Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চুল ছিনতাইয়ের অভিযোগ!

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
02 August, 2022, 04:50 pm
Last modified: 02 August, 2022, 04:51 pm

Related News

  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে
  • উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • মেড ইন বাংলাদেশ: আর্টনেচারের কাস্টমাইজড উইগ যাচ্ছে জাপান, সিঙ্গাপুরে

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চুল ছিনতাইয়ের অভিযোগ!

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ ও আটক অটোরিকশা চালকের তথ্যে ছাত্রলীগের ওই নেতার সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
কুমিল্লা প্রতিনিধি
02 August, 2022, 04:50 pm
Last modified: 02 August, 2022, 04:51 pm
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ১৬ লাখ টাকার চুল ছিনতাইয়ের মামলার আসামি হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজিদুল আলম। 

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ ও আটক অটোরিকশা চালকের তথ্যে ছাত্রলীগের ওই নেতার সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

সোমবার (০১ আগস্ট) রাত ৮টার দিকে ছিনতাই হওয়া মালামালসহ অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ এবং একজনকে আটক করে বুড়িচং থানা পুলিশ। পরে ওই ঘটনায় ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাইয়ের প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। অটোরিকশা চালক আটক হওয়ার পর সোমবার (০১ আগস্ট) রাতে মামলা করেন হুমায়ুন কবির। এর আগে (২৯ জুলাই) সাধারণ ডায়েরি করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাইয়ের ৮ বস্তা চুল ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে কুমিল্লা শহরে নিয়ে যাওয়ার সময় খাড়াতাইয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চালককে মারধর করে চুলসহ অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আগানগর এলাকায় এনে অটোরিকশার মালামাল অন্য অটোরিকশায় তুলে করে কণ্ঠনগরের দিকে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বুড়িচং থানাতে সাধারণ ডায়েরি করেন।

পরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ মারুফ রহমানের নির্দেশনায় এসআই শরীফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স প্রাথমিকভাবে একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে ছিনতাইকারীকে চিহ্নিত ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অটোরিকশা চালককে আটক করা হয়।

অটোচালকের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কণ্ঠনগরের একটি বাড়ি থেকে চুলগুলো উদ্ধার এবং ছিনতাইকারীর ব্যবহৃত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুর রহমান জানান, ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাইয়ের প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বাদী হয়ে ছিনতাইকারী সাজিদুল আলমকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার প্রধান আসামি ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের রহমত আলীর ছেলে ও ছাত্রলীগের সাবেক নেতা সাজিদুল আলম। আটককৃত অটোরিকশা চালকের বাড়ি রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রামের তারা মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫)। বর্তমানে তিনি খাড়াতাইয়া গাজী বাড়িতে থাকেন।

ওসি মারুফ রহমান জানান, 'থানাতে একটি মামলা হয়েছে। অটোরিকশার চালক আটক হয়েছে এবং তার স্বীকারোক্তিতে বর্ণিত মালামালসহ অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে মামলার প্রধান আসামি সাজিদুল আলমকে চিহ্নিত করা হয়েছে। আসামি আটকের চেষ্টা অব্যাহত আছে।'

Related Topics

টপ নিউজ

ছিনতাই / চুল ছিনতাই / পরচুলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে
  • উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • মেড ইন বাংলাদেশ: আর্টনেচারের কাস্টমাইজড উইগ যাচ্ছে জাপান, সিঙ্গাপুরে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net