Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রপ্তানি অব্যাহত রেখেছে সৌদি আরব

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
27 July, 2026, 06:40 pm
Last modified: 27 July, 2026, 06:49 pm

Related News

  • রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দ
  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন
  • সৌদি আরবের মাধ্যমে এফ-৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তি পেয়ে যেতে পারে চীন: মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা
  • সৌদি আরবের কাছে ২৪ বিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রপ্তানি অব্যাহত রেখেছে সৌদি আরব

গত সোমবার হুথিদের অবরোধ ঘোষণার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তার পরবর্তী সময়ে অন্তত একটি সৌদি জাহাজে হামলার ঘটনার পর—এই অঞ্চলে নৌ-পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলবাহী ট্যাঙ্কার মালিক ও ব্যবসায়ীরা চরম সতর্ক অবস্থানে রয়েছেন।
ব্লুমবার্গ
27 July, 2026, 06:40 pm
Last modified: 27 July, 2026, 06:49 pm
লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি থেকে বের হওয়ার সময় চীনের পতাকাবাহী সুপারট্যাঙ্কার কসনিউ লেক। ফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকি ও আক্রমণের মুখে বৈশ্বিক তেল বাণিজ্য আরও অস্থির হয়ে ওঠার আশঙ্কা সত্ত্বেও, সৌদি আরবের লোহিত সাগর উপকূল থেকে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে পরিবহন অব্যাহত রয়েছে।

ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সৌদি আরবের ওপর অবরোধ (ব্লকেড) ঘোষণার কয়েক দিন পর, পশ্চিমা জাহাজ মালিকেরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালি এড়িয়ে চলার অথবা তাঁদের জাহাজের ট্রান্সপন্ডার (অবস্থান ট্র্যাকিং ব্যবস্থা) বন্ধ রেখে ওই প্রণালি অতিক্রম করার পরিকল্পনা করছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে চীনসহ যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেসব দেশের মালিকানাধীন জাহাজগুলো রিয়াদের তেল বহন করে এখনও এই প্রণালি পাড়ি দিচ্ছে।

গত সোমবার হুথিদের অবরোধ ঘোষণার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তার পরবর্তী সময়ে অন্তত একটি সৌদি জাহাজে হামলার ঘটনার পর—এই অঞ্চলে নৌ-পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলবাহী ট্যাঙ্কার মালিক ও ব্যবসায়ীরা চরম সতর্ক অবস্থানে রয়েছেন।

হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান, আর এই পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক তেল বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে বিবেচিত হচ্ছে লোহিত সাগরে সৌদির ইয়ানবু বন্দর। অবরোধ ঘোষণার দুদিন পর ইউরোপীয় ইউনিয়নের নেওয়া সর্বশেষ স্যাটেলাইট চিত্রে দেখা যায়, সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির সাতটি বার্থের (জাহাজ ভেড়ানোর স্থান) মধ্যে চারটিতে তেলবাহী ট্যাঙ্কার নোঙর করে রাখা ছিল।

সৌদি অপরিশোধিত তেল বহনকারী একটি গ্রিক ট্যাঙ্কার সংকীর্ণ বাব এল-মান্দেব প্রণাল অতিক্রম করার সময় নিজের ট্রান্সপন্ডার বন্ধ করে লোহিত সাগর থেকে বের হয়ে যায়। জাহাজ ট্র্যাকিং সংক্রান্ত তথ্য অনুযায়ী, 'মেরবাবু' নামের এই ট্যাঙ্কারটি লোহিত সাগরে নিজের অবস্থান সম্প্রচার করার পর বৃহস্পতিবার আরব সাগরে দৃশ্যমান হয়। অর্থাৎ, যাত্রাপথের মাঝের সময়টায় বন্ধই ছিল জাহাজের ট্রান্সপন্ডার। ভেসেল চার্টারতালিকা থেকে জানা যায়, জাহাজটি ভারতের দিকে যাচ্ছে।

এ ছাড়া, সৌদি অপরিশোধিত তেল বহনকারী হংকংয়ের মালিকানাধীন সুপারট্যাঙ্কার 'নিউ এক্সপ্লোরার' গত মঙ্গলবার থেকে অলস বসে থাকার পর বাব এল-মান্দেব প্রণালির দিকে যাত্রা শুরু করে। এর আগে চীনের দুটি ট্যাঙ্কার একই পথে বের হয়ে যায়। তবে সৌদি আরব ব্যতীত অন্যান্য দেশের তেল পরিবহনে এই নৌপথে বেশ চাঙ্গা ভাব দেখা গেছে; একাধিক জাহাজ রুশ তেল বহন করে ভারতসহ অন্যান্য গন্তব্যে নিয়ে যাচ্ছে।

@কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে জাহাজ মালিকদের

ঝুঁকি নিয়ে বাব এল-মান্দেব দিয়ে জাহাজ পরিচালিত করবেন, নাকি এশিয়ার গন্তব্যগুলোতে পৌঁছাতে আফ্রিকা মহাদেশ ঘুরে তুলনামূলক ব্যয়বহুল ও দীর্ঘ পথ বেছে নেবেন— সৌদি তেল পরিবহনকারী পশ্চিমা নিয়ন্ত্রিত জাহাজগুলোর ক্ষেত্রে মালিকদের এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। পথ পরিবর্তনের ফলে তাদেরকে সুয়েজ খাল হয়ে উত্তর দিকে ঘুরে যেতে হচ্ছে, যা কোনো কোনো জাহাজের যাত্রার সময় প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে।

লোহিত সাগরের পরিস্থিতি উত্তপ্ত থাকায় ডেনমার্কের মালিকানাধীন ট্যাঙ্কার 'টর্ম ইনোভেশন' ইয়ানবু বন্দরে তেল লোড করার পর সুয়েজ খালের উত্তর রুটের দিকে মুখ ঘুরিয়ে নেয় বলে ট্র্যাকিং ডেটায় দেখা গেছে। জাহাজ ভাড়ার তথ্য অনুযায়ী, এই ট্যাঙ্কারটির জাপানের দিকে যাওয়ার কথা রয়েছে।

'টর্ম ইনোভেশন' যদি সুয়েজ খাল হয়ে বের হয়, তবে তা এশিয়াগামী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী  জাহাজ 'গ্যাস কিং'-এর নেওয়া পদক্ষেপের অনুরূপ হবে। দুদিন আগে পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল গ্যাস কিং এবং ইতোমধ্যেই ট্যাঙ্কারটি সুয়েজ খাল অতিক্রম করা শুরু করেছে।

লোহিত সাগরের এই অনিশ্চয়তার কারণে, কিছু এশীয় তেল ক্রেতা লোহিত সাগরের বাইরে থেকে সৌদির অপরিশোধিত তেল সংগ্রহের কথা বিবেচনা করতে উদ্বুদ্ধ হচ্ছেন। কেউ কেউ তেল পরিবহন আফ্রিকা হয়ে নতুন পথে ঘুরিয়ে দিতে সৌদি আরামকোর সঙ্গে আলোচনাও চালাচ্ছে।

ব্লুমবার্গের দেখা বুকিং সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, মিসরের উত্তর উপকূল থেকে তেল সংগ্রহ করে উত্তমাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ) হয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে দেওয়ার জন্য অন্তত একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজকে (ভিএলসিসি) সাময়িকভাবে প্রস্তুত করা হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে এ ধরনের প্রথম চার্টার বা চুক্তি।

@সুয়েজমুখী চলাচল

এ ছাড়া, গ্রিক মালিকানাধীন সুবৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ 'অলিম্পিক লাক'-ও ইয়ানবু থেকে উত্তর দিকে যাত্রা করছে। এর স্বয়ংক্রিয় ট্র্যাকিং ডেটা অনুযায়ী জাহাজটি অর্ধেক ভর্তি রয়েছে, যা এটিকে কোনো তেল খালাস না করেই সুয়েজ খাল নিরাপদে অতিক্রম করার সুযোগ করে দেবে। জাহাজ ভাড়ার তথ্য বলছে, এটির গন্তব্য সৌদি আরবের পূর্বদিকের কোনো স্থান।

হুথিদের এই আক্রমণ মধ্যপ্রাচ্য সংঘাতের নতুন একটি মোড় উন্মোচন করেছে, যা ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ-পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে সংকুচিত করে এনেছে। গত শুক্রবার দৃশ্যমান ভেসেল ট্র্যাকিং ডেটায় দেখা যায়, উক্ত জলপথটি প্রায় নৌযানশূন্য হয়ে পড়েছে। তবে এর অন্যতম কারণ হচ্ছে জাহাজগুলোর ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল। সুপারট্যাঙ্কার 'নোবেল' তার ট্রান্সপন্ডার বন্ধ রেখে পারস্য উপসাগরে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। সম্প্রতি আরও তিনটি সুপারট্যাঙ্কার তাদের ট্র্যাকিং বন্ধ রেখে পারস্য উপসাগর থেকে বের হয়ে যায়।

ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যিক জাহাজগুলোকে পরামর্শ দিয়েছে, তারা যদি সৌদি আরবের কোনো বন্দরে অবস্থান করে তবে যেন নিজেদের ট্রান্সপন্ডার বা ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখে।

সৌদি আরবের লোহিত সাগরের প্রধান রপ্তানি স্থাপনা ইয়ানবুতে তেল লোডিংয়ের কর্মকাণ্ড দৃশ্যত খুব একটা মন্থর হয়নি, তবে তা আগের চেয়ে অনেক বেশি অস্পষ্ট বা গোপন হয়ে উঠেছে। ট্যাঙ্কারগুলো তেল তোলার জেটির দিকে আগানোর সময় তাদের ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে দিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের সেন্টিনেল-২ কৃত্রিম উপগ্রহ থেকে গত বুধবার নেওয়া স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইয়ানবুর দুটি টার্মিনালের সাতটি অপরিশোধিত তেলের বার্থের মধ্যে চারটিতেই ট্যাঙ্কার নোঙর করা ছিল। তবে তার মধ্যে কেবল দুটি জাহাজ স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থায় দৃশ্যমান ছিল।

যদিও স্বয়ংক্রিয় সিগন্যালে গত শুক্রবার কোনো ট্যাঙ্কার নোঙর করা দেখায়নি, তবে বৃহস্পতিবার টার্মিনাল দুটির দিকে আগানোর সময় ট্র্যাকিং স্ক্রিন থেকে জাহাজগুলোর অদৃশ্য হয়ে যাওয়া স্পষ্ট তুলে ধরছে যে, তেল লোডিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ট্র্যাকারে ট্যাঙ্কারগুলো পুনরায় দৃশ্যমান না হওয়া পর্যন্ত, অথবা নতুন স্যাটেলাইট চিত্র না আসা পর্যন্ত এই কার্যক্রমের সঠিক মাত্রা স্পষ্ট হওয়ার সম্ভাবনা কম।

 
 

Related Topics

টপ নিউজ

লোহিত সাগর / সৌদি আরব / তেল রপ্তানি / হুথি / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দ
  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন
  • সৌদি আরবের মাধ্যমে এফ-৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তি পেয়ে যেতে পারে চীন: মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা
  • সৌদি আরবের কাছে ২৪ বিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net