Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
বিশ্ববাজারে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গম ও ভুট্টার দাম

আন্তর্জাতিক

সিএনবিসি
30 August, 2026, 09:00 pm
Last modified: 30 August, 2026, 09:05 pm

Related News

  • বৈশ্বিক জ্বালানি বাজারে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইরানের অপরিশোধিত তেল?
  • ইউক্রেনের শস্যবাহী জাহাজে রাশিয়ার টানা হামলা, ঝুঁকিতে বৈশ্বিক খাদ্য সরবরাহ
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’

বিশ্ববাজারে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গম ও ভুট্টার দাম

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) আগস্ট মাসের ‘ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস’ প্রতিবেদনে ভুট্টা উৎপাদনের প্রাক্কলন বা ফলন পূর্বাভাস কৃষিপণ্য ব্যবসায়ীদের ধারণার চেয়েও বেশি কমানো হয়েছে।
সিএনবিসি
30 August, 2026, 09:00 pm
Last modified: 30 August, 2026, 09:05 pm
দক্ষিণ রাশিয়ার রস্তভ অঞ্চলের একটি শস্যক্ষেতে আগাম ফসল সংগ্রহ করা হচ্ছে হারভেস্টার যন্ত্র দিয়ে। ছবি: আনাদোলু এজেন্সি/ ভায়া সিএনবিসি

বিশ্ববাজারে ভুট্টা ও গমের দাম বেড়ে গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে সাম্প্রতিক সময়ে এই দুই শস্যের মূল্যবৃদ্ধির পেছনে কাজ করছে ভিন্ন ভিন্ন কারণ।

গত শুক্রবার গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি বা ফিউচার্স মূল্য ৩.১ শতাংশ বেড়ে প্রতি বুশেল ৭৮৪ সেন্টে স্থির হয়, যার মাঝে লেনদেনের একপর্যায়ে দাম ৭৯০.২৫ সেন্টে উঠেছিল—যা ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ (সেদিন প্রতি বুশেলের দাম ছিল ৭৯৭.৫ সেন্ট)। চলতি সপ্তাহে গমের দাম বেড়েছে ১২.১ শতাংশ, যা ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে চলতি বছরজুড়ে এপর্যন্ত গমের দাম ৫৪.৫ শতাংশের বেশি বেড়েছে।

অন্যদিকে, শুক্রবার ভুট্টার ফিউচার্স মূল্য ০.৬ শতাংশ বেড়ে প্রতি বুশেল ৫৩৬.৫ সেন্টে থিতু হয়, যেখানে দিনের সর্বোচ্চ দর উঠেছিল ৫৪১.২৫ সেন্ট—যা ২০২৩ সালের ২৮ জুলাইয়ের পর সর্বোচ্চ। চলতি সপ্তাহে ভুট্টার দাম বেড়েছে ৫.৫ শতাংশ এবং আগস্ট মাসে বেড়েছে ১৫.৬ শতাংশ। এর মাধ্যমে ২০২১ সালের এপ্রিলের (যখন দাম বেড়েছিল ১৯.৩১ শতাংশ) পর ভুট্টার দর আরেকটি রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা এবং বিশ্বজুড়ে জোরালো চাহিদার কারণে চলতি বছর ভুট্টার ফিউচার্স মূল্য ২১.৮ শতাংশ বেড়েছে; পাশাপাশি ইউক্রেনের রপ্তানি বাধাগ্রস্ত হওয়া—বৈশ্বিক সরবরাহে নতুন চাপ সৃষ্টি করেছে।

ভুট্টার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ যুক্তরাষ্ট্রে ফসলটির উৎপাদন কমার আশঙ্কা ও ফলনের দুর্বল পূর্বাভাস। পাশাপাশি ইউক্রেনের রপ্তানিতে বাধা সৃষ্টির বিষয়টি বিশ্ববাজারে ভূট্টার সরবরাহের ওপর চাপ বজায় রেখেছে।

কমোডিটি ডেটা রিসার্চ ও অ্যানালাইসিস প্রতিষ্ঠান– বারচার্ট-এর পরিচালক উইলিয়াম অসনাটো বলেন, "আগস্টের শুরু থেকে এপর্যন্ত বাজারের সার্বিক ধারণা হলো, মাসের শুরুতে আমরা সরবরাহ যতটা আশা করেছিলাম, বাস্তবে সরবরাহ তার চেয়েও কম।"

এই পরিস্থিতির নেপথ্যে বেশ কিছু কারণ তুলে ধরেন অসনাটো। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) আগস্ট মাসের 'ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস' প্রতিবেদনে ভুট্টা উৎপাদনের প্রাক্কলন বা ফলন পূর্বাভাস কৃষিপণ্য ব্যবসায়ীদের ধারণার চেয়েও বেশি কমানো হয়েছে। যদিও এর আগে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ফসল কাটার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। পরে ইউএসডিএ একর প্রতি ভুট্টার ফলন পূর্বাভাস ২.৩ বুশেল কমিয়ে ১৮০.৭ বুশেল নির্ধারণ করেছে।

এ ছাড়া অসনাটো জানান, সরাসরি মাঠ পর্যায়ে হতাশাজনক পর্যবেক্ষণ ফলনের পূর্বাভাসে আরও নেতিবাচক প্রভাব ফেলেছে। সংস্থাটি দেখেছে, যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় জুন মাসে অতিরিক্ত বৃষ্টির পর জুলাইয়ের তীব্র দাবাদাহ ভুট্টা ক্ষেতগুলোর ক্ষতি করেছে।

অসনাটো বলেন, "আমরা ফসল বৃদ্ধির মূল সময়কাল (জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরু) কিছুটা পার করে এসেছি, তবে এই সময়েও বৈরী আবহাওয়া ফসলের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।" আগস্টে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় 'কর্ন বেল্ট'-এর বেশ কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাত এবং পরবর্তী সময়ে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কৃষিপণ্যের বাজার-বিশ্লেষক আরেকটি সংস্থা- এগমার্কেট ডট নেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিম ম্যাককরমিক সিএনবিসি-কে বলেন, বৈশ্বিক সরবরাহ এমনিতেই টানটান থাকায় যুক্তরাষ্ট্রের ভুট্টার ফলন নিয়ে এই উদ্বেগ আরও গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, "আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে ভুট্টার বাম্পার ফলন বৈশ্বিক সংকট দূর করবে। কিন্তু এখন মার্কিন সরবরাহ নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে, ফলে বাজার সীমিত বণ্টন বা 'রেশনিং' মোডের দিকে মোড় নিচ্ছে।"

অসনাটো জানান, মার্কিন ফসলের মতো অতটা বড় প্রভাব না ফেললেও—ইউরোপে চলতি গ্রীষ্মের তীব্র দাবাদাহ ও খরা অঞ্চলটির ভুট্টা উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলেছে। ইউরোপ থেকে শক্তিশালী রপ্তানি চাহিদা ইতিমধ্যেই সংকটে থাকা বৈশ্বিক সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ইউএসডিএ তাদের প্রতিবেদনে– ভুট্টা রপ্তানির পূর্বাভাস ৭ কোটি ৫০ লাখ বুশেল বাড়িয়ে ৩৩০ কোটি বুশেল নির্ধারণ করেছে, যা ইউক্রেনের মতো প্রধান ভুট্টা রপ্তানিকারক দেশের সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং বৈশ্বিক চাহিদা বৃদ্ধির প্রতিফলন। তবে অসনাটো উল্লেখ করেন, গমের তুলনায় ভুট্টার ক্ষেত্রে এই প্রভাব কিছুটা কম, কারণ ইউক্রেনের ভুট্টা রপ্তানি ব্যাহত হবে হওয়ার বিষয়টি আন্দাজ করে বিশ্ববাজার আগেই সমন্বয় করে নিয়েছে।

ম্যাককরমিক আরও জানান, ইউরোপে খরায় ভুট্টার ফলনে ক্ষতি—গমের চাহিদার ওপরও চাপ তৈরি করতে পারে। কারণ ভুট্টার সরবরাহ কম থাকলে, গৃহপালিত পশুখাদ্য হিসেবে গমের ব্যবহার বেড়ে যায়। ফলে ইউরোপীয় দেশগুলো গমের রপ্তানি কমিয়ে নিজেদের পশুখাদ্যে ব্যবহারের জন্য রেখে দিতে পারে।

 

Related Topics

টপ নিউজ

গম / ভুট্টা / বিশ্ববাজার / বৈশ্বিক খাদ্য সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • বৈশ্বিক জ্বালানি বাজারে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইরানের অপরিশোধিত তেল?
  • ইউক্রেনের শস্যবাহী জাহাজে রাশিয়ার টানা হামলা, ঝুঁকিতে বৈশ্বিক খাদ্য সরবরাহ
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • ওপেন সোর্স প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রোপিককে টেক্কা দিচ্ছে চীনের ‘ঝিপু’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net