Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
আইএইএ-এর সঙ্গে পরমাণু সহযোগিতা 'আর প্রাসঙ্গিক নয়': ইরান

আন্তর্জাতিক

আল জাজিরা
06 October, 2025, 10:25 am
Last modified: 06 October, 2025, 10:28 am

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • পররাষ্ট্রনীতিতে সাফল্য অধরা, মধ্যবর্তী নির্বাচনের মুখে চাপে ট্রাম্প
  • ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

আইএইএ-এর সঙ্গে পরমাণু সহযোগিতা 'আর প্রাসঙ্গিক নয়': ইরান

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘আইএইএর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয়।’
আল জাজিরা
06 October, 2025, 10:25 am
Last modified: 06 October, 2025, 10:28 am
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: এএফপি

পশ্চিমা দেশগুলোর ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল রেখেছে। এ কারণে জাতিসংঘের পারমাণবিক সংস্থাকে (আইএইএ) সহযোগিতা করা এখন আর প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, 'আইএইএর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয়।' তিনি গত মাসে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তির কথা উল্লেখ করেন।

এই চুক্তিতে এমন একটি কাঠামো নির্ধারণ করা হয়েছিল, যার মাধ্যমে তেহরান সহযোগিতা স্থগিত করার পর আবারও আইএইএ চাইলে পরিদর্শন ও তদারকি কার্যক্রম শুরু করা যেত।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তাদের পারমাণবিক স্থাপনায় সহযোগিতা করা বন্ধ করে দেয় তেহরান।

তবে, ওই চুক্তির গুরুত্ব হারায় যখন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি— যারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির স্বাক্ষরকারী— ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ইরান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে আরাকচি বলেন, 'তিনটি ইউরোপীয় দেশ মনে করেছিল তাদের হাতে একটি চাপ প্রয়োগের হাতিয়ার আছে— অর্থাৎ তারা "স্ন্যাপব্যাক" বাস্তবায়নের হুমকি দিতে পারে। এখন তারা সেই হাতিয়ার ব্যবহার করেছে এবং ফলাফল দেখেছে। এই তিন ইউরোপীয় দেশ নিশ্চিতভাবেই নিজেদের ভূমিকা কমিয়ে ফেলেছে এবং তাদের সঙ্গে আলোচনার যৌক্তিকতাও প্রায় বিলুপ্ত করেছে।'

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতের যেকোনো আলোচনায় এই তিন ইউরোপীয় দেশের ভূমিকা আগের তুলনায় 'অনেক ছোট হবে'।

দ্বিমুখী নীতিমালা

তেহরান আইএইএ-এর বিরুদ্ধে দ্বিমুখী নীতিমালা অনুসরণের অভিযোগ করেছে। ইরানের দাবি, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংস্থাটি ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।

ইরানের মতে, এই নীরবতা আইএইএ-র পক্ষপাতমূলক আচরণকে নির্দেশ করে।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো, ইসরায়েলের সমর্থনে, দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ তুলে আসছে— যা তেহরান দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে, এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।

কিছু ইরানি সংসদ সদস্য এনপিটি থেকে পুরোপুরি সরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান চুক্তির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখবে।

আরাকচি বলেন, তেহরান শিগগিরই আইএইএ-র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের 'সিদ্ধান্ত ঘোষণা করবে'। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি উল্লেখ করেন, 'কূটনীতির জন্য এখনো সুযোগ রয়েছে।'

গত এপ্রিলে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে আলোচনা শুরু হয়। কিন্তু জুনে ইসরায়েলের হামলার পর তা ভেস্তে যায়। ওই হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

এরপর থেকে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা ভন্ডুল করার অভিযোগ করেছে এবং সম্ভাব্য আলোচনায় ফিরে যাওয়ার আগে নিজেদের অধিকার স্বীকৃতি ও নির্দিষ্ট নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে।

ইরান বারবার দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। অন্যদিকে, ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে মনে করা হয়, যার কাছে আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাদের ডজনখানেক পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান / তেহরান / আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) / জাতিসংঘ / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / পরমাণু কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • রাশিয়া ও ইরানের অন্যতম সামরিক ‘লাইফলাইন’ এখন কাস্পিয়ান সাগর
  • পররাষ্ট্রনীতিতে সাফল্য অধরা, মধ্যবর্তী নির্বাচনের মুখে চাপে ট্রাম্প
  • ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net