Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
প্লাবিত সুন্দরবন: বন্যপ্রাণী নিয়ে শঙ্কায় বন বিভাগ, সতর্কতা জারি

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
14 September, 2022, 02:25 pm
Last modified: 14 September, 2022, 02:34 pm

Related News

  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু 

প্লাবিত সুন্দরবন: বন্যপ্রাণী নিয়ে শঙ্কায় বন বিভাগ, সতর্কতা জারি

'বিশেষ করে হরিণ, শুকর ও বাঘের শাবকেরা বেশি পানি হলে ঠাঁই পায় না। আবার তারা গাছেও উঠতে পারে না। অনেক সময় বাচ্চা ভেসে যায়।'
খুলনা প্রতিনিধি
14 September, 2022, 02:25 pm
Last modified: 14 September, 2022, 02:34 pm
ছবি-টিবিএস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের অধিকাংশ এলাকায় জোয়ারে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যপ্রাণীদের ভেসে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে বন বিভাগ। বন সংলগ্ন এলাকায় ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের মাঝে সতর্কতা (এলার্ট) জারি করা হয়েছে।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবীর বলেন, 'জোয়ারের সময় স্বাভাবিক যে পানি হয়, তাতে বন্যপ্রাণীদের কোন সমস্যা হয় না। তবে গত শনিবার থেকে জোয়ারে স্বাভাবিকের চেয়ে বনে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে।'

'এতে বনের প্রাণীরা বেশ কষ্টে আছে। বিশেষ করে হরিণ, শুকর ও বাঘের শাবকেরা বেশি পানি হলে ঠাঁই পায় না। আবার তারা গাছেও উঠতে পারে না। অনেক সময় বাচ্চা ভেসে যায়। তখন প্রাণীরা বনের মধ্যে উঁচু জায়গা খুঁজতে চেষ্টা করে।'  

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কালাবগী স্টেশনের স্টেশন অফিসার (এসও) জহিরুল ইসলাম জুয়েল বলেন, 'জোয়ারের সময়ে পানিতে বনের উঁচু জায়গাও ডুবে গেছে। আমরা লক্ষ্য রাখছি কোথাও বন্য প্রাণী ভেসে যায় কিনা।'

তিনি বলেন, 'মঙ্গলবার থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে গত রোববার সর্বোচ্চ ৪ ফুট পর্যন্ত পানি বেড়েছিল।'

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, খুলনাঞ্চলের নদনদীগুলোতে জোয়ারের সময়ে পানির উচ্চতা বিপদসীমার চেয়ে ৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, 'ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। যে কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সাথে পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।'

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, 'বেশি পানি হওয়ার কারণে বন্যপ্রাণী ভেসে লোকালয়ে চলে যেতে পারে। সেই জন্য বন সংলগ্ন গ্রামগুলোতে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের মাঝে সতর্কতা জারি করা হয়েছে। কোন বন্যপ্রাণী ভেসে গেলে, তাদের উদ্ধার করতে বা বন বিভাগকে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে।'

দেশের দক্ষিণাঞ্চলে বারবার আঘাত হানে ঘূর্ণিঝড় ও  জলোচ্ছ্বাস। প্রতিবারই উপকূলে ঝড় মোকাবিলা করে সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের সুরক্ষায় টেকসই ব্যবস্থা দরকার বলে জানিয়েছে বন বিভাগ।

খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে বলেন, 'উচ্চ জোয়ারের ফলে যাতে বন্যপ্রাণীদের ক্ষতি না হয়, সেজন্য সুন্দরবনের কিছু কিছু স্থানে টিলা নির্মাণ করা হবে। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় ওই প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে। টিলা নির্মাণ করা হলে জোয়ারের সময় বন্যপ্রাণীরা সেখানে আশ্রয় নিতে পারবে।'
 
 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / বন্যা পরিস্থিতি / জলোচ্ছ্বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • সুন্দরবনের বাঘের দেহে মিলল অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু 

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net