Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
এখন বাড়ি ফিরলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা আছে: নড়াইলে লাঞ্ছিত শিক্ষক 

বাংলাদেশ

আওয়াল শেখ
18 July, 2022, 02:15 pm
Last modified: 18 July, 2022, 02:57 pm

Related News

  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫
  • শিক্ষক হেনস্তা ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়া বাতিলের দাবিতে সাইন্সল্যাবে ঢাকা ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

এখন বাড়ি ফিরলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা আছে: নড়াইলে লাঞ্ছিত শিক্ষক 

আতঙ্কে আত্মগোপনে আছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন তিনি।
আওয়াল শেখ
18 July, 2022, 02:15 pm
Last modified: 18 July, 2022, 02:57 pm
ছবি: ইউএনবি'র সৌজন্যে

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টের জের ধরে ব্যাপক সহিংসতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় একমাস পূর্ণ হলেও বাড়ি ফেরেননি তিনি। 

আতঙ্কে আত্মগোপনে আছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন তিনি।

'এই মূহুর্তে বাড়িতে ফিরলে আবারও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকার পরিবেশ এখনো ঠিক হয়নি। তাই আত্মগোপনে আছি,' বলেন স্বপন কুমার বিশ্বাস। 

এই মূহুর্তে কলেজেও ফিরতে চান না তিনি।  

'এলাকাবাসীর সাথে প্রশাসন আলোচনা করে আগে পরিবেশ ঠিক করা উচিত। তারপর কলেজ খুলুক। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি কলেজে ফিরব।'

১৮ জুন সংঘাতের পর থেকে বন্ধ রয়েছে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে। আগে কয়েকবার পরিচালনা পর্ষদ কলেজ খোলার সিদ্ধান্ত নিলেও প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অচিন কুমার চক্রবর্তী বলেন, 'আমরা আগে কয়েকবার কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সর্বশেষ ২০ জুলাই কলেজ খোলার জন্য প্রশাসনের সম্মতি পেয়েছি। সেভাবে প্রস্তুতি চলছে।'

'প্রাথমিকভাবে হয়তো যাদের আশু পরীক্ষা আছে, সেইসব শিক্ষার্থীদের কলেজে ক্লাস করানো হবে। পরে ধীরে ধীরে পূর্নাঙ্গভাবে কলেজ চালু করা হবে।'

অধ্যক্ষকে কলেজে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন,  'পরিচালনা পর্ষদের সবাই মিলে স্বপন কুমার বিশ্বাসের কাছে যাব। তাকে পুনরায় কলেজে আসার অনুরোধ করব। আমারা সেই চেষ্টা করছি।'

'আমাদের ইচ্ছা আছে গ্রামের সব মানুষকে ডেকে নিয়ে ফুলের মালা গলায় দিয়ে তাকে আবারও কলেজে ফিরিয়ে আনব', যোগ করেন  তিনি।

ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করে এক হিন্দু শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে কলেজে পুলিশের সামনেই শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করা হয়।

গুজব ছড়িয়ে দেয়া হয় ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন স্বপন কুমার। মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে গত ১৮ জুন এ নিয়ে দিনভর চলে সহিংসতা।

এরপর পুলিশ পাহারায় বিকেল ৪টার দিকে স্বপন কুমার বিশ্বাসকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে দাঁড় করিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় একদল ব্যক্তি।

শিক্ষক স্বপন কুমার হাত উঁচিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে তাকে তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে।

মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ।

ঘটনার ৯ দিন পর গত ২৭ জুন নাশকতা ও শিক্ষককে হেনস্তা করার অভিযোগে মামলা করে স্থানীয় পুলিশ। 

আজ এ ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৬ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গলায় জুতার মালা পরানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মো. রহমত উল্লাহ রনিকে পুলিশ গ্রেপ্তারের পর তার ছাত্রত্ব বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ মামলায় অজ্ঞাতপরিচয় ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করা হয়। মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুর রহমান বলেন, 'অধ্যক্ষের বাড়ীতে এখনো পুলিশ মোতায়েন রয়েছে। ওই কলেজে ও এলাকায় পুলিশ দিনরাত টহল দিচ্ছে। কারও আতঙ্কের কারণ নেই।'

Related Topics

টপ নিউজ

নড়াইল / শিক্ষক হেনস্তা / আত্মগোপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫
  • শিক্ষক হেনস্তা ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়া বাতিলের দাবিতে সাইন্সল্যাবে ঢাকা ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net