Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
অমানুষ, লোভী ও নির্মম জাতি আমরা: রুবেল

খেলা

টিবিএস রিপোর্ট
21 March, 2020, 03:20 pm
Last modified: 21 March, 2020, 05:53 pm

Related News

  • জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে নতুন করে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

অমানুষ, লোভী ও নির্মম জাতি আমরা: রুবেল

বিনা কারণে দ্রব্যমূল্য বাড়ানো ব্যবসায়ীদের 'সত্যিকারের করোনা ভাইরাস' হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
টিবিএস রিপোর্ট
21 March, 2020, 03:20 pm
Last modified: 21 March, 2020, 05:53 pm

করোনা ভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তাতে বাড়ছে মৃত্যুর হারও। বাংলাদেশে ইতোমধ্যে ২৪জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, মারা গেছেন দুজন। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছেন হোম কোয়ারেন্টিনে। এমন অবস্থায় মাস্ক, স্যানিটাইজারসহ অনেক দ্রব্যের মূল্য বেড়ে গেছে। এতে মর্মাহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

এমন দুর্যোগপূর্ণ অবস্থায় বিনা কারণে দ্রব্য মূল্য বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না রুবেল। জাতীয় দলের ডানহাতি এই পেসার তাই ক্ষোভ ঝেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে নিজেদেরকে লোভী ও নির্মম জাতি বলেছেন তিনি। এক পর্যায়ে লোভী অমানুষ শব্দও ব্যবহার করেছেন তিনি। বিনা কারণে দ্রব্যমূল্য বাড়ানো ব্যবসায়ীদের 'সত্যিকারের করোনা ভাইরাস' হিসেবে অভিহিত করেছেন রুবেল।

রুবেল হোসেন তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, 'লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল, মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০\১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!'

ফেসবুক পোস্টে রুবেল আরও লিখেছেন, 'শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের, যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই। কেন?'

অকারণে মূল্য বৃদ্ধিকারীদের ধিক্কার জানিয়ে রুবেল লিখেছেন, 'মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনা ভাইরাস।'

রুবেল হোসেনসহ বাংলাদেশের বাকি ক্রিকেটাররা বর্তমানে খেলার বাইরে আছেন। করোনা ভাইরাস সতর্কতায় দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

ক্রিকেটার / রুবেল হোসেন / করোনার প্রভাব / দ্রব্যমূল্য বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে নতুন করে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net