Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
বিএনপি একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2022, 09:05 pm
Last modified: 31 August, 2022, 09:07 pm

Related News

  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

বিএনপি একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত এদেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। আর জননেত্রী শেখ হাসিনা সরকার স্বাস্থ্যখাতে অভাবনীয় উন্নতিসহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেছেন।’
টিবিএস রিপোর্ট
31 August, 2022, 09:05 pm
Last modified: 31 August, 2022, 09:07 pm

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে একটি মেডিকেল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি, একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি। বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে। তারা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী আর শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

বুধবার দুই দিনের কুমিল্লা সফরের প্রথম দিনে চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে 'নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'বিএনপি-জামায়াত এদেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। আর জননেত্রী শেখ হাসিনা সরকার স্বাস্থ্যখাতে অভাবনীয় উন্নতিসহ মানুষের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করেছেন।'

জাহিদ মালেক বলেন, এদেশের স্বাধীনতাবিরোধী শক্তিরাই '৭৫-এর ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন। যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

দেশের জ্বালানি তেল ও দ্রব্যমূল্য সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিকভাবে সকল দ্রব্যমূল্য তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের যাতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়তে না হয়, সেজন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন ধীরে ধীরে তা কমিয়েও আনা হচ্ছে।' 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফাতেমা রহমান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / আওয়ামী লীগ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net