Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ঈদযাত্রা: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2024, 10:00 am
Last modified: 16 June, 2024, 10:04 am

Related News

  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী
  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  

ঈদযাত্রা: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

পদ্মা সেতুর দক্ষিণবঙ্গ অভিমুখের টোল প্লাজায় ৭ টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ে প্রতি গাড়িতে সময় লাগছে মাত্র ৫-৬ সেকেন্ড।
টিবিএস রিপোর্ট
16 June, 2024, 10:00 am
Last modified: 16 June, 2024, 10:04 am
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং টোল আদায় সাময়িক বন্ধ থাকায় ১৭ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: টিবিএস

দক্ষিণবঙ্গের প্রবেশপথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ঈদ যাত্রার শেষ দিনেও বাড়ির দিকে ছুটছে দক্ষিণাঞ্চলের মানুষ। 

তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি এই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এছাড়া গরু বিক্রি শেষে খোলা ট্রাকে করে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গ থেকে ঢাকার হাটে গরু নিয়ে আসা ব্যক্তিরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৬ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের জটলা বা যাত্রীদের কোন বিড়ম্বনা দেখা যায়নি। নির্বিঘ্নে ওই মহাসড়ক হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। 

পদ্মা সেতুর দক্ষিণবঙ্গ অভিমুখের টোল প্লাজায় ৭ টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ে প্রতি গাড়িতে সময় লাগছে মাত্র ৫-৬ সেকেন্ড।

এসব তথ্য নিশ্চিত করেছেন মাওয়া ট্র্যাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার। তিনি জানান, ঈদযাত্রার শেষ দিনে রোববার ভোর থেকে এই পথে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষ।

রোববার ভোর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ির দিকে ছুটছে দক্ষিণাঞ্চলের মানুষ। ছবি: টিবিএস

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতুর ওপর গাড়ি বিকল হয়ে টোল আদায় সাময়িক বন্ধ থাকায় সেতুর পূর্ব এলাকা থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা।

শনিবার (১৫ জুন) মধ্যরাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। 

পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে হওয়ায় সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এর ফলে যানজটের সৃষ্টি হয়।

তাছাড়া সেতুর ওপর দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করার টোল বুথের সামনে গাড়ির অতিরিক্ত চাপে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।
 
Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / যানজট / পদ্মা সেতু / বঙ্গবন্ধু সেতু / ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী
  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net