‘ইরানি শাসকদের হত্যা করা অত্যন্ত সম্মানের; এই উন্মাদদের কী দশা হয়, শুধু দেখুন’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বলেছেন যে, ইরানি শাসনামলের সদস্যদের হত্যা করা একটি 'বিরাট সম্মানের'।
আজ ভোরে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, 'আমরা সামরিক, অর্থনৈতিক এবং অন্য সব দিক থেকে ইরানের সন্ত্রাসী শাসনকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি।'
তিনি আরও লেখেন, 'ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, তাদের বিমানবাহিনী আর নেই; ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বাকি সবকিছুই ধ্বংস করা হচ্ছে, আর তাদের নেতাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হয়েছে।'
'আমাদের কাছে অতুলনীয় অগ্নিশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় আছে—আজ এই উন্মাদ পাপিষ্ঠদের কী অবস্থা হয় তা দেখুন।'
'তারা ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করে আসছে, আর এখন আমি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এমনটা করতে পারা কতই না সম্মানের!'
