Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ট্রেনের ছাদে যাত্রী পরিবহনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2022, 01:35 pm
Last modified: 21 July, 2022, 01:39 pm

Related News

  • ‘মৃত্যুর করিডোরে’ রূপ নিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, প্রায় তিন বছরে ১০২ জনের প্রাণহানি
  • সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ১৩৫ কোটি টাকার সংস্কারেও চট্টগ্রাম-দোহাজারী রেলপথে বাড়েনি ট্রেনের গতি, উন্নয়নে ২৩,৬১১ কোটি টাকার আরও দুই প্রকল্প

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আদালত বলেন, ‘সব ক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
21 July, 2022, 01:35 pm
Last modified: 21 July, 2022, 01:39 pm
ছবি: সংগৃহীত

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনে মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট। ছাদে যাত্রী পরিবহন করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিচ্যুত করার কথাও উল্লেখ করেন আদালত।

রেলখাতের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে টানা দুই সপ্তাহ ধরে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন রনির অভিযোগের পরপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির বিষয়ে তথ্য জানাতে বৃহস্পতিবার আদালতে আসা রেলওয়ে কর্তৃপক্ষকে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

কর্মকর্তাদের প্রতি ক্ষুদ্ধ হয়ে আদালত বলেন, 'ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে তারা কি টাকা দিচ্ছে না? এটা তো দুর্নীতি। আর ছাদে ওঠা বন্ধ করতে পারছেন না, এই অসহায়ত্ব প্রকাশ করলে কি দেশ চলবে? এটা কোনো কথাই না। আপনাদের দায়িত্ব পালন করতে হবে। অসম্ভব বলে কিছু নেই। এগুলো ঠিক হতে আর কতদিন সময় লাগবে? দেশ স্বাধীনের তো ৫০ বছর হয়ে গেছে।'

আদালত আরও বলেন, 'সব ক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।'

রেলের অব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা রনির বিষয়ে জানতে চাইলে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট মো: জুবায়ের হোসেন আদালতকে বলেন, অনলাইনে টিকেট পেতে পেমেন্ট করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু সে ১ ঘণ্টা পর পেমেন্ট করেছিল তাই সে টিকেট পায়নি। তবে ৩ দিন পর সে পেমেন্ট করা টাকা ফেরত পেয়েছে।'

গত বুধবার মহিউদ্দিন রনির আন্দোলনের প্রেক্ষিতে দুদক বা রেলকতৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সে বিষয়ে আদালতকে জানাতে উপস্থিত হয়েছিলেন রেলের যুগ্ম মহাপরিচালক এ এম সালাউদ্দিন এবং সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট মো: জুবায়ের হোসেন।

উল্লেখ্য, গত মাসে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হন মহিউদ্দিন। পরে ঈদুল আজহার আগে ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন তিনি। 

১০ জুলাই ঈদের দিনও তিনি অবস্থানে ছিলেন। অবস্থানের তৃতীয় দিন ৯ জুলাই পুলিশের সদস্যরা তাকে বাধা দেন। তখন থেকে তিনি গণস্বাক্ষর বন্ধ রেখে ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি শুরু করেন।

Related Topics

টপ নিউজ

ট্রেন / ট্রেনের ছাদে যাত্রী / রেল অব্যবস্থাপনা / রেলওয়ে / রেলওয়ে কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • ‘মৃত্যুর করিডোরে’ রূপ নিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, প্রায় তিন বছরে ১০২ জনের প্রাণহানি
  • সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ১৩৫ কোটি টাকার সংস্কারেও চট্টগ্রাম-দোহাজারী রেলপথে বাড়েনি ট্রেনের গতি, উন্নয়নে ২৩,৬১১ কোটি টাকার আরও দুই প্রকল্প

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net