Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ইলেকট্রনিক যুদ্ধে বড় অগ্রগতি: চীনের প্রথম বাণিজ্যিক রেডিও-ট্র্যাকিং স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
23 September, 2026, 07:50 pm
Last modified: 23 September, 2026, 07:56 pm

Related News

  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইরানের এয়ারলাইন্সের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 'অবৈধ': চীন
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • স্বর্ণ ক্রয়ে ১৬ হাজার কোটি ডলার ব্যয় চীনের, চলতি বছরে কিনেছে হাজার টনেরও বেশি

ইলেকট্রনিক যুদ্ধে বড় অগ্রগতি: চীনের প্রথম বাণিজ্যিক রেডিও-ট্র্যাকিং স্যাটেলাইট উৎক্ষেপণ

যুদ্ধজাহাজের রাডার, সামরিক যোগাযোগ নেটওয়ার্ক থেকে শুরু করে ইলেকট্রনিক জ্যামার—সব ধরনের সংকেত শনাক্ত করে তৎক্ষণাৎ তা কোথায় উৎপন্ন হচ্ছে, তা নিখুঁতভাবে চিহ্নিত করতে পারবে এই স্যাটেলাইটগুলো।
সাউথ চায়না মর্নিং পোস্ট
23 September, 2026, 07:50 pm
Last modified: 23 September, 2026, 07:56 pm

লিজিয়ান-১ ওয়াই১৮ রকেটের সাহায্যে এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

মহাকাশভিত্তিক ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতায় এক নীরব অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন করেছে চীন। দেশটির উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে গত রোববার দুপুরে একটি লিজিয়ান-১ ওয়াই১৮ রকেটের সাহায্যে ৯টি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি ডিটিং-০১ স্যাটেলাইট, যা সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

এই তিনটি স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে চীনের পৌরাণিক চরিত্র ডিটিং-এর নামানুসারে। চীনা পৌরাণিক মতে, পাতালপুরীতে বোধিসত্ত্ব 'ক্ষীতিগর্ভ'-এর আসনের নিচে বসে থাকা এই পৌরাণিক প্রাণীটি কেবল কান পেতে শুনেই পৃথিবীর সবকিছু চিনতে ও তার অবস্থান শনাক্ত করতে পারত।

এই নামের সঙ্গেই স্যাটেলাইটগুলোর কাজের হুবহু মিল রয়েছে। এই ডিটিং উপগ্রহগুলো মহাকাশে চীনের 'তীক্ষ্ণ কান' বা সংকেতগ্রাহক হিসেবে কাজ করবে, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে ভেসে আসা বেতার তরঙ্গ ও রাডার সংকেত – বিরামহীনভাবে পর্যবেক্ষণ করতে পারবে।

যুদ্ধজাহাজের রাডার, সামরিক যোগাযোগ নেটওয়ার্ক থেকে শুরু করে ইলেকট্রনিক জ্যামার—সব ধরনের সংকেত শনাক্ত করে তৎক্ষণাৎ তা কোথায় উৎপন্ন হচ্ছে, তা নিখুঁতভাবে চিহ্নিত করতে পারবে এই স্যাটেলাইটগুলো।

কোনো সংঘাতের সময়ে এসব উপগ্রহ শত্রুদেশের এমন যুদ্ধজাহাজকেও নজরদারিতে রাখতে পারবে, যেগুলো তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এএইএস বন্ধ করে রাখবে। এ ছাড়া শত্রুসীমার গভীরে লুকিয়ে রাখা বিমান প্রতিরক্ষা রাডারের অবস্থান উন্মোচন করতে, কিংবা প্রতিপক্ষের পুরো ইলেকট্রনিক সামরিক বিন্যাস (অর্ডার অব ব্যাটল) মানচিত্রায়ন করতে সক্ষম এই স্যাটেলাইট।

চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি এসব স্যাটেলাইট তৈরি করেছে। আর পরিচালনা করবে 'স্টার-আরএফ- নামের একটি প্রতিষ্ঠান। এই তিনটি স্যাটেলাইট চীনের প্রথম বাণিজ্যিক সিগন্যাল ইন্টেলিজেন্স কনস্টেলেশনের সূচনা করল।

মহাকাশভিত্তিক রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সিংয়ের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট রিসিভার স্থাপন করা হয়, যাতে বিশাল এলাকা জুড়ে স্থলভূমি ও সমুদ্র অঞ্চলে উৎপন্ন সিগন্যাল পর্যবেক্ষণ করা যায়। এক্ষেত্রে ভূ-পৃষ্ঠের গ্রাউন্ড স্টেশনের তুলনায় উপগ্রহগুলো অনেক বিস্তৃত এলাকায় নজরদারি করতে পারে।

Related Topics

টপ নিউজ

চীন / স্যাটেলাইট / ইলেকট্রনিক যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইরানের এয়ারলাইন্সের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 'অবৈধ': চীন
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • স্বর্ণ ক্রয়ে ১৬ হাজার কোটি ডলার ব্যয় চীনের, চলতি বছরে কিনেছে হাজার টনেরও বেশি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net