Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
অনন্ত হুয়াজিয়াংকে ১৩.৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ফরাসী কোম্পানি প্রোপারকো 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 July, 2022, 07:55 pm
Last modified: 28 July, 2022, 07:57 pm

Related News

  • ২০২৯ সাল পর্যন্ত জাপানের কাছে বিশেষ রেয়াতি ঋণ চাইবে বাংলাদেশ
  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

অনন্ত হুয়াজিয়াংকে ১৩.৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ফরাসী কোম্পানি প্রোপারকো 

এর ফলে অনন্ত হুয়াজিয়াং একটি বৃহৎ পরিসরে সোয়েটার উৎপাদক হয়ে উঠতে পারবে এবং আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির প্রতিযোগী সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
টিবিএস রিপোর্ট
28 July, 2022, 07:55 pm
Last modified: 28 July, 2022, 07:57 pm

বাংলাদেশের অনন্ত গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অনন্ত হুয়াজিয়াং লিমিটেডকে (এএইচএল) ১৩.৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ফরাসী উন্নয়ন অর্থায়ন সংস্থা- প্রোপারকো। কোম্পানিটির নারায়ণগঞ্জে অবস্থিত সোয়েটার কারখানা সম্প্রসারণ করে উৎপাদনের সক্ষমতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে।

বুধবার (২৮ জুলাই) যৌথ এক বিবৃতিতে জানানো হয়, এর ফলে অনন্ত হুয়াজিয়াং একটি বৃহৎ পরিসরে সোয়েটার উৎপাদক হয়ে উঠতে পারবে এবং আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির প্রতিযোগী সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। দেশের মোট রপ্তানির ৮১ শতাংশ হয় এ খাত থেকে। কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৪ লাখ মানুষের।

বিবৃতিটি উল্লেখ করে, এএইচএল বাংলাদেশের শীর্ষ ১০ সোয়েটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য প্রস্তুতকৃত তাদের বেশিরভাগ পণ্য ইউরোপে রপ্তানি হয়।

সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোম্পানিটির উচ্চ মানের সোয়েটার প্রস্তুতের সক্ষমতা বাড়বে। ২০২৩ সাল থেকেই গ্রাহক প্রতিষ্ঠানগুলিকে বার্ষিক এক কোটি পিস সোয়েটার সরবরাহ করতে পারবে। তখন পণ্যের দাম বাড়লেও, প্রতিযোগী দামে বিক্রির সুবিধা পাবে। 

প্রোপারকো'র আঞ্চলিক পরিচালক ডায়ান জিগাম বলেন, 'এএইচএল'কে সমর্থন দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কোম্পানিটি বাংলাদেশের পোশাক শিল্পে লিঙ্গ-বৈচিত্র্য নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান। কর্মসংস্থান সৃষ্টিকারী এই প্রতিষ্ঠানটি তার কর্মীদের কল্যাণ, নারী ক্ষমতায়ন এবং সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ–তাদের প্রবৃদ্ধিকে সহায়তার মাধ্যমে প্রোপারকো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিখাতকে সমর্থন দিচ্ছে'।  

এদিকে 'টুএক্স চ্যালেঞ্জ' নামে একটি বৈশ্বিক অর্থায়ন কর্মসূচি ২০১৮ সাল থেকে বাস্তবায়ন করছে প্রোপারকো। এএইচএল- এর উন্নত কর্ম পরিবেশের কারণে এবং নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকায়– এই কর্মসূচির আওতায় ঋণ পাচ্ছে।  

Related Topics

টপ নিউজ

ঋণ / অনন্ত হুয়াজিয়াং / প্রোপারকো / ফরাসী কোম্পানি / তৈরি পোশাক শিল্প / সোয়েটার শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট
  • ছবি: সংগৃহীত
    ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী
  • চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
    ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    ৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে
  • সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
    মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?
  • দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
    বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

Related News

  • ২০২৯ সাল পর্যন্ত জাপানের কাছে বিশেষ রেয়াতি ঋণ চাইবে বাংলাদেশ
  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

Most Read

1
নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী

3
চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র

4
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে

5
সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?

6
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
বাংলাদেশ

বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net