Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
ক্ষতিকর মাত্রায় পারদ থাকায় ১৭টি রং ফর্সাকারী ক্রিমের বিক্রি নিষিদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2022, 03:00 pm
Last modified: 13 July, 2022, 03:10 pm

Related News

  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • ইলেক্ট্রোলাইট ড্রিংকসের অনুমোদন দেবে কে? নেই কোনো স্পষ্ট উত্তর
  • প্রক্রিয়াজাত কৃষিপণ্য আমদানি-রফতানির সক্ষমতা বাড়াতে বিএসটিআই’র অংশীদার হলো ইউএসডিএ বিটিএফ প্রকল্প
  • বিএসটিআইয়ের পরীক্ষায় ৭৭৮টি নমুনার মধ্যে ১৪টি নিম্নমানের পণ্য শনাক্ত
  • ফেসওয়াশ, অ্যারোসলসহ ১০ পণ্যের মান সনদ নিতে হবে বিএসটিআই থেকে

ক্ষতিকর মাত্রায় পারদ থাকায় ১৭টি রং ফর্সাকারী ক্রিমের বিক্রি নিষিদ্ধ

মুখে মাখার এই ক্রিমগুলোতে অনুমোদিত মাত্রার চেয়ে অন্তত ১০০ গুণ বেশি পারদ এবং হাইড্রোকুইনোন আছে।
টিবিএস রিপোর্ট
13 July, 2022, 03:00 pm
Last modified: 13 July, 2022, 03:10 pm

ক্ষতিকর মাত্রায় পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন থাকায় ১৭টি রং ফর্সাকারী ক্রিমের বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

এর মধ্যে ১৪টি পাকিস্তানের পণ্য, ১টি চায়নিজ ব্র্যান্ড এবং ১টি স্থানীয়ভাবে উৎপাদিত। আরেকটি পণ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মুখে মাখার এই ক্রিমগুলোতে অনুমোদিত মাত্রার চেয়ে অন্তত ১০০ গুণ বেশি পারদ এবং হাইড্রোকুইনোন আছে; দীর্ঘমেয়াদে এসব ক্রিম ব্যবহারে ত্বকে নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে বলে আজ (১৩ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানটি সতর্ক করেছে। 

বিএসটিআই বাজার থেকে এসব ক্রিমের নমুনা সংগ্রহ করে তাদের ল্যাবে পরীক্ষা করে। 

এতে ১৭টি পণ্যে উচ্চমাত্রার ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিলেছে; ফলে দেশে ক্রিমগুলোর আমদানি, বিতরণ, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে বিএসটিআই মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম নির্ধারণ করেছিল।   

বিপজ্জনক মাত্রার পারদ রয়েছে এমন ১৭টি ব্র্যান্ড হলো- গোরি হোয়াইটনিং ক্রিম, চাঁদনি হোয়াইটনিং ক্রিম, নিউ ফেস হোয়াইটনিং ক্রিম, ডু' ক্রিম, গোল্ডেন পার্ল ক্রিম, ফাইজা ক্রিম, নূর হারবাল বিউটি ক্রিম, নূর হারবাল গোল্ড ক্রিম, হোয়াইট পার্ল প্লাস হোয়াইটনিং ক্রিম, প্যাক্স হোয়াইটনিং ক্রিম, ফ্রেশ অ্যান্ড হোয়াইট হোয়াইটনিং ক্রিম, ফেস লিফট হোয়াইটনিং ক্রিম, ফেস ফ্রেশ হোয়াইটনিং ক্রিম, চাইনিজ ডাঃ রাশেল (নাইট) ক্রিম, ৪-কে প্লাস হোয়াইটনিং ক্রিম, আনিজা গোল্ড হোয়াইটনিং ক্রিম এবং গোল্ড হোয়াইটনিং ক্রিম।  

এর মধ্যে দুটি পণ্যে ৫ পিপিএমের বেশি হাইড্রোকুইনোন রয়েছে। এগুলো হলো- পাকিস্তানি আনিজা গোল্ড হোয়াইটনিং ক্রিম এবং স্থানীয়ভাবে উৎপাদিত গোল্ড হোয়াইটনিং ক্রিম।

এ ধরনের ক্ষতিকর পণ্য ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে বিএসটিআই।

সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, মেলানিনের উৎপাদন বন্ধ করে দেয় বলে ত্বক ফর্সাকারী পণ্যগুলোতে দীর্ঘসময় যাবত মার্কারি ব্যবহার করা হচ্ছে। মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ যা আমাদের ত্বকের রঙ নির্ধারণে ভূমিকা রাখে। এর উৎপাদন বন্ধ হয়ে গেলে তা থেকে দেহে প্রচুর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। 

ফলে বিশ্বের অনেক দেশেই এখন পারদ-যুক্ত প্রসাধনী নিষিদ্ধ। 
 

Related Topics

টপ নিউজ

রং ফর্সাকারী ক্রিম / বিএসটিআই / পারদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • ইলেক্ট্রোলাইট ড্রিংকসের অনুমোদন দেবে কে? নেই কোনো স্পষ্ট উত্তর
  • প্রক্রিয়াজাত কৃষিপণ্য আমদানি-রফতানির সক্ষমতা বাড়াতে বিএসটিআই’র অংশীদার হলো ইউএসডিএ বিটিএফ প্রকল্প
  • বিএসটিআইয়ের পরীক্ষায় ৭৭৮টি নমুনার মধ্যে ১৪টি নিম্নমানের পণ্য শনাক্ত
  • ফেসওয়াশ, অ্যারোসলসহ ১০ পণ্যের মান সনদ নিতে হবে বিএসটিআই থেকে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net