Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য ট্রায়াল রান শুরু করবে ভারত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 July, 2022, 01:35 pm
Last modified: 30 July, 2022, 06:01 pm

Related News

  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • পশ্চিমবঙ্গের নির্বাচনে ১৬ লাখ মানুষকে ভোট দিতে দেয়নি নির্বাচন কমিশন; এবার জানাল তারা ভোট দেওয়ার যোগ্য ছিলেন
  • তেলাপোকার তোলপাড়: প্রতিবাদের নতুন নকশা আঁকছেন ভারতের শিক্ষার্থীরা
  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য ট্রায়াল রান শুরু করবে ভারত

ট্রায়াল রানের জন্য কলকাতা বন্দরের সাথে সহযোগী হিসেবে কাজ করবে মায়েরস্ক লাইন ইন্ডিয়া। 
টিবিএস রিপোর্ট
30 July, 2022, 01:35 pm
Last modified: 30 July, 2022, 06:01 pm

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার শুরুর আগে আগামী আগস্ট মাস থেকে ট্রায়াল রান পরিচালনা করবে ভারত। 

নৌ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এ তথ্য জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। 

কলকাতা বন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই রোববার (২৯ জুলাই) জানিয়েছে, মার্চ মাসে অনুষ্ঠিত ১৩তম ভারত-বাংলাদেশ জয়েন্ট গ্রুপ অব কাস্টমসের (জেএসসি) বৈঠকের পর ট্রায়াল রান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৮ সালে স্বাক্ষরিত 'অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস ফ্রম ইন্ডিয়া (এসিএমপি)' নামের এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে, উভয় পক্ষই লাভবান হবে বলে বিশ্বাস দুই দেশের। 

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিনিত কুমার বলেন, "আমাদের ট্রায়াল রান করতে বলা হয়েছে, ছয় মাসের মধ্যে শেষ করতে হবে।" 

চুক্তির আওতাধীন চারটি রুট হলো মংলা-তামাবিল, তামাবিল-চট্টগ্রাম, চট্টগ্রাম-শেওলা এবং মংলা-বিবিরবাজার। 

"মংলা-তামাবিল এবং মংলা-বিবিরবাজার (কুমিল্লার স্থলবন্দর) রুটে ট্রায়াল চালানোর জন্য ট্রানজিট কারগো ৩০ জুলাই কলকাতা থেকে ছেড়ে যাবে," বলেন ওই কর্মকর্তা। 

ভারত চারটি রুটে ট্রায়াল রানের প্রস্তাব দিয়েছিল। সিলেটের শ্যাওলা ও কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব থাকায় এবং সংযোগ রাস্তার অবস্থা খারাপ হওয়ায় আপাতত এ দুটি স্থলবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট দিতে রাজি নয় বলে গত ২৫ জুলাই জানিয়েছিল বাংলাদেশ।

ট্রায়াল রানের জন্য কলকাতা বন্দরের সাথে সহযোগী হিসেবে কাজ করবে মায়েরস্ক লাইন ইন্ডিয়া। 

এর আগে, চট্টগ্রাম বন্দর থেকে প্রথম ট্রায়াল রান অনুষ্ঠিত হয় ২০২০ সালের জুলাই মাসে। সেবার কলকাতা বন্দর থেকে পণ্যবাহী (রড ও ডাল) জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে স্থলপথে আগরতলায় পণ্য নেওয়া হয়েছিল। করোনা মহামারিসহ বিভিন্ন জটিলতায় চুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। 

গত ১৯ জুলাই নৌপরিবহণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ট্রায়াল রানের পর চুক্তি কার্যকরের আগে নতুনভাবে ফি ও শুল্কহার নির্ধারণ করা হবে।  

 

Related Topics

টপ নিউজ

ট্রায়াল রান / ভারত / বন্দর ব্যবহার / চট্টগ্রাম বন্দর / মোংলা বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • পশ্চিমবঙ্গের নির্বাচনে ১৬ লাখ মানুষকে ভোট দিতে দেয়নি নির্বাচন কমিশন; এবার জানাল তারা ভোট দেওয়ার যোগ্য ছিলেন
  • তেলাপোকার তোলপাড়: প্রতিবাদের নতুন নকশা আঁকছেন ভারতের শিক্ষার্থীরা
  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net