Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সুইস ব্যাংকের কাছে কখনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বাংলাদেশ: রাষ্ট্রদূত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
10 August, 2022, 05:25 pm
Last modified: 10 August, 2022, 05:33 pm

Related News

  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

সুইস ব্যাংকের কাছে কখনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বাংলাদেশ: রাষ্ট্রদূত

তবে মোট আমানতের হিসাবে এগিয়ে রয়েছে ভারত। জমা রয়েছে ৩,৮২৯ মিলিয়ন সুইস ফ্রাঁ। আমানত প্রবৃদ্ধি ৫০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তারপরে যথাক্রমে আছে– পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ এবং ভুটান। 
টিবিএস রিপোর্ট 
10 August, 2022, 05:25 pm
Last modified: 10 August, 2022, 05:33 pm
বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়্যুা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

বাংলাদেশ সরকার সুইস ব্যাংক একাউন্টের বিষয়ে কখনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে জানিয়েছেন ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়্যুা।    

আজ বুধবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, অভিযোগ রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের  জমা রাখা অর্থের বেশির ভাগ অবৈধপথে অর্জিত। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। সুইস ব্যাংকে অবৈধ অর্থ জমা রাখা হোক বা এর মাধ্যমে পাচার করা হোক– তা সুইজারল্যান্ডের সরকারও চায় না। দুই দেশের সরকার বাংলাদেশিদের জমা করা অর্থের বিষয়ে আলোচনা করতে পারে। তার ভিত্তিতে তথ্য এনিয়ে বিনিময়ও সম্ভব'।    

শুয়্যুা বলেন, বাংলাদেশের বাণিজ্য খাতে বিনিয়োগ বাড়াতে চায় সুইস সরকার। এরমধ্যেই চলতি বছর ১৩ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।  

এর আগে ২০২১ সালে সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের রাখা অর্থের পরিমাণ রেকর্ড ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ৮ হাজার ২৬৫ কোটি টাকা উন্নীত হয়– আগের বছরের চেয়ে এই আমানতের পরিমাণ বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।

সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) চলতি বছরের জুনে প্রকাশিত ব্যাংকিং খাতের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 

এতে দেখা যায়, সুইস ব্যাংকে আমানত প্রবৃদ্ধির দিক থেকে  দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, তারপরে রয়েছে ভারত।  

তবে মোট আমানতের হিসাবে এগিয়ে রয়েছে ভারত। জমা রয়েছে ৩,৮২৯ মিলিয়ন সুইস ফ্রাঁ। আমানত প্রবৃদ্ধি ৫০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তারপরে যথাক্রমে আছে– পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ এবং ভুটান। 

পাকিস্তানের আমানত প্রবৃদ্ধি ১০ শতাংশ; দেশটির নাগরিকরা মোট ৭০৫.৯৫ মিলিয়ন সুইস ফ্রাঁ সমপরিমাণ অর্থ সুইস ব্যাংকগুলোয় রেখেছেন। 

এসএনবি'র পরিসংখ্যানে বাংলাদেশি নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের জমা রাখা সব ধরনের তহবিল ও আমানতকে অন্তর্ভুক্ত করা হয়। 

২০২১ সালে ব্যক্তি হিসাবে বাংলাদেশিরা ২৬.৩ মিলিয়ন সুইস ফ্রাঁ জমা করেন, আগের বছরের তুলনায় যা বেড়েছে ১৮ শতাংশ। 
 
Related Topics

টপ নিউজ

সুইস ব্যাংক / আমানত / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net