Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিশ্বব্যবস্থা ভেঙে ফেলছেন ট্রাম্প, ক্ষতি সারাতে কয়েক বছর সময় লাগবে: নোবেলজয়ী অর্থনীতিবিদ

আন্তর্জাতিক

অল্টারনেট
28 April, 2026, 04:15 pm
Last modified: 28 April, 2026, 05:43 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

বিশ্বব্যবস্থা ভেঙে ফেলছেন ট্রাম্প, ক্ষতি সারাতে কয়েক বছর সময় লাগবে: নোবেলজয়ী অর্থনীতিবিদ

স্টিগলিটজের মতে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে। তবে যুদ্ধ দ্রুত শেষ হলেও এর প্রভাব দীর্ঘদিন থাকবে। কারণ, গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল ইতোমধ্যে ব্যাহত হয়েছে এবং তেল-গ্যাস উৎপাদন স্থাপনা ধ্বংস হয়েছে।
অল্টারনেট
28 April, 2026, 04:15 pm
Last modified: 28 April, 2026, 05:43 pm
নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ই. স্টিগলিটজ (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। কোলাজ: টিবিএস

বর্তমানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার প্রস্তুতি নিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্তকে 'বিপর্যয়কর' ভুল বলে কড়া সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ই. স্টিগলিটজ।

তার মতে, এর ফলে যুদ্ধাপরাধ, প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতির ধ্বংস ডেকে আনা হয়েছে।

স্টিগলিটজ বলেন, কোনো দেশের জন্য অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরুর চেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর হয় না। অথচ যুক্তরাষ্ট্র নিজস্ব নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা এবং যুক্তিনির্ভর পর্যালোচনাকে উপেক্ষা করে ঠিক সেটিই করেছে।

তিনি বলেন, এর ভয়াবহ ফল এখন স্পষ্ট। যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেখানে ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

একই সঙ্গে দেশটি একাধিক যুদ্ধাপরাধ করেছে বলেও তার দাবি।

স্টিগলিটজের মতে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে। তবে যুদ্ধ দ্রুত শেষ হলেও এর প্রভাব দীর্ঘদিন থাকবে। কারণ, গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল ইতোমধ্যে ব্যাহত হয়েছে এবং তেল-গ্যাস উৎপাদন স্থাপনা ধ্বংস হয়েছে। বেশির ভাগ হিসাব অনুযায়ী, এসব ক্ষতি সারাতে কয়েক বছর সময় লাগবে।

তিনি বলেন, ট্রাম্পের শুল্কনীতির পর এবার যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতি আরও বেড়েছে, যা মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিশ্ব আগে থেকেই ক্রয়ক্ষমতা সংকটে ছিল, যুক্তরাষ্ট্রের নীতির ফলে এর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় ঝুঁকি হলো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াবে।

স্টিগলিটজ বলেন, এর ফলে কোভিড-১৯ পরবর্তী সময় বিশ্ব অর্থনীতির যে অগ্রগতি হয়েছিল, তা ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, এতে জীবনযাত্রার ব্যয়সংকট আরও তীব্র হবে এবং আবাসন ও ঋণ পরিস্থিতিও খারাপ হবে। একই সময়ে ধনকুবের ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য ট্রাম্পের করছাড় কার্যকর থাকায় যুক্তরাষ্ট্রের আর্থিক সক্ষমতা কমে গেছে, ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের সুযোগও সীমিত হয়ে গেছে।

স্টিগলিটজ বলেন, যুক্তরাষ্ট্র নিট তেল রপ্তানিকারক হওয়ায় লাভবান হবে—ট্রাম্পের এ দাবি অর্থহীন। এক্সনের মতো কোম্পানি লাভবান হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভোক্তাদের বেশি দামে জ্বালানি কিনতে হবে। ফলে সাধারণ মার্কিন নাগরিককে বাড়তি দামে জ্বালানি কিনতে হবে, আর বড় তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করবে।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ খুব কম বলে মনে করেন স্টিগলিটজ। 

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্বসূরিরা যে শান্তিপূর্ণ ও সীমান্তহীন বিশ্ব গড়তে চেয়েছিলেন, তার কফিনে আরও একটি পেরেক ঠুকে দেওয়া হয়েছে। যে দেশ এ ব্যবস্থার ভিত্তি গড়েছিল, ট্রাম্পের অধীনে এখন সেই দেশই তা ভেঙে দিচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র এতটাই দুর্বল হয়ে পড়েছে যে মানুষের ভুল সিদ্ধান্ত এবং তার পরিণতি বড় সংকটে পরিণত হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / নোবেলজয়ী অর্থনীতিবিদ / ইরান যুদ্ধ / জোসেফ ই. স্টিগলিটজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net