Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
স্মার্টফোনের পর্দার আদর্শ মাপ কত?

ফিচার

টিবিএস ডেস্ক
26 August, 2022, 08:30 pm
Last modified: 26 August, 2022, 08:33 pm

Related News

  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

স্মার্টফোনের পর্দার আদর্শ মাপ কত?

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে স্মার্টফোনের পর্দার আদর্শ মাপ ৬.১ ইঞ্চি। এর পেছনে তারা কিছু যুক্তিও দিয়েছে।
টিবিএস ডেস্ক
26 August, 2022, 08:30 pm
Last modified: 26 August, 2022, 08:33 pm
ছবি: জেরান প্যাভিক/দ্য ভার্জ

ছোট পর্দার স্মার্টফোনের দিন প্রায় শেষ হয়ে এল বলা চলে। অ্যাপল এ বছর আইফোন মিনি বন্ধ করে দেবে। অ্যান্ড্রয়েড ফোনগুলোতেও আজকাল আর বেশি ছোট পর্দা দেখা যায় না।

কিন্তু একটি স্মার্টফোনের পর্দার আদর্শ মাপ কত হওয়া উচিত? প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানাচ্ছে এ মাপটি ৬.১ ইঞ্চি। এর পেছনে তারা কিছু যুক্তিও দিয়েছে।

গুগল পিক্সেল ৬এ-এর পর্দা ৬.১ ইঞ্চি। সে তুলনায় পিক্সেল ৬ এবং ৬ প্রো-এর পর্দা যথাক্রমে ৬.৪, ও ৬.৭ ইঞ্চি। ছোট স্মার্টফোন এখন আর কেউ পছন্দ করেনা সত্য, কিন্তু বেশি বড় স্মার্টফোন হলে তা ব্যবহারেও অসুবিধা। সেজন্য স্মার্টফোনের আকার এমন হওয়া উচিত যা সহজে পকেটেও রাখা যাবে, আবার বড় পর্দাপ্রেমীদের মনও ভাঙা যাবে না। আর তার জন্য যুতসই মাপ হচ্ছে ৬.১ ইঞ্চি।

কমপ্যাক্ট ফোন

২৫ আগস্ট সনি এক্সপেরিয়া মডেলের নতুন একটি ফোন আনার টিজার প্রকাশ করেছে। এ ফোনের পর্দা ৬.১ ইঞ্চি হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেহেতু বর্তমানে বহুল বিক্রিত এবং বাজেট ও মিডরেঞ্জের ফোনগুলোর পর্দা ৬.৫ ইঞ্চির মধ্যেই থাকে, তাই এটিকে এখন কমপ্যাক্ট সাইজ হিসেবে গণ্য করা হয়।

এ মাপ আবার খুব বেশি ছোটও নয়। বড় মাপের ফোন ব্যবহার করতে করতে একটা সময় আপনি ছোট পর্দার ফোনগুলো ব্যবহারের স্বাদ ভুলে যাবেন। বেশি বড় পর্দা কিন্তু মোটেই স্বাভাবিক কিছু নয়।

৬.১ সর্বজনীন

অনেকেই এখন বড় পর্দার স্মার্টফোন পছন্দ করেন। স্যামসাং ও অ্যাপল উভয়েরই গ্যালাক্সি এস২২ ও আইফোন ১৩-এর ভিত্তি সংস্করণের পর্দার মাপ ৬.১ ইঞ্চি। আরও বড় পর্দা চাইলে কেউ বেশি দাম দিয়ে অন্য সংস্করণগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ যেহেতু এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর মূল সংস্করণগুলো ৬.১ ইঞ্চির, সেহেতু এই মাপটিকে আদর্শ মাপ বলতে বাধা নেই।

বড় পর্দায় লাগাম দরকার

কয়েক বছর আগেও পাঁচ ইঞ্চি পর্দার ফোনে আমরা সন্তুষ্ট ছিলাম। এরপর সময়ের সাথে সাথে সবাই আরও বেশি ডিসপ্লের জন্য বুভুক্ষু হয়ে উঠল। সবচেয়ে বড় আইফোনের পর্দা ৬.৭ ইঞ্চি! সামনে কি এবার অ্যাপল ৭.৬ ইঞ্চি পর্দার ফোন নিয়ে আসবে নাকি! ফোনের আকার এত বড় যে ফোনকে এখন ভাঁজও করার পদ্ধতি তৈরি হয়েছে। এই পাগলামো বন্ধ করা উচিত।

Related Topics

অফবিট / টপ নিউজ

স্মার্টফোন / স্মার্টফোনের ডিসপ্লে / আইফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net