Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই: তৌফিক-ই-ইলাহী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2022, 02:55 pm
Last modified: 01 September, 2022, 06:42 pm

Related News

  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত, বাড়তি খরচে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেড়েছে

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই: তৌফিক-ই-ইলাহী

'জ্বালানির দাম নিয়ে কী হবে তা আমরা এখনই বলতে পারছি না; তা শুধু আল্লাহই জানেন,' বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
টিবিএস রিপোর্ট
31 August, 2022, 02:55 pm
Last modified: 01 September, 2022, 06:42 pm
ছবি- স্ক্রিনগ্র্যাব

বাংলাদেশ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করলে তাতে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম রাশিয়া থেকে তেল আমদানিতে কোনো নিষেধাজ্ঞা আছে কি না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের তেল, সার ও খাদ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তাই আমরা ধরে নিতে পারি যে রাশিয়া বা অন্যান্য দেশ থেকে তেল আমদানিতে কোনো সমস্যা নেই।" 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মার্কিন আন্ডার সেক্রেটারি ফর ইকোনমিক গ্রোথ, এনার্জি এবং এনভায়রনমেন্ট হোসে ডব্লিউ ফার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। 

"আমরা মনে করি জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করবে," বলেন তিনি। 

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্ট জ্বালানি তেলের দাম ৪২-৫১% বাড়ানো একটি ভালো সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেন তিনি। 

"জ্বালানির দাম নিয়ে কী হবে তা আমরা এখনই বলতে পারছি না; তা শুধু আল্লাহই জানেন" যোগ করেন তিনি।

"আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের জন্য উদ্বিগ্ন, সে কারণেই জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে।" 

৫ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫ শতাংশ এবং পেট্রোল ও অকটেনের দাম ৫১ শতাংশ বৃদ্ধি করে। 

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং ডিজেলের উপর সমস্ত অগ্রিম কর প্রত্যাহারের পর সোমবার (২৯ আগস্ট) গ্রাহক পর্যায়ে আবারো তেলের দাম সামঞ্জস্য করা হয়।

জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অন্যতম আলোচিত বিষয়। এ মূল্যবৃদ্ধির ফলে ইতোমধ্যে চলমান উচ্চ মূল্যস্ফীতি আরো বেড়ে চলেছে। এতে  ফলে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়। এরপরই জ্বালানী তেল এবং গ্যাসের বৈশ্বিক সাপ্লাই চেইন ব্যাহত হয়ে এসব পণ্যের দাম হয়ে যায় আকাশচুম্বী। 

নিষেধাজ্ঞার ফলে ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বে বাণিজ্যের পরিমাণ কমে আসায় রাশিয়া তাদের জ্বালানীর দামে ছাড় দিচ্ছে। চীন, ভারত, এমনকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী সৌদি আরবও এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশগুলো সস্তায় রাশিয়ান তেল কিনছে। পরিশোধনের পর সেই তেল তারা ইউরোপে বেশি দামে বিক্রি করছে।

দক্ষিণ এশিয়ার দেশ মস্কোর অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা না থাকায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসনেফ্ট অয়েল কোম্পানি বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

তৌফিক-ই-ইলাহী / জ্বালানি উপদেষ্টা / জ্বালানি / জ্বালানি আমদানি / জ্বালানি তেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত, বাড়তি খরচে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেড়েছে

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net