Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
বেইজিং সফরকে ‘সফল’ আখ্যা দিয়ে চীন ছাড়লেন ট্রাম্প; শি জিনপিংকে ওয়াশিংটনে আমন্ত্রণ

আন্তর্জাতিক

বিবিসি
15 May, 2026, 01:20 pm
Last modified: 15 May, 2026, 01:23 pm

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

বেইজিং সফরকে ‘সফল’ আখ্যা দিয়ে চীন ছাড়লেন ট্রাম্প; শি জিনপিংকে ওয়াশিংটনে আমন্ত্রণ

বিবিসি
15 May, 2026, 01:20 pm
Last modified: 15 May, 2026, 01:23 pm
ছবি: রয়টার্স

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যকার বিবাদ নিরসনের লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে বেইজিং ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বিকেলে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্রাম্পকে বহনকারী 'এয়ার ফোর্স ওয়ান' যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয়।

বিমানে ওঠার সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে অভিবাদন জানান। এ সময় নীল পোশাক পরিহিত একদল মানুষকে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে এবং উল্লাস করে তাঁকে বিদায় জানাতে দেখা যায়।

প্রেসিডেন্ট শি জিনপিং এই সফরকে 'ঐতিহাসিক ও যুগান্তকারী' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে দুই নেতা দেশ দুটির মধ্যে 'গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের জন্য একটি নতুন অবস্থান' তৈরি করতে সক্ষম হয়েছেন।

শি জিনপিং তার বক্তব্যে দুই দেশের নিজ নিজ লক্ষ্যের কথা উল্লেখ করে বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবারও মহান করে তোলার আশা করেন, আর আমি চীনা জনগণকে চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জনের দিকে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।'

তিনি আরও জোর দিয়ে বলেন যে, উভয় দেশেরই উচিত বৈঠকে পৌঁছানো 'গুরুত্বপূর্ণ ঐকমত্যগুলো' বাস্তবায়ন করা।
এদিকে ডোনাল্ড ট্রাম্প এই সফরকে 'অত্যন্ত সফল, বিশ্বখ্যাত এবং অবিস্মরণীয়' বলে বর্ণনা করেছেন। শি জিনপিংকে 'একজন পুরোনো বন্ধু' হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, 'তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।' 

ভবিষ্যৎ যোগাযোগের বিষয়ে ট্রাম্প তার আগ্রহ প্রকাশ করে বলেন, 'আমি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আন্তরিক ও গভীর যোগাযোগ বজায় রাখতে আগ্রহী এবং ওয়াশিংটনে তাঁকে রাষ্ট্রীয় আতিথেয়তা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।' 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / চীন / যুক্তরাষ্ট্র-চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প অন্যায্যভাবে মুনাফা করছেন বলে বিশ্বাস অধিকাংশ মার্কিনীর: জরিপ
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net