Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নড়াইলে সাম্প্রদায়িক হামলা: গ্রেপ্তারকৃত ৫ জনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
18 July, 2022, 09:25 pm
Last modified: 18 July, 2022, 09:34 pm

Related News

  • মন্ত্রীপাড়ায় সন্দেহজনক চলাফেরা: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ২ দিনের রিমান্ডে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তুহিন ২ দিনের রিমান্ডে
  • অর্থপাচার মামলায় অটাম লুপের এমডি ওয়াসিউর রিমান্ডে
  • মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্টসহ ৪ জন রিমান্ডে 
  • অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে

নড়াইলে সাম্প্রদায়িক হামলা: গ্রেপ্তারকৃত ৫ জনের রিমান্ড মঞ্জুর

মামলায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়। তবে পুলিশি সূত্র জানায়, ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা প্রতিনিধি
18 July, 2022, 09:25 pm
Last modified: 18 July, 2022, 09:34 pm
রোববার রাতে ও সোমবার সকালে অভিযুক্তদের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: টিবিএস

নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলার মামলায় পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জুলাই) বিকেলে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আদালতের কাছে গ্রেপ্তার পাঁচজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়ে। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।'

এর আগে রোববার রাতে ও সোমবার সকালে তাদের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাইদ শেখ, রাসেল মৃধা, কবির গাজী, রেজাউল শেখ ও মাসুম বিল্লাহ। তারা লোহাগড়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানান মিজানুর। 

ঘটনার দিন জনরোষ সৃষ্টি ও হামলার সঙ্গে তারা জড়িত ছিলেন বলেও জানান তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, 'রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে আরও রহস্য উদঘাটন করা যাবে। তখন তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল- বোঝা যাবে'।

এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দুটি মন্দিরে হামলার ঘটনায় রোববার রাতে মামলাটি করেন লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান। মামলার পরই আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ।

মামলায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়। তবে পুলিশি সূত্র জানায়, ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এর আগে ধর্ম অবমাননার অভিযোগে, ১৬ জুলাই রাতে দিঘলিয়া গ্রামের সালাহউদ্দীন কচি বাদী হয়ে কলেজছাত্র আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি তিন দিনের রিমান্ডে আছেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি ফেসবুক পোস্টে আকাশ সাহার ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) বিতর্কিত কমেন্ট করার অভিযোগ ওঠে।

এর জেরে শুক্রবার বিকেলে হামলা হয় দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায়।

হামলাকারীরা গোবিন্দ সাহা ও দিলীপ সাহার বাড়ি, অভিযুক্ত শিক্ষার্থীর বাবা অশোক সাহার দোকানসহ ১০টির বেশি বাড়িঘর-দোকান ভাঙচুর করে। গোবিন্দ সাহার বাড়িতে আগুনও দেওয়া হয়।

বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি সাহাপাড়া মন্দিরের প্রতিমা, চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুর করে। হামলার পর ভীতসন্ত্রস্ত হিন্দু পরিবারের অধিকাংশ সদস্য আশপাশের গ্রামগুলিতে আশ্রয় নেন।

তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গ্রামের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, 'গ্রামে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিটের সদস্য মোতায়েন আছে'। 

 

 

Related Topics

টপ নিউজ

নড়াইলে সাম্প্রদায়িক হামলা / রিমান্ড মঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • মন্ত্রীপাড়ায় সন্দেহজনক চলাফেরা: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ২ দিনের রিমান্ডে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তুহিন ২ দিনের রিমান্ডে
  • অর্থপাচার মামলায় অটাম লুপের এমডি ওয়াসিউর রিমান্ডে
  • মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্টসহ ৪ জন রিমান্ডে 
  • অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net