Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
রাতেও স্বাভাবিক হয়নি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪০ কিমি যানজট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2022, 10:35 pm
Last modified: 08 July, 2022, 10:49 pm

Related News

  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • বৃষ্টির তাণ্ডবে দিল্লির শহরতলিতে তীব্র যানজট, ৮ ঘণ্টা আটকে ছিল যানবাহন
  • ঈদযাত্রা: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
  • ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় যানজট, স্বাভাবিক রয়েছে পদ্মা সেতু
  • সাড়ে ৯ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রাতেও স্বাভাবিক হয়নি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪০ কিমি যানজট

‘ভোর রাতে মহাখালী থেকে রওনা হয়েছি। সন্ধ্যা রাতে এলেঙ্গা এসেছি। কখন রংপুর পৌঁছাবো জানি না।’
টিবিএস রিপোর্ট
08 July, 2022, 10:35 pm
Last modified: 08 July, 2022, 10:49 pm

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। শুক্রবার ভোরে শুরু হওয়ার পর ৪০ কি.মি এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।  

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সড়ক দুর্ঘটনার কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে বাসাইল উপজেলার গুল্লাহ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে আছে। যানজট ও প্রচন্ড গরমে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

গন্তব্যে যেতে তিন থেকে চারগুন বেশি সময় লেগেছে। 

মহাসড়কের বাসের পাশাপাশি খোলা ট্রাক ও পিকআপেও ঝুঁকি নিয়ে গন্তব্যে ফিরছে মানুষ। এছাড়াও অনুমতি নিয়ে মহাসড়কে অন্য জেলার মোটরসাইকেলও চলছে। 

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। কিন্তু ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেশি যানবাহন সেতু পারাপার হচ্ছে। 

ট্রাক চালক রাজু আহমেদ বলেন, টাঙ্গাইলের করটিয়া থেকে এলেঙ্গা প্রায় ২৫ কিলোমিটার রাস্তা আসতে দুই ঘন্টার বেশি সময় লেগেছে।

বাস যাত্রী হান্নান বলেন, ভোর রাতে মহাখালী থেকে রওনা হয়েছি। সন্ধ্যা রাতে এলেঙ্গা এসেছি। কখন রংপুর পৌঁছাবো জানি না।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর উপরে সড়ক দুর্ঘটনার কারণে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে সময় লাগে, এ কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ, সূত্রপাত হয় দীর্ঘ যানজটের। 

Related Topics

টপ নিউজ

দীর্ঘ যানজট / বঙ্গবন্ধু সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • বৃষ্টির তাণ্ডবে দিল্লির শহরতলিতে তীব্র যানজট, ৮ ঘণ্টা আটকে ছিল যানবাহন
  • ঈদযাত্রা: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
  • ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় যানজট, স্বাভাবিক রয়েছে পদ্মা সেতু
  • সাড়ে ৯ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net