Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
বয়কটের জন্য নয়, বিষয়বস্তু বাজে ছিল বলেই 'শমশেরা' ফ্লপ করেছে: রণবীর কাপুর  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
08 September, 2022, 06:15 pm
Last modified: 08 September, 2022, 06:20 pm

Related News

  • শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে

বয়কটের জন্য নয়, বিষয়বস্তু বাজে ছিল বলেই 'শমশেরা' ফ্লপ করেছে: রণবীর কাপুর  

"যদি কোনো ছবি বক্স অফিসে না চলে, তাহলে বুঝতে হবে দর্শক সেই ছবি পছন্দ করেনি। দিনশেষে সবটাই নির্ভর করে সিনেমার বিষয়বস্তুর উপর। যদি আপনি ভালো ছবি তৈরি করেন, মানুষকে আনন্দ দিতে পারেন, তাহলে নিশ্চয়ই তারা সিনেমা হলে গিয়ে আপনার ছবি দেখবে।"
হিন্দুস্তান টাইমস
08 September, 2022, 06:15 pm
Last modified: 08 September, 2022, 06:20 pm
'শমশেরা'র একটি দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের কামব্যাক ছবি 'শমশেরা'। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। চার বছর পর রুপোলি পর্দায় ফেরার পর রণবীরের এমন বেহাল দশা হবে তা হয়তো অনেকেই কল্পনা করেননি। 'বয়কট ট্রেন্ড' মাথাচাড়া দিয়ে ওঠার কারণেই 'শমশেরা' সুপারফ্লপ হয়েছে বলে ধারণা অনেকের। কিন্তু সিনেমার নায়ক রণবীর কাপুরের গলায় ভিন্ন সুর! 

বুধবার 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে দিল্লি পৌঁছে 'শমশেরা'র ব্যর্থতা নিয়ে প্রথমবার মুখ খোলেন রণবীর। ছবির প্রচারে আলিয়া ও অয়নের সঙ্গে দিল্লিতে হাজির হয়েছিলেন তারকা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রণবীর। 

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে নেতিবাচক হাওয়া বইছে দেশজুড়ে, অহেতুক আক্রমণের মুখে পড়ছে বলিউড? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে 'শমশেরা'র ব্যর্থতার প্রসঙ্গে টেনেন আনেন রণবীর। তিনি বলেন, "আমি নিজের উদাহরণ দিয়ে বলি। আমি অন্যের সিনেমা নিয়ে বলতে চাই না। আমার একটা সিনেমা দেড় মাস আগে মুক্তি পেয়েছে, শমশেরা। এই ছবি নিয়ে আমি কো্নো নেতিবাচকতা অনুভব করিনি।"

রণবীর আরও যোগ করেন, "যদি কোনো ছবি বক্স অফিসে না চলে, তাহলে বুঝতে হবে দর্শক সেই ছবি পছন্দ করেনি। দিনশেষে সবটাই নির্ভর করে সিনেমার বিষয়বস্তুর উপর। যদি আপনি ভালো ছবি তৈরি করেন, মানুষকে আনন্দ দিতে পারেন, তাহলে নিশ্চয়ই তারা সিনেমা হলে গিয়ে আপনার ছবি দেখবে। যদি একটা সিনেমা ব্যর্থ হয়, তাহলে সেটা অন্যকিছুর জন্য নয়। ব্যর্থতার একমাত্র কারণ ছবির বিষয়বস্ত বাজে ছিল... আমি তাই মনে করি।" 

করণ মালহোত্রা পরিচালিত 'শমশেরা' তৈরি হয়েছিল ১৫০ কোটি রূপি বাজেটে। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি বক্স অফিসে মাত্র ৬৪ কোটি টাকা আয় করেছে। রণবীর কাপুরের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ ছবি এটি। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত।

অন্যদিকে 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেতে হাতে মাত্র একদিন। 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগে কিছুটা চাপে রয়েছে পুরো টিম। ধর্মা প্রোডাকশনের এই ছবির বাজেট ৪০০ কোটি টাকারও বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি এটি।

Related Topics

টপ নিউজ

রণবীর কাপুর / শমশেরা / ফ্লপ / বিষয়বস্তু / সিনেমা / দর্শক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net