Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
চট্টগ্রামের ‘বাতিঘরে’র আদলে কলকাতায় ‘অভিযানে’র বুক ক্যাফে

অন্যান্য

টিবিএস রিপোর্ট
17 August, 2022, 07:30 pm
Last modified: 18 August, 2022, 03:36 pm

Related News

  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • ‘স্ক্রিন এন্ড কালচার’ থেকে ‘কারেন্ট বুক হাউজ’: চট্টগ্রামে টিকে থাকা সবচেয়ে পুরোনো বইয়ের দোকান
  • নিউমার্কেটের জিনাত বুকস-এর বই ও ইফফাতের বেড়ে ওঠার গল্প
  • কলকাতার ইংরেজি বইয়ের শেষ বিক্রেতা

চট্টগ্রামের ‘বাতিঘরে’র আদলে কলকাতায় ‘অভিযানে’র বুক ক্যাফে

অভিযান বুক ক্যাফে পথচলা শুরু করল পুরো স্টোরজুড়ে বাংলা প্রকাশনা ও মুদ্রণের ২৪৪ বছরের (১৭৭৮-২০২২) ইতিহাসকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে। 
টিবিএস রিপোর্ট
17 August, 2022, 07:30 pm
Last modified: 18 August, 2022, 03:36 pm

কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ায় অভিযান বুক ক্যাফের যাত্রা শুরু হয়েছে। 

বুক স্টোর ও ক্যাফে এখন একটি জনপ্রিয় ধারা। সেই ধারায় অভিযান বুক ক্যাফে পথচলা শুরু করল পুরো স্টোরজুড়ে বাংলা প্রকাশনা ও মুদ্রণের ২৪৪ বছরের (১৭৭৮-২০২২) ইতিহাসকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে। 

প্রায় ১০০ বছরের পুরোনো একটি ছাপার মেশিন রাখা হয়েছে অভিযান বুক ক্যাফেতে। প্রায় এক হাজার বর্গফুট জায়গা নিয়ে যাত্রা শুরু করা অভিযান বুক ক্যাফে পশ্চিমবঙ্গের প্রথম থিমনির্ভর বুক স্টোর।

ক্যাফেটির দেয়ালে স্থান পেয়েছে দুই বাংলার মুদ্রণ ও প্রকাশনায় অসামান্য অবদান রাখা ব্যক্তি ও সংস্থার এবং তাদের কাজের ছবি। চায়ের কাপে স্থান পেয়েছে বাংলার প্রথম মুদ্রণের বর্ণমালা।

১৭৭৮ সালে হ্যালহেডের 'আ গ্রামার অভ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' ছাপার মধ্যে দিয়ে বাংলা মুদ্রণের সূচনা। সেই বইয়ের ছবি, হ্যালহেড, উইলিয়াম কেরি, প্রথম বাঙালি প্রকাশক গঙ্গাকিশোর ভট্টাচার্যের প্রকাশ করা অন্নদামঙ্গলের ভেতরের একটি ছবি, ঊনিশ শতকের কাঠখোদাই করে ছাপা বেশ কিছু ছবি। 

অভিযান বুক ক্যাফেতে ভারতের পত্রভারতী প্রকাশনার কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায় ও বাংলাদেশের বাতিঘর গ্রন্থবিপণীর কর্ণধার দীপঙ্কর দাস (ডানে)।

এছাড়া বাংলাদেশের কাঙাল হরিনাথের প্রেস, মুক্তধারা প্রকাশনার চিত্তরঞ্জন সাহা, ইউপিএলের মহিউদ্দিন আহমেদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল্লাহ আবু সায়ীদ, অভ্রের স্রষ্টা মেহদী হাসান খান, একুশের বইমেলা, বাতিঘর ও রকমারি ডটকমের ছবিও রয়েছে এই গ্রন্থবিপণিতে।

অভিযান পাবলিশার্স-এর প্রকাশক মারুফ হোসেন জানান, এই বুক ক্যাফেতে ২৫ থেকে ৩০ জনের বসার জায়গা রয়েছে। বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে। সেইসঙ্গে আছে কফি পানের ব্যবস্থাও। 

উল্লেখ্য, অভিযান পাবলিশার্স মোহাম্মদ নাজিম উদ্দিন, শরীফুল হাসান, বাপ্পী খান, নাবিল মুহতাসিমসহ বেশ কয়েকজন বাংলাদেশি থ্রিলার লেখকের বই পশ্চিমবঙ্গ থেকে সঙ্গে প্রকাশ করেছে।
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বুক ক্যাফে / বুকস্টোর / বইয়ের দোকান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • ‘স্ক্রিন এন্ড কালচার’ থেকে ‘কারেন্ট বুক হাউজ’: চট্টগ্রামে টিকে থাকা সবচেয়ে পুরোনো বইয়ের দোকান
  • নিউমার্কেটের জিনাত বুকস-এর বই ও ইফফাতের বেড়ে ওঠার গল্প
  • কলকাতার ইংরেজি বইয়ের শেষ বিক্রেতা

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net