Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ভারতের বিষ্ণোই গ্যাংকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করল কানাডা

আন্তর্জাতিক

বিবিসি
30 September, 2025, 11:45 am
Last modified: 30 September, 2025, 11:45 am

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

ভারতের বিষ্ণোই গ্যাংকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করল কানাডা

সোমবার কানাডার জননিরাপত্তা মন্ত্রী বলেন, গ্যাংটি কানাডায় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। কানাডার সরকার এখন গোষ্ঠীটির সম্পত্তি ও অর্থ জব্দ করার আইনি ক্ষমতাও পেল।
বিবিসি
30 September, 2025, 11:45 am
Last modified: 30 September, 2025, 11:45 am
লরেন্স বিষ্ণোইকে (ডানে) আদালতে নিচ্ছে ভারতীয় পুলিশ, ২০২৩। ছবি: রয়টার্স

ভারতের কুখ্যাত বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। এর ফলে দেশটির ফেডারেল সরকার কানাডায় এই গোষ্ঠীর মালিকানাধীন সম্পত্তি জব্দ এবং অর্থায়ন জব্দ করার ক্ষমতা পেল। 

সোমবার দেশটির জননিরাপত্তাবিষয়ক ফেডারেল মন্ত্রী এই পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, গ্যাংটি কানাডায় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

গত বছর কানাডার পুলিশ অভিযোগ করেছিল যে, ভারত সরকার খলিস্তানপন্থী আন্দোলনের সমর্থকদের লক্ষ্যবস্তু করতে এবং 'হত্যা, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ড' চালানোর জন্য বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছে। তবে ভারত সেই সময়ে এই অভিযোগ অস্বীকার করে বলে, কানাডা এ বিষয়ে কোনো প্রমাণ সরবরাহ করেনি।

সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ফলে কানাডার সরকার এখন গোষ্ঠীটির সম্পত্তি ও অর্থ জব্দ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, ভ্রমণ এবং সদস্য সংগ্রহের মতো অপরাধে মামলা করার আইনি ক্ষমতা পেল।

জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনন্দসংগেরে এক বিবৃতিতে বলেন, 'বিষ্ণোই গ্যাং নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে সন্ত্রাস, সহিংসতা ও ভীতি প্রদর্শনের লক্ষ্যবস্তু বানিয়েছে। এই অপরাধী সন্ত্রাসী গোষ্ঠীকে তালিকাভুক্ত করার ফলে আমরা তাদের অপরাধ মোকাবিলা ও বন্ধ করার জন্য আরও শক্তিশালী এবং কার্যকর হাতিয়ার পেলাম।'

কানাডার তথ্যমতে, বিষ্ণোই গ্যাং একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠন, যা মূলত ভারত থেকে পরিচালিত হয়। ৩২ বছর বয়সী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর প্রধান, যিনি গত এক দশক ধরে কারাগারে আছেন।

কানাডায় এই গোষ্ঠীর উপস্থিতি রয়েছে এবং যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের বসবাস, সেখানে তারা সক্রিয়। ভারতে তদন্তকারীদের অভিযোগ, কারাগারে থেকেও লরেন্স বিষ্ণোই ৭০০ সদস্যের একটি চক্র নিয়ন্ত্রণ করেন, যারা তারকাদের কাছ থেকে চাঁদাবাজি, মাদক ও অস্ত্র চোরাচালান এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলার মধ্যেই কানাডা এই পদক্ষেপ নিল। ২০২৩ সালে ভ্যাঙ্কুভারের একটি শহরতলিতে নিজ্জরকে হত্যা করা হয়। এর কিছুদিন পরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ তোলেন। ভারত ২০২০ সালে নিজ্জরকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে চারজন অভিযুক্ত।

তবে সম্প্রতি দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। গত আগস্টে উভয় দেশ নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে। এরপর গত সপ্তাহে অটোয়ায় প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাথালি ড্রয়েন সাংবাদিকদের বলেন, চলমান তদন্তে কানাডার কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছে ভারত। 

তিনি জানান, সম্প্রতি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে, যেখানে তাঁরা পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

Related Topics

টপ নিউজ

ভারত / কানাডা / বিষ্ণোই গ্যাং / হরদীপ সিং নিজ্জর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net