Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
নেপালে জেন-জিদের বিক্ষোভ: আন্দোলনকারীদের পাশে রূপালি পর্দার তারকারা

আন্তর্জাতিক

দ্য কাঠমান্ডু পোস্ট
08 September, 2025, 07:05 pm
Last modified: 08 September, 2025, 07:54 pm

Related News

  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

নেপালে জেন-জিদের বিক্ষোভ: আন্দোলনকারীদের পাশে রূপালি পর্দার তারকারা

জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত্র দুই ভাই সুনীল ও শচীনকে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেছেন। গত বৃহস্পতিবার তিনি তাদের প্রত্যেককে তার গত মাসের ইউটিউব আয় থেকে ২৫,০০০ নেপালি রুপি পাঠিয়েছেন। তিনি তাদের পরামর্শ দিয়েছেন এই টাকা দিয়ে আন্দোলনের কর্মীদের জন্য জলের ব্যবস্থা করতে, নিজেদেরকে সতেজ রাখতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং একবারে সব করে ক্লান্ত না হতে।
দ্য কাঠমান্ডু পোস্ট
08 September, 2025, 07:05 pm
Last modified: 08 September, 2025, 07:54 pm
ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালের জেন-জি প্রজন্ম সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি বিধিনিষেধ এবং দুর্নীতির বিরুদ্ধে সোমবার সকালে রাজপথে নেমেছে । আর তাদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন দেশের প্রথম সারির শিল্পী ও তারকারা।

জনপ্রিয় অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ ও হরি বংশ আচার্য ফেসবুকে খোলাখুলি তাদের সমর্থন জানিয়েছেন।

হরি বংশ আচার্য সম্প্রতি তৈরি হওয়া একটি রাস্তার বেহাল দশার দিকে আঙুল তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "করদাতাদের টাকায় তৈরি দেশের পরিকাঠামো এত দ্রুত ভেঙে পড়ে কেন?" তিনি লিখেছেন, "আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটতাম আর ভাবতাম, কী দ্রুত এটা নষ্ট হয়ে গেল! কিন্তু আজকের তরুণরা শুধু ভাবে না – তারা সরাসরি প্রশ্ন তোলে: কেন ভাঙল? কীভাবে? কে এর জন্য দায়ী? এটা তো শুধু একটা উদাহরণ, এমন হাজারো প্রশ্ন এই প্রজন্ম ছুঁড়ে দিচ্ছে। আমরা আজ যে প্রতিবাদী কণ্ঠস্বর শুনছি, তা কোনো সিস্টেমের বিরুদ্ধে নয়, বরং এই সিস্টেমের দায়িত্বে থাকা নেতা ও কর্মকর্তাদের অপকর্মের বিরুদ্ধে।"

তিনি দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন নিজেদের কাজের মান উন্নত করতে এবং তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে, কারণ আজকের যুবসমাজ আরও বেশি জবাবদিহিতা চায়।

মদন কৃষ্ণ শ্রেষ্ঠও একই সুরে কথা বলেছেন, লিখেছেন, "আমি দেশের প্রতিটি যুগ দেখেছি, এর প্রতিটি সংগ্রামকে কাছ থেকে অনুভব করেছি। দেখেছি কীভাবে কণ্ঠস্বর দমন করা হয়েছে, স্বজনপ্রীতি আর পক্ষপাতিত্ব জেঁকে বসেছে, আর ক্ষমতার লোভ লাগামহীন হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার তরুণ কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। দুর্নীতির বিষ এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে মনে হয় মা নেপালও যেন নীরবে কাঁদছে। এই তরুণরাই তো দেশের ভবিষ্যৎ, তাদের স্বপ্নই নেপালের স্বপ্ন। বছরের পর বছর ধরে চলা স্থবিরতা প্রতিটি নাগরিককে হতাশায় ডুবিয়েছে। এটাই আজকের জেন-জির কণ্ঠ। তাদের কথা শুনতে হবে! দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে, এমন নেতা দরকার যারা সাধারণ মানুষের চাহিদা বোঝেন, তবেই জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে।"

জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত্র দুই ভাই সুনীল ও শচীনকে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেছেন। গত বৃহস্পতিবার তিনি তাদের প্রত্যেককে তার গত মাসের ইউটিউব আয় থেকে ২৫,০০০ নেপালি রুপি পাঠিয়েছেন। তিনি এই টাকা দিয়ে আন্দোলনের কর্মীদের জন্য পানির ব্যবস্থা করতে, শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্লান্ত না হতে তাদের পরামর্শ দিয়েছেন।

অভিনেতা ও পরিচালক নিশ্চল বাসনেটও টিকটকের মাধ্যমে তার সমর্থন জানিয়েছেন। তিনি তীব্র সমালোচনা করেছেন যে কীভাবে রাজনৈতিক নেতারা একবার ক্ষমতায় এলে সাধারণ মানুষকে ভুলে যান এবং তাদের দমনের জন্য নতুন নতুন নিয়ম তৈরি করেন। তিনি উল্লেখ করেছেন যে, অতীতের ব্যক্তিগত উদ্যোগে হওয়া বিক্ষোভের থেকে এবারের বিক্ষোভ আলাদা। এবার নেপালের তরুণরা নিজেরাই তাদের ভবিষ্যতের জন্য স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ তুলছে। তিনি পুলিশকেও অনুরোধ করেছেন বিক্ষোভের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে।

অভিনেত্রী কেকি অধিকারী একটি কাব্যিক পোস্টের মাধ্যমে সংহতি প্রকাশ করেছেন, যা আন্দোলনের প্রতি তার গভীর সংবেদনশীলতা তুলে ধরে:

নাহোস কুনাই চুলহা চিসা

[কোনো চুলা যেন ঠাণ্ডা না হয়, জীবন থাকুক উষ্ণ]

আগো নিলেয়রা উঠনু

[ভেতরের আগুনকে জ্বালিয়ে ওঠো, বুকভরা সাহস নিয়ে]

পাসিনা আফনাই মাটো লাই

[নিজের মাটির জন্য ঘাম ঝরাও, দেশ তোমার শক্তি]

মুঠি কাসেরা উঠনু

[ঐক্যবদ্ধ হয়ে বজ্রমুষ্টিতে দাঁড়াও, সংকল্পে অবিচল]

অভিনেত্রী বর্ষা রাউত কাঠমান্ডুর বাইরে থাকলেও টিকটকের মাধ্যমে তার সমর্থন জানিয়েছেন এবং অন্যদের আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেছেন। অভিনেতা অনমল কেসি, প্রদীপ খাড়কা, ভোলা রাজ সাপকোটা, বর্ষা শিওয়াকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল, সমিক্ষা অধিকারীসহ আরও অনেক তারকাও এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন এবং সবাইকে এই প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। দেশের শিল্পীরা এখনও প্রকাশ্যে এই বিক্ষোভের প্রতি তাদের সমর্থন জানিয়ে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

নেপাল আন্দোলন / জেন-জি আন্দোলন / জেন-জি / নেপাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net