Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
চীনা বৈদ্যুতিক গাড়ি বাজারে প্রবেশের অনুমতি দিল কানাডা; যুক্তরাষ্ট্র বলল ‘পস্তাতে হবে’

আন্তর্জাতিক

আল জাজিরা
18 January, 2026, 01:15 pm
Last modified: 18 January, 2026, 01:16 pm

Related News

  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫

চীনা বৈদ্যুতিক গাড়ি বাজারে প্রবেশের অনুমতি দিল কানাডা; যুক্তরাষ্ট্র বলল ‘পস্তাতে হবে’

শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিংয়ে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেন, যার আওতায় ‘মোস্ট-ফেভার্ড-নেশন’ শর্তে ৬.১ শতাংশ শুল্কে সর্বোচ্চ ৪৯ হাজার চীনা ইভি আমদানির অনুমতি দেওয়া হবে।
আল জাজিরা
18 January, 2026, 01:15 pm
Last modified: 18 January, 2026, 01:16 pm
বৈদ্যুতিক গাড়ি। ছবি: রয়টার্স

৪৯ হাজার পর্যন্ত চীনা বৈদ্যুতিক যান আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্তের জন্য কানাডালে  'পস্তাতে হবে' হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন, ওই গাড়িগুলোকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

যানবাহন সাশ্রয়ী করার প্রচেষ্টার প্রচারণায় শুক্রবার ওহাইওতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানায় সরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন পরিবহন সচিব শন ডাফি বলেন, 'আমার মনে হয় তারা এই সিদ্ধান্তের দিকে ফিরে তাকাবে এবং তাদের বাজারে চীনা গাড়ি নিয়ে আসার জন্য নিশ্চিতভাবেই অনুশোচনা করবে।'

যুক্তরাষ্ট্রের মতো ২০২৪ সালে কানাডাও চীনা বৈদ্যুতিক যানের (ইভি) ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। 

তবে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিংয়ে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেন, যার আওতায় 'মোস্ট-ফেভার্ড-নেশন' শর্তে ৬.১ শতাংশ শুল্কে সর্বোচ্চ ৪৯ হাজার চীনা ইভি আমদানির অনুমতি দেওয়া হবে।

এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, এর ফলে উত্তর আমেরিকায় চীনের আরও বিস্তৃত প্রভাব তৈরি হতে পারে, এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র কানাডার যানবাহন ও যন্ত্রাংশের বিষয়ে ক্রমশ কঠোর অবস্থান নিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, এই সীমিত সংখ্যক যানবাহন কানাডায় গাড়ি রপ্তানিকারী মার্কিন কোম্পানিগুলোর ওপর কোনো প্রভাব ফেলবে না। 

তিনি (জেমিসন গ্রিয়ার) বলেন, 'আমি মনে করি না এতে কানাডায় মার্কিন সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে। ওই গাড়িগুলো কানাডাতেই যাচ্ছে—সেগুলো এখানে আসছে না।'

ওয়াশিংটনে অবস্থিত কানাডীয় দূতাবাস এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে সিএনবিসিকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে গ্রিয়ার কানাডার এই সিদ্ধান্তকে 'সমস্যাজনক' বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে আমরা কেন খুব বেশি চীনা গাড়ি বিক্রি করি না, তার একটি কারণ আছে। কারণ আমরা শুল্ক আরোপ করেছি, যাতে মার্কিন অটো শ্রমিকদের এবং মার্কিন নাগরিকদের ওই যানবাহন থেকে সুরক্ষা দেওয়া যায়।'

শুক্রবার বেইজিংয়ে ঘোষিত বাণিজ্য চুক্তিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তিনি আশা করছেন, চীন আগামী ১ মার্চের মধ্যে তাদের ক্যানোলা বীজের ওপর শুল্ক ৮৫ শতাংশ থেকে কমিয়ে সম্মিলিতভাবে প্রায় ১৫ শতাংশে নামিয়ে আনবে।

তবে গ্রিয়ার এই চুক্তির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমার মনে হয়, দীর্ঘমেয়াদে তারা এই চুক্তি করার সিদ্ধান্তের জন্য পস্তাবে।'

Related Topics

টপ নিউজ

বৈদ্যুতিক গাড়ি (ইভি) / ইভি / কানাডা / চীন থেকে আমদানি / বাণিজ্য চুক্তি / পস্তাবে / যুক্তরাষ্ট্র / ইভি আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প, পোস্ট করলেন এআই জেনারেটেড ছবি 
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net