Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ইরানে সরকার পরিবর্তনে ব্যর্থতা: দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিলেন মোসাদ প্রধান

আন্তর্জাতিক

দ্য জেরুজালেম পোস্ট
07 August, 2026, 05:25 pm
Last modified: 07 August, 2026, 06:02 pm

Related News

  • ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না: ইরান
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে, ওরা বেশি দিন টিকতে পারবে না: ট্রাম্প
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • ‘ওরা শুধু আমাকে রাগিয়ে দেয়’: ইরানের আপসহীন নেতৃত্বকে বুঝতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প
  • সর্বোচ্চ নেতা মোজতবার সাথে যোগাযোগ 'বর্তমানে খুবই কঠিন': ইরানের প্রেসিডেন্ট

ইরানে সরকার পরিবর্তনে ব্যর্থতা: দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিলেন মোসাদ প্রধান

বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম এন-১২ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দ্য জেরুজালেম পোস্ট
07 August, 2026, 05:25 pm
Last modified: 07 August, 2026, 06:02 pm
ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের একটি পরিকল্পনা কাঙ্ক্ষিতভাবে বাস্তবায়িত না হওয়ার দায়ে সংস্থার দুই শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গফম্যান। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম এন-১২ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অপসারিত কর্মকর্তাদের একজন হলেন মোসাদের ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের প্রধান, যিনি গত ডিসেম্বরে এই পদে নিযুক্ত হয়েছিলেন। অন্যজন সংস্থাটির ইরান বিভাগের প্রধান। তবে প্রতিবেদনে তাদের নাম প্রকাশ করা হয়নি।

নিরাপত্তা কর্মকর্তারা এন-১২-কে জানিয়েছেন, মোসাদ প্রধান গফম্যানের সঙ্গে শুরু থেকেই ওই দুই কর্মকর্তার কাজের সমন্বয় বা পেশাদার সুসম্পর্ক গড়ে ওঠেনি। ফলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাদের মেয়াদের ইতি টানা হয়েছে। তবে গোয়েন্দা সংস্থাটির একটি বড় পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মোসাদের অন্য কোনো পদে রাখা হতে পারে।

তবে এন-১২ এই রদবদলকে সরাসরি ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সেই ব্যর্থ পরিকল্পনার সঙ্গে যুক্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই কর্মকর্তাই মূলত ওই পরিকল্পনার খসড়া তৈরি করেছিলেন। ইসরায়েলের নিরাপত্তায় তাদের অসামান্য অবদান থাকলেও গফম্যান মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পরিকল্পনাটি উপস্থাপনের পরও তা মাঠপর্যায়ে কার্যকর না হওয়ায় এর পরিকল্পনাকারীদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

এন-১২-এর তথ্য অনুযায়ী, মোসাদ ও সিআইএ-র সেই গোপন পরিকল্পনায় ইসরায়েল ও আমেরিকার ব্যাপক বিমান সহায়তায় কুর্দি স্থল বাহিনীকে ইরানে প্রবেশের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল, ইরানের সংখ্যালঘু গোষ্ঠীগুলো বর্তমান ইসলামিক রিপাবলিকের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে সহায়তা করবে, যার ফলে বিকল্প ইরানি নেতাদের ক্ষমতায় বসার পথ সুগম হবে।

গত মে মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিল—ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির পরবর্তী নেতা হিসেবে বসানো। প্রতিবেদন অনুযায়ী, আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর এই পরিকল্পনাটি প্রাথমিকভাবে ইসরায়েল তৈরি করেছিল এবং তার সঙ্গে এ বিষয়ে আলোচনাও করা হয়েছিল।

মার্কিন কর্মকর্তা এবং আহমাদিনেজাদের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিন থেকেই পুরো অভিযানটি ভেস্তে যেতে শুরু করে। গৃহবন্দি অবস্থা থেকে তাকে মুক্ত করার চেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানে তার বাসভবনে হামলা চালায়। ইসরায়েলের উদ্দেশ্য ছিল আহমাদিনেজাদকে আটকে রাখা রক্ষীদের হত্যা করা। কিন্তু সেই হামলায় আহমাদিনেজাদ প্রাণে বেঁচে গেলেও আহত হন। এন-১২ জানিয়েছে, এই ঘটনার পর থেকেই বর্তমান সরকারকে উৎখাত করার সেই পরিকল্পনার সফলতা নিয়ে আহমাদিনেজাদ নিজে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। মূলত এই জটিলতার কারণেই পরিকল্পনাটি আর আলোর মুখ দেখেনি।

Related Topics

টপ নিউজ

মোসাদ / ইরান / সরকার পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না: ইরান
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে, ওরা বেশি দিন টিকতে পারবে না: ট্রাম্প
  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • ‘ওরা শুধু আমাকে রাগিয়ে দেয়’: ইরানের আপসহীন নেতৃত্বকে বুঝতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প
  • সর্বোচ্চ নেতা মোজতবার সাথে যোগাযোগ 'বর্তমানে খুবই কঠিন': ইরানের প্রেসিডেন্ট

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net