Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
‘মুন্নাভাই ৩’-এ অভিনয় নিয়ে কী বললেন চঞ্চল    

বিনোদন

টিবিএস ডেস্ক
04 September, 2022, 03:05 pm
Last modified: 04 September, 2022, 03:16 pm

Related News

  • ‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, এআই দিয়ে বড় চমক সৃজিতের
  • সঞ্জয় নয়, 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে অভিনয়ের কথা ছিল শাহরুখের! 
  • আবারও সামনে এল 'মৃণাল' রূপে চঞ্চলের লুক, প্রশংসার বন্যা চারদিকে!
  • অবিকল মৃণাল সেন! সৃজিতের 'পদাতিক'-এ চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ  
  • এবার ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ 

‘মুন্নাভাই ৩’-এ অভিনয় নিয়ে কী বললেন চঞ্চল    

‘মুন্নাভাই’ ছাড়াও বলিউডের আরও একটি আলোচিত ওয়েব সিরিজে চঞ্চলের অভিনয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ২০২০ সালে ‘অ্যামাজন প্রাইমে’ মুক্তি পেয়েছিল ‘পাতাললোক’ সিরিজ।
টিবিএস ডেস্ক
04 September, 2022, 03:05 pm
Last modified: 04 September, 2022, 03:16 pm
ছবি- টিবিএস/ফাইল

রাজকুমার হিরানি পরিচালিত বলিউড ব্লকবাস্টার 'মুন্নাভাই' সিরিজের তৃতীয় কিস্তিতে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এই সিনেমায় কাজ করা নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের বিশেষ শো 'অ-জানাকথা'য় মুখ খুলেছেন 'হাওয়া'র চাঁন মাঝি।

'মুন্নাভাই ৩' ছবিতে কি দেখা যাবে চঞ্চলকে? শুক্রবার 'অ-জানাকথা'য় এ প্রসঙ্গে জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা বললেন, ''আসলে ডিজনি প্লাস হটস্টার বাংলায় কনটেন্ট বানাতে চায়। বাংলা ও মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে কাজ করতে চায় ওরা। ওদের পরিকল্পনা, প্রথম প্রজেক্টটা রাজকুমার হিরানিকে দিয়ে করাবেন।'' যদিও এ প্রসঙ্গে বিশদ আর কিছু জানাননি অভিনেতা।

বস্তুত,'মুন্নাভাই'-এর স্রষ্টা রাজকুমার হিরানি। 'মুন্নাভাই এমবিবিএস', 'লাগে রাহো মুন্নাভাই'- এই দুই ছবিই দর্শকদের মাতিয়েছে। এই দুই ছবির হাত ধরে বলিউডে বিপুল সাফল্যের মুখ দেখেছেন সঞ্জয় দত্ত। সেই ছবির তৃতীয় সংস্করণে চঞ্চলকে দেখা যাবে, এই গুঞ্জন শুরু হতেই তার ভক্তকুলে উন্মাদনা তৈরি হয়। সম্প্রতি 'ডিজনি প্লাস হটস্টার'-এর এক কর্মকর্তার ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। ওই পোস্টের সূত্রেই ইঙ্গিত পাওয়া যায় যে, বলিউডের অন্যতম সফল ছবি 'মুন্নাভাই'-এর তৃতীয় পর্বে দেখা যেতে পারে চঞ্চলকে।

'মুন্নাভাই' ছাড়াও বলিউডের আরও একটি আলোচিত ওয়েব সিরিজে চঞ্চলের কাজ করা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ২০২০ সালে 'অ্যামাজন প্রাইমে' মুক্তি পেয়েছিল 'পাতাললোক' সিরিজ। ওই সিরিজে এ বার দেখা যেতে পারে এই জনপ্রিয় অভিনেতাকে। এ প্রসঙ্গে চঞ্চল বলেছেন, ''প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। আসলে বাংলাদেশের কাজ হলে চিন্তা করতে হয় না। আলাদা দেশের হলে ভিসা-পাসপোর্ট, কাজের অনুমতি নেওয়া, অনেক ব্যাপার থাকে।''

১৯৯৬ সালে মামুনুর রশিদের 'আরণ্যক' নাটকের মাধ্যমে অভিনয় জীবনের ইনিংস শুরু করেছিলেন চঞ্চল। তারপর সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ-সহ বিভিন্ন মাধ্যমে তার দাপুটে অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এখনও মঞ্চের প্রতি তার ভালবাসা যে অটুট, সে কথাও বলেছেন চঞ্চল। তার কথায়, ''অভিনয় নিয়ে খুব বেশি পড়াশোনা করিনি। মঞ্চেই আমার অভিনয় শেখা।'' সেই সঙ্গে অভিনয়ের প্রতি তার অগাধ ভালবাসার কথাও উল্লেখ করলেন। তিনি বললেন, ''অভিনয় আমার প্রেম, ভালবাসা, ধ্যানজ্ঞান, রুজিরুটি সব কিছুই।''  

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

চঞ্চল চৌধুরী / মুন্নাভাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, এআই দিয়ে বড় চমক সৃজিতের
  • সঞ্জয় নয়, 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে অভিনয়ের কথা ছিল শাহরুখের! 
  • আবারও সামনে এল 'মৃণাল' রূপে চঞ্চলের লুক, প্রশংসার বন্যা চারদিকে!
  • অবিকল মৃণাল সেন! সৃজিতের 'পদাতিক'-এ চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ  
  • এবার ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ 

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net