Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
এখানকার সব ভবনই ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2022, 04:20 pm
Last modified: 15 August, 2022, 05:13 pm

Related News

  • প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

এখানকার সব ভবনই ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস আরও জানায়, অত্র এলাকার বেশিরভাগ ভবনের মতো ওই ভবনটি নির্মাণেও যথাযথ নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি।
টিবিএস রিপোর্ট
15 August, 2022, 04:20 pm
Last modified: 15 August, 2022, 05:13 pm

আজ (১৫ আগস্ট) চকবাজারের দেবীদ্বারঘাটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া পলিথিনের কারখানা ও এর আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ (১৫ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

"আমরা আগুন নিয়ন্ত্রণে এসে দেখি আশপাশের অনেক ভবনেই যত্রতত্র এ রকম বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে ঘিঞ্জি এলাকা অন্যদিকে এসব কারখানায় যখন-তখন যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি অনেক ভবনে মানুষ বাসও করছেন। তাদের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে।" 

অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে কর্নেল জিল্লুর রহমান জানান, "আগুনের সূত্রপাত নিচতলার হোটেল থেকে৷ তবে সেটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে বলে শুনেছি। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।"

কারখানাটি যে চারতলা ভবনে অবস্থিত তার নিচতলায় হোটেল আছে। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের আশপাশে অন্যান্য প্লাস্টিক, পলিথিন এবং রাসায়নিক কারখানা থাকায় সামগ্রিক পরিস্থিতি সংকটজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস আরও জানায়, অত্র এলাকার বেশিরভাগ ভবনের মতো ওই ভবনটি নির্মাণেও যথাযথ নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি।

সর্বশেষ খবর অনুযায়ী, ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যন্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে বরিশাল হোটেলে কাজ করতো এমন দুজন নিখোঁজ দাবি করেছে স্বজনরা। তারা হলেন বরিশালের বিল্লাল (৩৩), শরিয়তপুরের উসমান (২৫)।

তবে কিছুক্ষণ আগে উদ্ধারকৃত মরদেহের মধ্যে তাদের মরদেহ আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

দুপুর ১২টায় আগুন লাগার খবর আসে এবং ১২টা ৯ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা। 

Related Topics

টপ নিউজ

চকবাজার / অগ্নিকাণ্ড / প্লাস্টিক কারখানা / প্লাস্টিক কারখানায় আগুন / ফায়ার সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • প্রথম রোজায় কেমন জমল ঐতিহ্যবাহী চকবাজার?
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net