Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
বিলুপ্ত তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনার আশা করছেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
17 August, 2022, 05:30 pm
Last modified: 17 August, 2022, 05:39 pm

Related News

  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড
  • প্রকল্প তদারকিতে ‘লাল-হলুদ-সবুজ’ ড্যাশবোর্ড চালু করছে সরকার
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল
  • দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা ও অর্থনৈতিক বিশ্লেষণে প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে: আইএমইডি

বিলুপ্ত তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনার আশা করছেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা যদি সত্যিই এক শতাব্দী আগে বিলুপ্ত হয়ে যাওয়া তাসমানিয়ান বাঘকে ফিরিয়ে আনতে সফল হন, তাহলে এটিই হবে ইতিহাসে প্রথম কোনো প্রাণীর ‘পুনরুত্থান’!
টিবিএস ডেস্ক   
17 August, 2022, 05:30 pm
Last modified: 17 August, 2022, 05:39 pm
এক শতাব্দী আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাসমানিয়ান বাঘ। ছবি: বিবিসি

প্রায় এক শতাব্দী আগে বিলুপ্ত হয়ে যাওয়া তাসমানিয়ান বাঘকে প্রাণীজগতে ফিরিয়ে আনতে লাখ লাখ ডলারের একটি প্রকল্প হাতে নিয়েছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকরা। ত্রিশের দশকে শেষ তাসমানিয়ান বাঘটি পৃথিবী থেকে বিদায় নেয়, যা মূলত 'থাইলাসাইন' হিসেবে পরিচিত ছিল (তাসমানিয়ান বাঘের বৈজ্ঞানিক নাম থাইলাসাইনাস সাইনোসিফেলাস)।

পিঠে সাদা ডোরাকাটা দাগের কারণে নামের শেষে 'বাঘ' পরিচয় জুড়ে নিতে পেরেছে 'থাইলাসাইন'। কিন্তু এটি আসলে মারসুপিয়াল বা এক ধরনের অস্ট্রেলিয়ান স্তন্যপায়ী গোত্রের প্রাণী যারা নিজেদের থলিতে করে বাচ্চা লালন-পালন করে।

গবেষকরা আশাবাদ ব্যক্ত করলেও, তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কোনো কোনো বিশেষজ্ঞ। তাদের ভাষ্যে, বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর 'পুনরুত্থান' স্রেফ বৈজ্ঞানিক কল্পকাহিনীতেই সম্ভব, বাস্তবে নয়।

অস্ট্রেলিয়ান ও মার্কিন বিজ্ঞানীরা একই ডিএনএ-বিশিষ্ট মারসুপিয়াল প্রজাতির জীবিত কোনো প্রাণী থেকে স্টেম সেল নিয়ে, জিন-সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে এই বিলুপ্ত প্রাণীটিকে ফিরিয়ে আনা বা এর খুব কাছাকাছি বৈশিষ্ট্যের প্রাণী নিয়ে আসার পরিকল্পনা করছেন বলে খবর বিবিসির।

তাসমানিয়ান বাঘ নিয়ে এ গবেষণাটি পরিচালনা করছেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু পাস্ক। তিনি বলেন, "আমার বিশ্বাস, আগামী দশ বছরের মধ্যেই আমরা আমাদের প্রথম থাইলাসাইন-শাবক আনতে পারবো।"

হাজার হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় মানবসভ্যতা পা রাখার পর তাসমানিয়ান বাঘের সংখ্যা হ্রাস পায়। এরপর ডিঙ্গো (এক প্রজাতির অস্ট্রেলিয়ান কুকুর) কুকুরের আগমনের পর তাদের সংখ্যা আবারও হ্রাস পায়। তারপর একসময় শুধু তাসমানিয়ার দ্বীপে এগুলোর দেখা মিলতো এবং অবশেষে বিলুপ্তই হয়ে যায়। ১৯৩৬ সালে অস্ট্রেলিয়ার হবার্ট চিড়িয়াখানায় সর্বশেষ বন্দী তাসমানিয়ান বাঘটির মৃত্যু হয়।

কিন্তু এই প্রক্রিয়া নিয়ে সন্দেহের মেঘ কাটছে না বিশেষজ্ঞদের মন থেকে। অস্ট্রেলিয়ান সেন্টার ফর অ্যানশেন্ট ডিএনএ'র সহযোগী অধ্যাপক জেরেমি অস্টিন বলেন, 'পুনরুত্থান' তো একটা কল্পকাহিনীর মতো ব্যাপার।" তিনি মনে করেন, বৈজ্ঞানিক আবিষ্কারের চাইতে বরং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের দিকেই তাদের (প্রকল্পের) মনোযোগ বেশি।

তবে তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনার তোড়জোড় গত ২০ বছর ধরেই চলছে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান জাদুঘর কর্তৃপক্ষ এই প্রাণীটির ক্লোনিং করার কথা ভেবেছিল। এরপর বিভিন্ন সময়ে নমুনা থেকে ডিএনএ নেওয়া বা পুনর্গঠনের চেষ্টাও করা হয়েছে।

তাসমানিয়ান বাঘ নিয়ে বর্তমান প্রকল্পটি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান 'কলোসাল' এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

তাসমানিয়ান বাঘ / বিলুপ্ত / প্রকল্প / ফিরিয়ে আনা / গবেষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড
  • প্রকল্প তদারকিতে ‘লাল-হলুদ-সবুজ’ ড্যাশবোর্ড চালু করছে সরকার
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • সুশাসন পর্যালোচনা ও প্রকল্পের ফলাফল মূল্যায়নে আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল
  • দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা ও অর্থনৈতিক বিশ্লেষণে প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে: আইএমইডি

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net