Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
শিশুদের সুরক্ষায় এআই প্রতিষ্ঠানগুলোকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনবে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 December, 2025, 09:00 am
Last modified: 31 December, 2025, 09:04 am

Related News

  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে ধানের তুষ দিয়ে তৈরি হচ্ছে বাড়ি; দেবে আগুন থেকে সুরক্ষা
  • ক্লডকে ‘মানুষের’ মতো দেখতে চায় অ্যানথ্রপিক; ‘রূঢ়’ কথা বললে, ‘অপমান’ করলে, বাতিল হবে অ্যাকাউন্ট
  • হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৩৯০

শিশুদের সুরক্ষায় এআই প্রতিষ্ঠানগুলোকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনবে চীন

গত সপ্তাহে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) খসড়া নীতিমালা প্রকাশ করে। এতে শিশুদের সুরক্ষায় একাধিক ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে।
টিবিএস ডেস্ক
31 December, 2025, 09:00 am
Last modified: 31 December, 2025, 09:04 am
প্রতীকী ছবি। ছবি: শাটারস্টক

শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং চ্যাটবটগুলো যাতে আত্মহত্যা বা সহিংসতার মতো ক্ষতিকর পরামর্শ দিতে না পারে, সে লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর নতুন করে কঠোর নিয়ম প্রস্তাব করেছে চীন। প্রস্তাবিত এই নিয়মের আওতায় এআই নির্মাতাদের নিশ্চিত করতে হবে, তাদের প্রযুক্তি যেন জুয়া খেলাকে উৎসাহিত করার মতো কোনো তথ্য বা বিষয়বস্তু তৈরি না করে। খবর বিবিসি'র।

সম্প্রতি চীনসহ সারা বিশ্বে চ্যাটবটের ব্যবহার নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই এই ঘোষণা এসেছে। নিয়মগুলো চূড়ান্ত হলে চীনের সব এআই পণ্য ও পরিষেবার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। দ্রুত বিকাশমান এই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে চলতি বছর বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা মোকাবিলায় চীনের এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত সপ্তাহে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) খসড়া নীতিমালা প্রকাশ করে। এতে শিশুদের সুরক্ষায় একাধিক ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—এআই প্রতিষ্ঠানগুলোকে শিশুদের জন্য আলাদা ব্যক্তিগত সেটিংসের সুবিধা দিতে হবে, ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে হবে এবং কোনো শিশুকে মানসিক সঙ্গ দেওয়ার সেবা (ইমোশনাল কম্প্যানিয়নশিপ) দেওয়ার আগে অবশ্যই তাদের অভিভাবকদের অনুমতি নিতে হবে।

সিএসি জানিয়েছে, চ্যাটবটে কথোপকথনের সময় যদি আত্মহত্যা বা আত্মঘাতী কোনো প্রসঙ্গ উঠে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে একজন মানুষ (হিউম্যান অপারেটর) সেই আলোচনার দায়িত্ব নেবেন। একই সঙ্গে ওই ব্যবহারকারীর অভিভাবক বা জরুরি যোগাযোগ নম্বরে বিষয়টি দ্রুত জানাতে হবে। এআই সেবা প্রদানকারীদের আরও নিশ্চিত করতে হবে, তাদের প্ল্যাটফর্‌ম যেন এমন কোনো বিষয় তৈরি বা শেয়ার না করে যা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে, দেশের মর্যাদা ও স্বার্থ ক্ষুণ্ন করে কিংবা জাতীয় ঐক্য নষ্ট করে।

তবে প্রযুক্তিটি নিরাপদ ও নির্ভরযোগ্য হলে স্থানীয় সংস্কৃতির প্রচার এবং বয়স্কদের একাকিত্ব দূর করার মতো কাজে এআই ব্যবহারে উৎসাহ দিচ্ছে চীন। একই সঙ্গে এই খসড়া নীতিমালার বিষয়ে সাধারণ মানুষের মতামতও চেয়েছে সিএসি।

চলতি বছর চীনের এআই প্রতিষ্ঠান 'ডিপসিক' বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোডের তালিকায় শীর্ষে উঠে আলোচনায় আসে। এ ছাড়া এই মাসে 'জেড ডট এআই' এবং 'মিনিম্যাক্স' নামে দুটি চীনা স্টার্টআপ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবহারকারী সংখ্যা কয়েক কোটি। বর্তমানে অনেক মানুষ একাকিত্ব দূর করা কিংবা থেরাপির বিকল্প হিসেবে এই প্রযুক্তির ওপর নির্ভর করছেন।

মানুষের আচরণের ওপর এআই-এর প্রভাব নিয়ে গত কয়েক মাসে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান এ বছর বলেছেন, চ্যাটবটগুলো অন্যের ক্ষতি করতে পারে এমন আলোচনায় কীভাবে প্রতিক্রিয়া জানাবে—এটি তাদের জন্য সবচেয়ে কঠিন সমস্যাগুলোর একটি।

গত আগস্টে ক্যালিফোর্নিয়ার একটি পরিবার ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, চ্যাটজিপিটি তাদের ১৬ বছর বয়সী ছেলেকে আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে। এটি ওপেনএআই-এর বিরুদ্ধে 'ভুলবশত মৃত্যুর' অভিযোগে প্রথম আইনি পদক্ষেপ।

এই পরিস্থিতি মোকাবিলায় ওপেনএআই সম্প্রতি 'হেড অফ প্রিপেয়ার্ডনেস' পদে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিজ্ঞাপন দিয়েছে। এই কর্মকর্তার দায়িত্ব হবে মানুষের মানসিক স্বাস্থ্য ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এআই মডেলগুলোর ঝুঁকি তদারকি করা। স্যাম অল্টম্যান জানিয়েছেন, কাজটি হবে অত্যন্ত চাপের এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে শুরু থেকেই কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

Related Topics

টপ নিউজ

চীন / এআই / সুরক্ষা / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে ধানের তুষ দিয়ে তৈরি হচ্ছে বাড়ি; দেবে আগুন থেকে সুরক্ষা
  • ক্লডকে ‘মানুষের’ মতো দেখতে চায় অ্যানথ্রপিক; ‘রূঢ়’ কথা বললে, ‘অপমান’ করলে, বাতিল হবে অ্যাকাউন্ট
  • হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৩৯০

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net