Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সৌদি ক্লাবের ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো!

খেলা

টিবিএস ডেস্ক
14 September, 2022, 12:35 pm
Last modified: 14 September, 2022, 12:43 pm

Related News

  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

সৌদি ক্লাবের ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো!

সৌদি ক্লাব আল-হিলাল রোনালদোকে বার্ষিক ১২১ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব করলেও, তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছেন রোনালদো। জানা গেছে, আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকার পরিকল্পনা পর্তুগিজ তারকার।
টিবিএস ডেস্ক
14 September, 2022, 12:35 pm
Last modified: 14 September, 2022, 12:43 pm
সৌদি ক্লাবটি রোনালদোকে দুই মৌসুমের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল। ছবি: সংগৃহীত

এবারের গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য আঁটঘাট বেঁধে চেষ্টা চালিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একাধিক ক্লাব, নানা রকম অফার এবং প্রত্যাখান মিলিয়ে পর্তুগিজ তারকার ম্যানইউ ছাড়া নিয়ে কম নাটক হয়নি। কিন্তু এবার ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তা নিজেই ফিরিয়ে দিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা!

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল-হিলাল ক্রিস্টিয়ানো রোনালদোকে ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। এই চুক্তি স্বাক্ষর করলেই রোনালদো হতে পারতেন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার! কিন্তু সোমবার বিকেলে সৌদি ক্লাবটির এ প্রস্তাব ফিরিয়ে দেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সৌদি আরবের শীর্ষ লিগের প্রথম সারির ক্লাব 'আল-হিলাল'-এ আগে থেকেই খেলছেন লুসিয়ানো ভিয়েত্তো, আলভারো গঞ্জালেস, ডেভিড অসপিনা, সান্তি মিনা ও আলভারো মেদরানের মতো ফুটবলাররা। একই শিবিরে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভেড়াতে চেয়েছিল সৌদি ক্লাবটি।

আল-হিলাল রোনালদোকে দুই মৌসুমের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল এবং প্রতি মৌসুমে বার্ষিক ১২১ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছেন রোনালদো। জানা গেছে, আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকার পরিকল্পনা রোনালদোর।    

ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে এমন একটি ক্লাবে যাওয়ার চেষ্টা করেছিলেন রোনালদো, যারা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে। রোনালদো মনে করেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাটা তিনি আর উপভোগ করতে পারছেন না, কিন্তু তবুও ইউরোপেই থাকতে চাইছেন রোনালদো।

কিন্তু ম্যানইউতেও নির্মম সত্যের মুখোমুখি হতে হচ্ছে রোনালদোকে। কোচ হিসেবে টেন হ্যাগ দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায়ই বেঞ্চে থাকতে হচ্ছে রোনালদদোকে। টেন হ্যাগের পরিকল্পনায় মূল একাদশে রোনালদোর জায়গা পাওয়া বেশ কঠিনই মনে হচ্ছে। এটিও পর্তুগিজ তারকার হতাশার অন্যতম কারণ।

গত জুলাইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ, মার্শেই, স্পোর্টিং লিসবন, এমনকি নাপোলির সঙ্গেও কথা চালিয়ে গেছেন রোনালদো। কিন্তু এই ক্লাবগুলোর কোনোটির সঙ্গেই চুক্তিতে আসতে পারেননি তিনি। তাই শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকেই বেছে নিতে হয়েছে রোনালদোকে।

সূত্র: মার্কা  

Related Topics

টপ নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো / সৌদি ক্লাব / প্রস্তাব / ম্যানচেস্টার ইউনাইটেড / আল-হিলাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net