Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
‘‌এই প্রথম বাংলাকে বাদ দেওয়া হল’‌, প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা না হওয়ায় ক্ষোভ মমতার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
08 September, 2022, 08:30 pm
Last modified: 08 September, 2022, 08:32 pm

Related News

  • রবীন্দ্রনাথের বোলপুর থেকে 'দ্বিতীয় ভাষা আন্দোলন' শুরু করলেন মমতা
  • “লজ্জা করে না?”— বাংলাভাষী বলে পশ্চিমবঙ্গের অধিবাসীকে বাংলাদেশে পুশ-ইন, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
  • ওয়াকফ আইন প্রত্যাখান মমতার, রাজনৈতিক স্বার্থে দাঙ্গা না লাগানোর অনুরোধ
  • ‘মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি’: মমতা 
  • ‘বিদেশনীতি অন্যদের থেকে ভালো জানি, আমাকে শেখাবেন না,’ বাংলাদেশ বিতর্কে জবাব মমতার

‘‌এই প্রথম বাংলাকে বাদ দেওয়া হল’‌, প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা না হওয়ায় ক্ষোভ মমতার

বর্তমানে চারদিনের ভারত সফরে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তার সঙ্গে সাক্ষাতে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ মমতার।
টিবিএস ডেস্ক 
08 September, 2022, 08:30 pm
Last modified: 08 September, 2022, 08:32 pm
মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতি সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের জেলা নেতাদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাকেই (পশ্চিমবঙ্গ) বাদ দেওয়া হল বলে অভিযোগ করেছন তিনি। একইসঙ্গে তিনি বলেন, '‌হাসিনাজি নিজেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন'‌। সুতরাং এই সাক্ষাৎ না হওয়ার জন্য মাঝে দেওয়াল হয়েছে কেন্দ্রীয় সরকার বলেই ইঙ্গিত মমতার।

বর্তমানে চারদিনের ভারত সফরে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তার সঙ্গে সাক্ষাতে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ মমতার। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূল কংগ্রেসের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '‌হাসিনাজি নয়াদিল্লিতে এসেছেন। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। দুর্গাপুজোর সময়ে আমি ওনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠান। আম পাঠান, কখনও ইলিশ পাঠান। আমি শুনেছি, উনি এই সফরে আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু, দিল্লি তা শোনেনি। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে এসেছেন, অথচ বাংলাকে বাদ দেওয়া হল।'‌

ভারত–বাংলাদেশ প্রতিবেশী দেশ। তাই কূটনৈতিক সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আবার বড় ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের। এপার বাংলার সঙ্গে ওপার বাংলার দীর্ঘ সীমান্ত রয়েছে। এমনকী দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে সাংস্কৃতিক সম্পর্ক—পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। আবার নিরাপত্তার বিষয়ও এখানে জড়িয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। যা এখনও হয়নি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টি নিয়ে বোঝাতে চান, পুরো ব্যাপারটাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করেছে নয়াদিল্লি। অতীতে তার শিকাগো সফরে থেকে রোম সফরে নয়াদিল্লি তথা নরেন্দ্র মোদি সরকার অনুমতি দেয়নি। চীন তাঁকে আমন্ত্রণ করলেও আপত্তি তোলা হয়েছিল। এবারও সেটাই করা হয়েছে। তার জেরেই দেখা হল না হাসিনা–মমতার।


  • সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফর / মমতা বন্দ্যোপাধ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • রবীন্দ্রনাথের বোলপুর থেকে 'দ্বিতীয় ভাষা আন্দোলন' শুরু করলেন মমতা
  • “লজ্জা করে না?”— বাংলাভাষী বলে পশ্চিমবঙ্গের অধিবাসীকে বাংলাদেশে পুশ-ইন, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
  • ওয়াকফ আইন প্রত্যাখান মমতার, রাজনৈতিক স্বার্থে দাঙ্গা না লাগানোর অনুরোধ
  • ‘মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি’: মমতা 
  • ‘বিদেশনীতি অন্যদের থেকে ভালো জানি, আমাকে শেখাবেন না,’ বাংলাদেশ বিতর্কে জবাব মমতার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net