Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
জুলাই মাসে বৈদেশিক সহায়তার অর্থছাড় বেড়েছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 August, 2022, 12:00 pm
Last modified: 31 August, 2022, 12:04 pm

Related News

  • বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি
  • ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%

জুলাই মাসে বৈদেশিক সহায়তার অর্থছাড় বেড়েছে

জুলাই মাসে উন্নয়ন সহযোগীরা ৪৮৮ মিলিয়ন ডলার অর্থছাড় করেছে
টিবিএস রিপোর্ট
31 August, 2022, 12:00 pm
Last modified: 31 August, 2022, 12:04 pm
ইনফোগ্রাফ- টিবিএস

অর্থবছরের শুরুতে বৈদেশিক সহায়তার অর্থছাড় বেড়েছে ৪৮.৫ শতাংশ। কিন্তু এসময়ের মধ্যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণের কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারেনি সরকার।

তবে এই সময়ে জাতিসংঘ থেকে ১.৫৩ মিলিয়ন ডলারের একটি অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালানগাদার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

জুলাই মাসে উন্নয়ন সহযোগীরা ৪৮৮ মিলিয়ন ডলার অর্থছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩২৮.৬৬ মিলিয়ন ডলার।

ইআরডির কর্মকর্তারা জানান, গত অর্থবছরের তুলনায় বাড়লেও অর্থছাড় বাড়ানোর আরো সুযোগ ছিল। 

৩৬ মন্ত্রণালয় ও বিভাগ জুলাই মাসে বৈদেশিক ঋণের কোনো অর্থছাড় করাতে পারেনি। শুরু থেকে অর্থছাড়ের গতি থাকলে অর্থবছরের শেষের দিকে লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে। 

চলতি অর্থবছরে ১২.৩৮ বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের লক্ষ্য রয়েছে সরকারের। জুলাই মাসে মোট লক্ষ্যমাত্রার ৩.৯ শতাংশ অর্থছাড় হয়েছে।

সদ্য শেষ হওয়া অর্থবছরে প্রথমবারের মতো বৈদেশিক সহায়তার অর্থছাড় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

প্রতিশ্রুতির বিষয়ে ইআরডির কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুতে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি তেমন আসে না। তবে ইআরডি ইতোমধ্যে বিভিন্ন ঋণের জন্যে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। 

আশা করা হচ্ছে চলতি অর্থবছরে প্রতিশ্রুতি আদায় গত অর্থবছরকে ছাড়িয়ে যাবে। 

কর্মকর্তারা জানান, এখনো পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৫.৭৭ বিলিয়ন ডলারের ঋণের বিষয়ে আলোচনা শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে আরো বাড়বে। 

গত অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছে থেকে ৮.২০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।

ইআরডির প্রতিবেদশ অনুযায়ী, জুলাই মাসে মোট অর্থছাড়ের ৭৪ শতাংশ এসেছে দ্বিপাক্তিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে।

জুলাই মাসে সবচেয়ে বেশি ২০০ মিলিয়ন ডলার অর্থছাড় করেছে জাপান। এছাড়া চীনের কাছে থেকে ১০২ মিলিয়ন ডলার অর্থছাড় পাওয়া গেছে। ভারত অর্থছাড়া করেছে ৫৮.৫২ মিলিয়ন ডলার।

বহুপাক্তিক উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ৬৩.৭৯ মিলিয়ন ডলার এবং  বিশ্বব্যাংক ছাড়া করেছে ২২ মিলিয়ন ডলার।

জুলাই মাসে সুদ ও আসল মিলিয়ে সরকার উন্নয়ন সহযোগীদের ১৭৯ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮৫ মিলিয়ন ডলার। 

Related Topics

টপ নিউজ

অর্থছাড় / ঋণের অর্থছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি
  • ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 
  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • অর্থবছরের প্রথমার্ধে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে ১৩.৪২%, অর্থছাড় ২৯.২৩%

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net