না। কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাহলে ডাব, স্যালাইন, পানি খেতে হবে। প্যারাসিটামল ছাড়া কোন ধরণের ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। জ্বর বেশি হলে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো, তবে ডেঙ্গুতে অধিকাংশ রোগীর প্লাটিলেট বা ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না। তাই ডেঙ্গু হলেই আতঙ্কিত হয়ে প্লাটিলেট দিতে হবে না।'      

সোমবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০,০৪১, যার মধ্যে ২,০৯৬ জন ঢাকার বাইরের।     

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের ১,৫২৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৯৮৭ জনই কক্সবাজারের। এ বছর কক্সবাজারের ১৮ জন ডেঙ্গু রোগী মারা গেছে। 

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, 'ডেঙ্গুতে মৃতদের অধিকাংশই রোহিঙ্গা জনগোষ্ঠী। তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছে। একেবারে ক্রিটিক্যাল অবস্থায় ডাক্তারের কাছে গেছে। তবে এখন রোহিঙ্গাদের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ কমলেও হোস্ট কমিউনিটির মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে। মশা মারতে আমরা স্থানীয় সরকার বিভাগকে ব্যবস্থা নিতে বলেছি।'

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম টিবিএসকে বলেন, 'ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য সেবা দিতে পারি, আমরা সেটা করছি। কিন্তু প্রতিরোধ জরুরি। সারাদেশে মশার উপদ্রব রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।'   

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু সংক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net