Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের আপিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2022, 01:15 pm
Last modified: 29 August, 2022, 01:18 pm

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • অস্ত্র মামলায় 'ক্যাসিনো' সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
  • ১৯৫ কোটি টাকা পাচার: ক্যাসিনো সম্রাটের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি 
  • নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে: প্রধানমন্ত্রী
  • ক্যাসিনো কাণ্ড: সম্রাটের জামিন কি বাকিদেরও পথ দেখাচ্ছে? 

সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের আপিল

জামিনে মুক্তি পাওয়ার পর ২৬ আগস্ট তিনি প্রথমবার জনসমক্ষে হাজির হন। 
টিবিএস রিপোর্ট
29 August, 2022, 01:15 pm
Last modified: 29 August, 2022, 01:18 pm

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্রাটের জামিন বাতিল চেয়ে (২৯ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে আবেদন করে দুদক।

এর আগে সোমবার সকালে আদালত থেকে তার আপিলের অনুমতি নেওয়া হয়।

দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ১০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

সম্রাটের আইনজীবী এহসানুল হক গণমাধ্যমকে জানান, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন কার্যকর থাকবে।

সর্বশেষ এ জামিন পাওয়ার পর সম্রাট তার ওপর থাকা চারটি মামলায়ই জামিন পেয়েছেন। ফলে তার ছাড়া পেতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী।

চলতি বছরের ১০ এপ্রিল একটি মানি লন্ডারিং মামলা এবং অস্ত্র নিজের অধীনে রাখার মামলায় জামিন পান সম্রাট।

এরপর ১১ এপ্রিল তাকে মাদক মামলায় জামিন দেওয়া হয়। জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামান তাকে জামিন দেন মে মাসের ১১ তারিখ।

চারটি মামলায় জামিন পেয়ে তিনি ১১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কারাগার থেকে মুক্তি পেলেও চিকিৎসার জন্য হাসপাতালেই ছিলেন।

২০১৯ সালে সম্রাটের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার জামিন আদেশ বাতিল করতে ১৬ মে দুদক হাইকোর্টে আবেদন করে। ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ তার জামিন বাতিল করে তাকে ৭ দিনের মধ্যে বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

পরবর্তীতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন সম্রাট।

আপিলের শুনানি শেষে ২৩ মে চেম্বার বিচারক এম ইনায়েতুর রহিম সম্রাটের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

জামিনে মুক্তি পাওয়ার পর ২৬ আগস্ট তিনি প্রথমবার জনসমক্ষে হাজির হন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার যুবলীগ নেতা-কর্মী নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর রোডে যান সম্রাট।
 

Related Topics

টপ নিউজ

সম্রাট আকবর / ক্যাসিনো সম্রাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • অস্ত্র মামলায় 'ক্যাসিনো' সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
  • ১৯৫ কোটি টাকা পাচার: ক্যাসিনো সম্রাটের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি 
  • নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে: প্রধানমন্ত্রী
  • ক্যাসিনো কাণ্ড: সম্রাটের জামিন কি বাকিদেরও পথ দেখাচ্ছে? 

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net