Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
শিল্পাঞ্চলে ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটির উদ্যোগ, কাজে আসছে না আরএমজি খাতের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 August, 2022, 09:20 am
Last modified: 23 August, 2022, 10:15 am

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  

শিল্পাঞ্চলে ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটির উদ্যোগ, কাজে আসছে না আরএমজি খাতের

তৈরি পোশাক কারখানা অধ্যুষিত এলাকা যেমন- গাজীপুর জেলার চান্দোরা, পূর্ব চান্দোরা, শফিপুর, কাশিমপুর, কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা ও গাজীপুর সদর এলাকা এবং আশুলিয়া, সাভার, ধামরাই, মিরপুর ও নারায়ণগঞ্জ, ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে।
টিবিএস রিপোর্ট
23 August, 2022, 09:20 am
Last modified: 23 August, 2022, 10:15 am

তৈরি পোশাক কারখানা অধ্যুষিত এলাকা গাজীপুর, আশুলিয়া, সাভার, ধামরাই, মিরপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের ভালুকা লোডশেডিংয়ে বিপর্যস্ত।

এসব এলাকার শিল্প কারখানা অনুমানিক ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের বাইরে থাকছে বলে এক চিঠিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষকে জানালে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

পরে সোমবার ওই চিঠিতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানাগুলোকে সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রা অর্জন তথা লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারীর জীবন-জীবিকার কথা বিবেচনা করে অতি জরুরী ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চান বিজিএমইএ'র সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ আজিম।

চিঠিতে বলা হয়, দেশের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে গত ৭ আগস্ট বিদ্যুৎ ভবনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমই ও বিটিএমইএ'র নেতৃবৃন্দের সাথে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন শিল্পাঞ্চলে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি প্রদানের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঐ সিদ্ধান্ত মোতাবেক ১১ আগস্ট বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর একটি প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানাসমূহ তাদের পোশাক উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে।

কিন্তু তৈরি পোশাক কারখানা অধ্যুষিত এলাকা যেমন- গাজীপুর জেলার চান্দোরা, পূর্ব চান্দোরা, শফিপুর, কাশিমপুর, কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা ও গাজীপুর সদর এলাকা এবং আশুলিয়া, সাভার, ধামরাই, মিরপুর ও নারায়ণগঞ্জ, ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে আনুমানিক ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিলো না।

রাতের শিফটে যেখানে ডাইং এবং ওয়াশিং কার্যক্রম পরিচালিত হয়, তার অবস্থা আরো ভয়াবহ।

অন্যদিকে জ্বালানি তেলের মূল্য অত্যধিক বৃদ্ধির কারণে ডিজেল ক্রয়ে প্রতিষ্ঠানগুলোকে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন শিল্পাঞ্চলে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি করেও তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না।

বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট জানানো হলে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন, বলে চিঠিতে উল্লেখ করা হয়।

Related Topics

টপ নিউজ

লোডশেডিং / তৈরি পোশাক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net