Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক

এনডিটিভি
30 November, 2025, 04:30 pm
Last modified: 30 November, 2025, 04:33 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই সিনেটর

পিটিআই নেতা খুররম জিশান বলেন, ‘পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। ভীতসন্ত্রস্ত হয়েই তারা ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।’
এনডিটিভি
30 November, 2025, 04:30 pm
Last modified: 30 November, 2025, 04:33 pm
ইমরান খান। ছবি: রয়টার্স

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর খুররম জিশান। শনিবার (৩০ নভেম্বর) তিনি নিশ্চিত করেছেন যে, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে তাকে আদিয়ালা জেলে রাখা হয়েছে।

সিনেটর খুররম জিশান অভিযোগ করেন, ইমরান খানকে পাকিস্তান ত্যাগে বাধ্য করার কৌশল হিসেবে জেলের ভেতর নির্জন কারাবাসে [আইসোলেশন] রাখা হয়েছে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই নেতা খুররম জিশান বলেন, 'পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। ভীতসন্ত্রস্ত হয়েই তারা ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।'

চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে দাবি করা হয়েছিল যে, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত এক মাস ধরে ইমরানের বোনদের তার সঙ্গে দেখা করতে না দেওয়ায় এই গুজব আরও ডালপালা মেলে।

এ বিষয়ে সিনেটর জিশান বলেন, 'এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করছে।'

মৃত্যুর গুজবের অবসান ঘটিয়ে জিশান বলেন, 'গত কয়েক দিনে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে। তিনি [ইমরান খান] বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলেই আছেন। তিনি সুস্থ আছেন।'

পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কী ধরনের সমঝোতা করতে চাইছে—এমন প্রশ্নের জবাবে এই সিনেটর জানান, ইমরানকে দেশ ছেড়ে বিদেশে গিয়ে চুপচাপ থাকার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'তারা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে এবং তাকে দেশ ছাড়তে বলছে। তাকে বলা হচ্ছে, তিনি যদি বিদেশে গিয়ে নিজের পছন্দমতো জায়গায় চলে গিয়ে চুপচাপ থাকেন, তবে তাকে ছাড় দেওয়া হবে। কিন্তু ইমরান খান কখনোই এতে রাজি হবেন না। তিনি যে ধরনের নেতা, তিনি কখনোই এটি মেনে নেবেন না।'

জিশান আরও উল্লেখ করেন, বন্দি থাকা সত্ত্বেও ইমরান খানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে পিটিআই-এর শক্তিশালী ভিত্তি রয়েছে এবং তার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, 'পিটিআই-এর ভবিষ্যৎ উজ্জ্বল। এ ধরনের পরিস্থিতি মানুষের ভেতরকার সেরাটা বের করে আনে। যারা সত্যিকার অর্থে এই মূল্যবোধে বিশ্বাস করে, তারা এখন সামনে এগিয়ে আসছে।'

কারাবাসের পর থেকে ইমরান খানের কোনো ছবি কেন প্রকাশ করা হয়নি—এমন প্রশ্নের জবাবে জিশান বলেন, 'পাকিস্তানের শাসকগোষ্ঠী ভীত। তাদের আশঙ্কা, ইমরান খানের একটি মাত্র ছবিও জনসমর্থন বা গণজাগরণ তৈরি করতে পারে।'
 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / তেহরিক-ই-ইনসাফ / ইমরান খান / পিটিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net