Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2022, 10:50 am
Last modified: 01 July, 2022, 11:44 am

Related News

  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পর্যন্ত যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।
টিবিএস রিপোর্ট
01 July, 2022, 10:50 am
Last modified: 01 July, 2022, 11:44 am

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুক্রবার রাত ১২টা থেকে যানবাহনে টোল আদায় শুরু হয়েছে।

মহাসড়কে টোল আদায়ে বুধবার অপারেটর কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনের (কেইসি) সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

মুন্সিগঞ্জ জোনের সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা জানান, "গতকাল রাত বারোটার মধ্যে কেইসি টোল আদায়কারী সংস্থাকে টোল প্লাজা বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাই টোল কালেকশন এবং অপারেশন চালাবে।"

টোল আদায়ের উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী এবং ভাঙা প্রান্তে দুটি টোল বুথ স্থাপন করা হয়েছে।

ধলেশ্বরী বুথে পাঁচটি বুথের মাধ্যমে টোল গ্রহণ করা হচ্ছে। তবে মহাসড়কে চারটি টোল কালেকশন বুথ বসানোর কথা থাকলেও এখন পর্যন্ত দুটি টোল প্লাজা স্থাপন করা হয়েছে।

এদিকে শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পর্যন্ত যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।

গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক্সপ্রেসওয়ের অন্তর্বর্তী টোলের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয় এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য ট্রেইলারে ১ হাজার ৬৯০ টাকা, বড় ট্রাকে ১ হাজার ১০০, মাঝারি ট্রাকে ৫৫০ টাকা, বড় বাসে ৪৯৫ টাকা, মিনি ট্রাকে ৪১৫ টাকা, মিনিবাসে ২৭৫ টাকা, মাইক্রোবাসে ২২০ টাকা, প্রাইভেটকারে ১৪০ টাকা এবং মোটরসাইকেলে ৩০ টাকা টোল দিতে হবে।

কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখ সত্ত্বেও এই মুহূর্তে যানবাহনের আকার ভেদে সর্বোচ্চ ১০১৫ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা টোল আদায় করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবারের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নীতিমালা অনুযায়ী যথাসময়ে চূড়ান্ত টোল নির্ধারণ হবে।

এদিকে দুর্ঘটনা রোধে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

অন্যদিকে, গতকাল হাইকোর্টকে সওজ জানায়, এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হওয়ায় ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতে টোল দিতে হবে না।

Related Topics

টপ নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে / টোল আদায় / প্রজ্ঞাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net