Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ছয় হাজার টাকা বাসা ভাড়া, তাই মাংস বিক্রি করে দিছি!

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
10 July, 2022, 10:50 pm
Last modified: 10 July, 2022, 10:49 pm

Related News

  • দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

ছয় হাজার টাকা বাসা ভাড়া, তাই মাংস বিক্রি করে দিছি!

‘ভাই কিছু জিজ্ঞেস করিয়েন না, কোরবানি দিতে পারি নাই। ছেলেমেয়ের পড়াশোনা খরচ, বাসা ভাড়া ইত্যাদি দিয়ে কোরবানি দেয়ার টাকা তো আর নেই! কিন্তু ছোট ছেলেমেয়েরা তো আর বুঝে না, তারা সারাদিন দেখেছে বাসার আশেপাশে গরু জবাই হয়েছে! বাচ্চারা কিছু বলে না, কিন্তু মন ছোট করে আছে!’
জয়নাল আবেদীন শিশির
10 July, 2022, 10:50 pm
Last modified: 10 July, 2022, 10:49 pm
ছবি: সংগৃহীত

মাজেদা বেগম, বয়স ৬০। স্বামী পরিত্যক্তা,  গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। ৩০ বছর ধরে থাকেন রাজধানীর নিমতলী বস্তিতে। মানুষের বাসাবাড়িতে কাজ করেই জীবিকা নির্বাহ করেন। 

ঈদের দিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস সংগ্রহ করেছেন মাজেদা, আবার সেই মাংসএনে বিক্রি করেও দিয়েছেন কারওয়ান বাজারে।

'মানুষ আপনাকে মাংস দিয়েছেন খাওয়ার জন্য, না খেয়ে আপনি বিক্রি করে দিলেন কেন!' এমন প্রশ্নের উত্তর টিবিএসকে মাজেদা বেগম বলেন, 'বাসার জন্য এক-দেড় কেজি রাখছি, বাকিটা বিক্রি করে বাসা ভাড়া দিমু, বাসা ভাড়া তো সব মিলিয়ে ৫-৬ হাজার টাকা। আগে ৪ হাজার টাকা ছিল। এখন তো বস্তিমালিক সব মিলিয়ে ৬ হাজার টাকা নেয়। মাংস খাইলেই তো চলবে না, বাসা ভাড়াও তো দিতে হবে।'

রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে কোরবানির ঈদের দিনে অনেক দরিদ্র, নিম্ন আয়ের মানুষ মাংস সংগ্রহ করে বিক্রি করে এনে সেই মাংস আবার বিক্রি করে দেন। এদের কেউ কেউ অতিরিক্ত মাংস বিক্রি করেন, আবার অনেকে অর্থাভাবেও এসব মাংস বিক্রি করেন। 

এসব মাংসের ক্রেতাও আবার নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ, যাদের কোরবানি দেয়ার সামর্থ্য নেই এবং বছরের অন্যান্য সময়েও যাদের গরুর মাংস কেনার ক্ষমতা নেই। সাধারণত এসব মাংসের কেজি ২৫০-৪০০ টাকার মধ্যে বিক্রি করা হয়।

কারওয়ান বাজারে ছোট শিশুসহ মাংস কিনতে এসেছেন মধ্যবয়সি শাহিনুর বেগম (৪০), গ্রামের বাড়ি দিনাজপুর। স্বামী বেসরকারি একটি কোম্পানিতে ২৫ হাজার টাকা বেতনে চাকরি করেন। স্বামী, ছেলেমেয়ে নিয়ে তাদের ৫ জনের সংসার। 

কথা বলতে গেলে কিছুটা লাজুক সুরে শাহিনুর বলেন, 'ভাই কিছু জিজ্ঞেস করিয়েন না, কোরবানি দিতে পারি নাই। ছেলেমেয়ের পড়াশোনা খরচ, বাসা ভাড়া ইত্যাদি দিয়ে কোরবানি দেয়ার টাকা তো আর নেই! টাকা নেই, তাই এ বছর গ্রামের বাড়িও যাইনি। 

'কিন্তু ছোট ছেলেমেয়েরা তো আর বুঝে না, তারা সারাদিন দেখেছে বাসার আশেপাশে গরু জবাই হয়েছে! বাচ্চারা কিছু বলে না, কিন্তু মন ছোট করে আছে! তাই তাদের বুঝ দেওয়া জন্য এখান থেকে কিছুটা কম দামে ৫ কেজি মাংস নিয়েছি।'

Related Topics

টপ নিউজ

কোরবানি / কোরবানির ঈদ / কোরবানির মাংস / নিম্নবিত্তের মাংসের বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net